www.iscalibrary.com অতপর ভোর বেলায় পরিপূর্ণ শক্তি ও সাজ-সজ্জাসহ ফেরাউনের লোক লঙ্কর তাদেরকে ধাওয়া করলো । এরপরই এগিয়ে এলো সেই বিয়োগাস্ত নাটকের শেষ পালা । আর যুদ্ধাভিযান চূড়ান্ত রূপের দিকে এগিয়ে গেলো দেখুন, একদিকে মূসা, তার জাতির লোকদেরকে নিয়ে সমুদ্রের সামনে দাড়িয়ে, তাদের কাছে কোনো নৌবহর নেই, যাতে আরোহন করে পার হওয়ার চিন্তা করা যায়, তারা কী করবে কিছুই স্থির করতে পারছে না এবং তাদের কাছে কোনো অন্তর শস্তরও নেই, যার দ্বারা ফেরাউনের মোকাবেলা করা যায় । ওদিকে তাদের একেবারে কাছাকাছি পৌছে গেছে ফেরাউনও তার সেনাবাহিনী, ওরা সর্বপ্রকার অত্যাধুনিক যুদ্ধান্ত্রে সজ্জিত হয়ে তাদের পেছনে ধাওয়া করে আসছে। আজ তারা কোনো দয়া করবে না। পরিস্থিতি এমনই সংগীন যে সামনে রয়েছে বিশাল সমুদ্র এবং পেছনে রয়েছে চরম হিংস্র দুশমন, এমতাবস্থায় বাচার কোনো উপায় আছে বলে মনে হচ্ছে না। এমন অবস্থায় মূসা (আ.)-এর সংগীরা চরম হতাশার সাথে চীৎকার করে বলে উঠছে, ‘আমরা তো ধরাই পড়ে যাচ্ছি ।' j "হা, সংকট চূড়ান্ত রূপ নিয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে, আর কয়েক মিনিটের মধ্যেই তারা সাক্ষাত মৃত্যুর সন্মুখীন হয়ে যাবে। যখন বাঁচার আর কোনো উপায়ই থাকবে না, থাকবে না তাদেরকে সাহায্য করার আর কেউ । কিন্তু মূসা তো সেই ব্যক্তি যিনি তার রবের কাছ থেকে ওহী পেয়ে থাকেন, দেখা যাচ্ছে, তিনি নির্লিপ্ত নিঃশংক, তার রবের সাহায্য প্রাপ্তির ব্যাপারে তার মধ্যে কোনোপ্রকার সন্দেহ বা সংশয় নেই, তিনি তার রবের ওয়াদার ব্যাপারে পুরোপুরি আস্থাবান, তাঁর সাহায্য অবশ্যম্তাবী-এ বিষয়ে তিনি সম্পূর্ণ নিশ্চিত । আজ মুক্তি সুনিশ্চিত, যদিও বুঝা যাচ্ছে না তা কেমন করে সম্ভব, কিন্তু শত্রুদের কবল থেকে আজ তারা সবাই মুক্তি লাভ করবেনই এ বিষয়ে তিনি সম্পূর্ণ নিশ্চিন্ত ৷ আল্লাহ তায়ালা নিজেই তো তাদেরকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাকে পরিচালনা করছেন তাই, ‘তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছেন, না, কিছুতেই না, অবশ্যই আমার রব আমার সাথে আছেন । শীঘ্রই তিনি আমাকে পথ দেখাবেন জানাবেন এই ক্রান্তিকালে কি আমার করণীয় । ‘কাল্লা’ শব্দটি ব্যবহত হয় কোনো বিষয়ে অত্যন্ত গুরুত্ দান করতে গিয়ে এবং কোনো কথাকে নাকচ করার উদ্দেশ্যে যেমন ‘না, কখনো আমরা ধৃত হবো না।, না, কিছুতেই আমরা ংস হবো না’, না, কিছুতেই আমরা বিপদাপন্ন হবো না, না, কোনোভাবেই আমর ব্যর্থ হবো না, ‘না, কিছুতে (আমরা ধ্বংস হব) না, নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব বর্তমান আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন ৷' এমনি দৃঢ়তা নিয়ে এবং গুরুত্ব ও নিশ্চয়তা দিয়ে কথা বলার জন্যে 'কাল্লা’ শব্দটি ব্যবহৃত হয় । এমনই এক কঠিন মুহূর্ত যখন সমাগত, তবুও মূসা (আ.) নির্লিপ্ত নিশ্চিন্ত, এতোটুকু বিচলিতভাব তীর মধ্যে নেই, আল্লাহর সাহায্য আসার ব্যাপারে তিনি এতোটুকু সন্দিহান নন, নিরাশার ঘোর আঁধার রাতে অবশেষে শুভ্র সমুজ্জ্বল আশার বাতি ফুটে উঠছে এবং মুক্তির পথ খুলে যাচ্ছে- এমন এক পন্থায় যা কেউ চিন্তাও করতে পারে না। এরশাদ হচ্ছে, ওহী নাযিল করে জানালাম মূসাকে যে তোমার লাঠি দ্বারা সমুদ্রের (বুকের) ওপর আঘাত করো!’ এ প্রসংগে, মূসা (আ.) সমুদৃবক্ষে লাঠি মারলেন এ কথাটা আর পরিষ্কার করে বলা হয়নি, কারণ এটা এমনিই বুঝা যাচ্ছে যে তিনি লাঠি মারলেন, এ কাজের ফলে সংগে সংগে,
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।