তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

www.iscalibrary.com বাতিল শক্তি ও তার ধারক বাহকরা প্রকাশ্যে সত্যের প্রতি যতোই উন্নাসিক হোক এবং যতোই তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন, তাদের অন্তরের গভীরে সত্যের শক্তির ব্যাপারে সদা-সর্বদা এক বিরাট আতংক বিরাজ করতে থাকে এবং মোমেনদের আকীদার মোকাবেলা করার জন্যে সকল সময়েই তারা অস্থিরতার মধ্যে কাটায় । একদম শেষের অবস্থাটি পেশ করার পূর্বে প্রসংগক্রমে ফেরাউন ও তার আমীর-ওমরাদের নিজ নিজ বাসস্থান ও সুযোগ-সুবিধার সকল ক্ষেত্র পরিত্যাগ করে বেরিয়ে আসা, ডুবে মরা ও পরিশেষে তাদের সকল কিছুর মালিকানা বনি ইসরাঈলীদের হাতে চলে যাওয়ার করুণ ইতিহাস তুলে ধরা হচ্ছে। এরশাদ হচ্ছে, ‘আমি তাদেরকে তাদের বাগ-বাগিচা, ঝর্ণাধারা, অর্থ-সম্পদ, ও জাক-জমকপূর্ণ বাসস্থানগুলো থেকে বের করে নিলাম । এমনি করে বনি ইসরাঈলদেরকে সব কিছুর ওয়ারিশ বানালাম ৷' আল্লাহ রববুল আলামীন অহংকারী ও বিদ্রোহী রাজা ফেরাউন ও তার জাতিকে এইভাবে শাস্তি দিলেন যে, তারা মূসা (আ.) ও তার জাতিকে ধরার উদ্দেশ্যে অনুসরণ করার জন্যে তাদের বাড়িঘর ছেড়ে বেরিয়ে এলো । আর এই বেরিয়ে আসাটাই তাদের শেষবারের মতো বেরিয়ে আসায় পরিণত হলো । বরং তারা ডেকে আনলো তাদের শেষ ও চূড়ান্ত পরিণতি । হায় আফসোস, সে জাতির জন্যে, যারা আরাম আয়েশের সকল উপকরণাদির মালিক ছিলো! বাগ-বাগিচা, ঝর্ণাধারা, সহায়-সম্পদ ও সম্পত্তি কতো উন্নতমানের বাসস্থান, কিন্তু প্রতিহিংসা পরায়নতা '| তাদেরকে এসব কিছু পেছনে ফেলে রেখে এসে অজানা ও অকল্পনীয় পরিণতির দিকে এগিয়ে নিয়ে গেলো । আসলে আগ্রাসী নীতি, ক্রোধ, লোভ ও জিদ বরাবরই মানুষকে চরম ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই, এই বের হওয়াই তাদের শেষ বের হওয়া হলো, পুনরায় আর কোনো দিন তারা তাদের সেসর পরিত্যক্ত বিষয় আসয় ফিরে পাওয়ার জন্যে যেতে পারেনি । এই জন্যেই ‘|. বলা হয়েছে মোমেন মুসলমানদের পশ্চাদ্ধাবন করতে গিয়ে তাদের এই বের হওয়াই ছিলো শেষ বের হওয়া । এ জন্যে ওদের বেরিয়ে যাওয়ার পর সেসব দ্রব্য.সম্ভার ও এলাকা সবই মোমেনদের হস্তগত হয়ে গেলো যুলুম, অহংকার, বিদ্রোহ ও বিপজ্জনক যেসব কাজ তারা করেছিলো এই চরম বিপর্যয় তারই পরিণতিস্বরূপ তাদের ওপর নেমে এলো । তাই আল্লাহ রব্বুল আলামীন ‘আমি এমন করেই বনী ইসরাঈলদেরকে এগুলোর ওয়ারিশ বানালাম !” অবশ্য মিসর থেকে বেরিয়ে পবিত্র ভূমি বায়তুল মাকদেসের দেশ ফিলিস্তিনে চলে যাওয়ার পর পুনরায় মিসরে তারা ফিরে এসেছিলো কিনা তা জানা যায় না, তবে ফেরাউনের দেশ ধন সম্পদ এবং তার বাসস্থান সব কিছুর উত্তরাধিকারী হয়েছিলো বনি ইসরাঈলরাই ৷ এই জন্যেই মোফাসসেররা বলেছেন, ফেরাউন ও আমীর-ওমরাহরা যে সব জিনিসের অধিকারী ছিলো ওরা ওয়ারিশ হয়েছে। { এসব ঘটনা পেশ করার পর আসছে শেষ এবং চূড়ান্ত দৃশ্য- অতপর ওরা একদিন সূর্যোদয়ের সময়ে তাদের পশ্চাদ্ধাবন করলো । যখন তারা পরস্পরকে দেখলো তখন মূসার সংগীরা বললো, আমরা তো সত্যিই পড়ে যাচ্ছি সর্বশক্তিমান আল্লাহ অপর দলটিকে ডুবিয়ে দিলাম ৷' (আয়াত ৬০-৬৫) উপরের আয়াতগুলো থেকে জানা গেলো যে মূসা (আ.) আল্লাহর হুকুমে এবং তারই নির্দেশিত পন্থায় আল্লাহর অনুগত বান্দা, অর্থাৎ বনি ইসরাঈলদেরকে নিয়ে রওয়ানা হয়ে গেলেন ।

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।