wWww.iscalibrary.com সুদের পানি ভাগ হয়ে গেলো এবং দুটো টুকরা দুহ দিকে পর্বত বলের মতো জু হয় দাড়িয়ে গেলো !' এইভাবে এক অভাবনীয় এক মহা মোজেযা (অলৌকিক ঘটনা) ঘটে গেলো, অবর্ণনীয় ও অচিন্তনীয় সেই সত্য বাস্তবায়িত হলো যার সম্পর্কে মানুষ বলে, ‘অসম্ভব’, কারণ মানুষের সীমিত জ্ঞানে এর কোনো সম্ভাব্যতা বের করা অসম্ভব । সাধারণভাবে তারা প্রতিনিয়ত যা দেখে চলেছে, সেইটার ওপরই তারা কোনো ধারণা করে। আল্লাহ রব্বুল আলামীন তো সেই মহান সত্ত্বা যিনি দুনিয়া জাহানের জন্যে সকল নিয়ম তৈরী করেছেন (যা সাধারণত. আমরা দেখে থাকি), কিন্তু এ সব কিছুর বাইরে তিনি আরও অনেক কিছু সংঘটিত করতে পারেন এবং যখনই যা কিছু করতে চান তা সম্পন্ন করেন। এ ব্যাপারে তার কোনো সংকট বা সীমাবদ্ধতা নেই । মোজেযা সংঘটিত হলো এবং পানি দুই ভাগে ভাগ হয়ে দুই দিকে সরে গেলো এবং মাঝখান থেকে সুপ্রশস্ত একটি রাস্তা বেরিয়ে এলো এ রাস্তার দুই দিকে বিরাট পর্বতের মতো উঁচু হয়ে পানি দাড়িয়ে গেলো এবং বনী ইসরাঈলরা এই রাস্তা ধরে এগিয়ে চললো ইতিমধ্যে ফেরাউন তার লোক লঙ্কর সহ সেই মহা সাগরের কিনারায় পৌছে গেলো এবং এই অলৌকিক দৃশ্য দেখে ফেরাউন ও সেনাবাহিনী চরম বিস্ময়াভিভূত হয়ে পড়লো; অতপর কিংকর্তব্যবিমূঢ় হয়ে দীর্ঘক্ষণ ধরে তারা এই আজব দৃশ্যের দিকে তাকিয়ে রইলো এবং দেখতে থাকলো যে মূসা (আ.) তার জাতিকে নিয়ে সে মহাসাগর পার হয়ে এগিয়ে যাচ্ছে। পরে বিস্ময়ের ঘোর একটু কেটে গেলে সে হুকুম দিলো তার সেনাদলকে সে বিস্ময়কর রাস্তা ধরে ওদের পশ্চাদ্ধাবন করার জন্যে । এইভাবে আল্লাহ রব্বুল আলামীনের মহা পরিকল্পনা পূর্ণতা লাভ করলো বনী ইসরাঈল অপর কিনারায় পৌছে গেলো । কিন্তু তখন ফেরাউন ও তার সকল লোক লঙ্কর পর্বতসম ওই দুই পানির ভাগের মধ্যে দিয়ে মহা বিক্ৰমে অগ্রসরমান । এইভাবেই আল্লাহ তায়ালা তাদেরকে তাদের জীবনের চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে দিলেন । সে অবস্থার চিত্র আঁকতে গিয়ে আল কোরআন জানাচ্ছে, ‘আমি অপর দলটিকে অগ্রসর করে দিলাম এবং মূসা ও তার সাথীদের সবাইকে মুক্তি দিলাম । তারপর আমি অন্যদেরকে ডুবিয়ে দিলাম ৷ এভাবে তাদের এ ঘটনাটি পৃথিবীর বুকে বহুকাল ধরে এক পরম দৃষ্টান্ত হিসেবে রয়ে গেলো । যুগ যুগ ধরে যা মানুষ স্মরণ করতে থাকলো এবং এ ঘটনাটি অসংখ্য মানুষের আলোচনার বিষয়ে পরিণত হলো, কিন্তু এতদসত্তেও অধিকাংশ লোক কি ঈমান এনেছিলো? এই জন্যেই আল্লাহ তায়ালা জানাচ্ছেন, ‘অবশ্যই এই ঘটনার (বর্ণনার) মধ্যে রয়েছে এক উজ্জ্বল নিদর্শন, কিন্তু তা সত্তেও ওদের অধিকাংশ মানুষ বিশ্বাসী নয় ৷’ ‘সুতরাং, এটা প্রমাণিত হলো যে অলৌকিক ঘটনাবলী সব সময় ঈমান আনার ব্যাপারে চূড়ান্ত নিশ্চয়তা দিতে পারে না, যদিও মোজেযা দেখে মানুষ নরম হয়ে পড়ে এবং ঈমান আনার দিকে ঝুঁকে পড়ে! কিন্তু আসলে ঈমান তো হচ্ছে অন্তরের মধ্যে আগত হেদায়াতের এক মহান আলো। ‘আর তোমার প্রতিপালকই মহাপ্রতাপশালী করুণাময় ।' ইতিপূর্বে বর্ণিত নিদর্শনাবলী ও কাফেরদের পক্ষ থেকে নবীর দাওয়াত প্রত্যাখ্যানের উল্লেখের পর এই মন্তব্য করা হলো ।
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।