www.iscalibrary.com করে শৃংখলার সাথে রওনা করেন। মূসা (আ.) সবাইকে অত্যন্ত গুরুত্্ সহকারে জানিয়ে দিয়েছিলেন যে অবশ্যই ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে পেছন থেকে তাদের ধাওয়া করবে। এ জন্যে আল্লাহ তায়ালা তাদেরকে সাগরের কিনারায় পৌছে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন (সম্ভবত এটা ছিলো সেই এলাকা যেখানে বর্তমানের সুয়েজখাল মূল হুদের অঞ্চলে গিয়ে মিশেছে ৷) ইতিমধ্যে ফেরাউন জানতে পারলো যে বনি ইসরাঈলরা অতি সংগোপনে পালিয়ে যাবে, এ জন্যে সে সাধারণভাবে সবাইকে ওদের ধরার জন্যে হুকুম জারি করে দিলো এবং বিভিন্ন শহর থেকে লোক পাঠিয়ে সেনাবাহিনীকে শক্তিশালী করার নির্দেশ দিল, যাতে মূসা ও তার জাতিকে যথাসময়ে পাকড়াও করা যায় এবং তাদের গোপনে বেরিয়ে যাওয়ার সব পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়া যায়। কিন্তু সে হতভাগা তো এটা জানতোনা যে নবীর পরিকল্পনা তৌ স্বয়ং আল্লাহ তায়ালা কর্তৃক নির্মিত হয়, কে আছে এমন যে তাকে ব্যর্থ করতে পারে। ফেরাউনের কর্মকর্তারা সেনাবাহিনীকে বর্ধিত করতে এবং সংঘবদ্ধ করে পরিচালনা করতে শুরু করলো; কিন্তু এই বৃহৎ জমায়েতকে নিয়ন্ত্রণ করা ও খাওয়া থাকার ব্যবস্থা আনজাম দেয়ার কাজটা ফেরাউনের জন্যে ভীষণ উদ্বেগের কারণ হয়ে দীড়ালো। কেননা ইতিপূর্বে প্রতিযোগিতায় ফেরাউনের পরাজয় এবং মূসা (আ.) ও তার জনগণের শক্তির কাহিনী, যার কারণে স্বতস্কৃর্তভাবে কেউই মুসা (আ.) ও তার জাতির মুখোমুখি হওয়ার জন্যে এগিয়ে আসছিলো না, অর্থের লোভ ও নির্দেশ অমান্য করার জন্যে শাস্তির হুমকি- কোনোটাই ফলপ্রসূ হচ্ছিল না। অবশেষে এ প্রবল প্রভাবশালী বাদশাহ যে তার ধারণায় সে সর্বশক্তিমান ও পূজনীয় (ইলাহ) মূসা (আ.) ও তার জনগণের পেছনে ধাওয়া করার জন্যে সাধারণকে নির্দেশ দিলো । অন্যদিকে সে মোমেনদেরকে তুচ্ছ করতে গিয়ে বললো, ‘ওরা অবশ্যই ছোট্ট একটি দল মাত্র’ আবার দেখা যাচ্ছে তাদের ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্যে এই বিপুল আয়োজন- এসব অবস্থা সামনে রাখলে যে কোনো ব্যক্তি বুঝবে কতো গভীরভাবে মোমেনদের ভীতি তার অন্তরে জেঁকে বসেছিলো। মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও ক্রোধের সঞ্চার করার জন্যে আবারও সে পাগলের মতো বললো, ‘ওরা আমাদেরকে রাগিয়ে তুলেছে ।' হাঁ, ওরা কাজ ও কথা দ্বারা এমন কিছু করছিলো যার দ্বারা মানুষের মধ্যে অসস্তোষ, রাগ ও ভাবের আবেগ সৃষ্টি হয়। সুতরাং, দেখা যাচ্ছে, একই সাথে তাদের মধ্যে দুটি অবস্থা বিরাজ করছিলো। একদিকে নিজেদের সংখ্যা ও সরঞ্জামের আধিক্য তাদেরকে উৎসাহ যোগাচ্ছিলো, অপরদিকে মূসা (আ.)-এর মোজেযার কথা ও মোমেনদের আক্রমণ করার ব্যাপারে নানাপ্রকার বাধা-বিপত্তির কথা স্মরণ করে তারা সাহসহারা হয়ে যাচ্ছিল । তবুও তাদের কর্মকতারা বলছিলো, ওদেরকে ধরা এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, সর্বত্রই আমরা ওৎ পেতে বসে থাকবো, যেন ওরা পালানোর কোনো সুযোগ না পায়। আবার তারা বলছিলো, ‘অবশ্যই আমরা সুসংগঠিত এক সতর্ককারী ও আতংক সৃষ্টিকারী দল’ অর্থাৎ, আমাদের তৎপরতা ও সংঘবদ্ধ প্রচেষ্টা তাদেরকে ও নানা প্রকার কলা কৌশল অবলম্বনের দিকে এগিয়ে দিচ্ছে, তারা আমাদের ভয়ে এতোই ভীত যে আমাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে তারা নানা প্রকার ফন্দী-ফিকির আঁটছে, তাদের সকল কাজে সতর্কতা অবলম্বন করছে এবং বেশ সুশৃংখলভাবে তাদের কাজকে গুছিয়ে নিচ্ছে!
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।