Wwww.iscalibrary.com দ্বারা এবং শেষ করেছেন এর হেফাযত-এর কথায় যাতে করে একথা বুঝানো যায় যে, ঈমানের বুনিয়াদ গড়ে তোলায় নামাযের ভূমিকা কতো বড়ো এবং আনুগত্য প্রকাশ ও আল্লাহর দিকে একাগ্রতা প্রদর্শনে এই এবাদাতের অবদান কতো বেশী । ওপরে বর্ণিত ছয়টি গুণ মোমেনদের সাফল্যের গ্যারান্টি হিসাবে আলোচ্য সূরাটি জানিয়েছে, বলেছে যাদের মধ্যে এ ছয়টি গুণ থাকবে তারা অবশ্যই সাফল্যমন্ডিত হবে। এ গুণগুলো মোমেন দল ও সমাজের অন্যান্য ব্যক্তিদের মধ্যে সমভাবে ক্রিয়াশীল ও প্রভাব সৃষ্টিকারী হবে। যেসব মানুষের মধ্যে উক্ত গুণাবলী গড়ে উঠবে তারা যেখানেই থাকুক না কেন এবং যে জনপদেই বসবাস করুক না কেন অন্যদের ওপর তাদের প্রভাব পড়বেই এবং তারা মর্যাদাবান মানুষ বলে বিবেচিত হবে, তারা বিবেচিত হবে আল্লাহর কৃপাধন্য মানুষ হিসাবে প্রকৃতপক্ষে এসব গুণাবলীর অধিকারী মানুষদেরকে আল্লাহ তায়ালা পূর্ণত্ব দান করতে চেয়েছেন। আল্লাহ তায়ালা চান না, তীর প্রিয়তম সৃষ্টি আশরাফুল মাখলূকাত জীব জানোয়ারের মত জীবন যাপন করুক, পশুরা যেভাবে আহার বিহার করে তারাও সেইভাবে আহার বিহার করুক এটাও আল্লাহ্ তায়ালা চান না। যখন পৃথিবীতে গোটা মানব জাতির সবাই পশুত্বের স্তর পার হয়ে মানবতার পূর্ণ মর্যাদা লাভ করার চেষ্টা করছে তখন অন্তত যেসব মোমেনরা আল্লাহর পথে চলবে বলে অংগীকারাবদ্ধ, আল্লাহ তায়ালা চান, তারা মানবতার পূর্ণ বিকাশ সাধনে অগ্রণী ভূমিকা রাখুক, যার জন্যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে । তাহলে তাদের জন্যে জান্নাতুল ফেরদাউস প্রস্তুত রয়েছে, যার ক্ষয় নেই, লয় নেই, যেখানে তারা চিরদিন থাকবে নিরাপদ নির্ভয়ে, স্থায়িত্বের নেই সীমা, নেই কোনো শেষ । এদের সকল সাফল্যের শেষ লক্ষ্যই তো এই জান্নাত লাভ এবং মোমেনদের জন্যেই আল্লাহ তায়ালা এই মনোরম বাসস্থান নির্ধারণ করে রেখে দিয়েছেন । কোনো মানুষ এর বাইরে আর কিছুই আশা করেনা। সমানবসৃষ্টির পর্যায়ক্রমিক্্ অব্স্থাসমূহ ' মোমেনদের গুণাবলী বর্ণনা শেষে আলোচনার গতিধারা ফিরে যাচ্ছে মানব জীবনের মধ্যে ঈমানের বিভিন্ন প্রমাণাদি বর্ণনার দিকে, তার অস্তিত্ব ও উন্নতির উপায় নিরূপণের দিকে । অবশেষে আলোচনা এসেছে মৃত্যুর পর পুনরায় জীবিত হয়ে যিন্দেগীতে পদার্পণ করতে হবে সে সম্পর্কে এবং এ উভয় জীবনের মধ্যে যে কি সম্পর্ক রয়েছে এবং কি ভাবে এ সম্পর্ককে নিবিড় করা যায় সে সম্পর্কে । এরশাদ হচ্ছে, -- ‘অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, তারপর তাকে শুক্রবিন্দুতে পরিণত করে স্থাপন করেছি এক সংরক্ষিত আঁধারে......অতপর কেয়ামতের দিন. তোমাদেরকে আবার জীবিত হয়ে উঠতে হবে। (আয়াত ১২-১৬) প্রথমত, এভাবে সৃষ্টির সূত্রপাত হওয়ায় এবং পরবর্তীতে ওপরে বর্ণিত নিয়মে অবিরতভাবে সৃষ্টির কাজ চলতে থাকায়, সৃষ্টিকর্তা যে, আছেন এবং তারই ইচ্ছায় যে এ সৃষ্টি কাজ বিরতিহীনভাবে চলছে তা পরিষ্কার বুঝা যায় এবং পরবর্তাঁতে চিন্তা করলে বুঝা যায় যে মানুষের চেষ্টা তদ্বীরের দ্বারা এ ধরনের কোনো কাজ সাধিত হয় না । সুতরাং, একথা চিন্তা করার কোনো সুযোগ নেই যে, এসব কিছু হঠাৎ করে পয়দা হয়ে গেছে অথবা খামথেয়ালী প্রকৃতির ইচ্ছায় এবং বিনা পরিকল্পনায় এলোমেলোভাবে ও কোনো নিয়ম শৃংখলা ছাড়াই এ সৃষ্টির কাজ চলছে। এর he BLS a MLL nl Bk Ln lS El
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।