wwwi.iscalibrary.com ইতিমধ্যেই আখেরাতের চিরস্থায়ী জীবনে মুক্তি লাভের আশায় পরম পুলকিত মনে দুনিয়ার যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত হয়ে গেছে। দেখুন ফেরাউনের শাস্তির হুমকির ও ভীতি প্রদর্শনের ভাষা, ‘শীঘ্রই তোমরা জানতে পারবে (তোমাদের পরিণতি) । অবশ্য অবশ্যই আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেবো এবং তোমাদের সবাইকে শুলিতে চড়াবো !' অন্যায়কারী শক্তিদপী ও বিদ্রোহীরা এই বেওকুফীটাই চিরদিন করে থাকে । যখনই তাদের ক্ষমতার আসন টলটলায়মান হয়ে যায় এবং নিজেদের জীবনকে বিপন্ন দেখে, তখনই তারা এই ধরনের জঘন্য পদক্ষেপ নেয়া শুরু করে দেয়, চরম নিষ্ঠুর ও ঘৃণ্য অত্যাচারের পন্থা উদ্ভাবন করে...... হৃদয় বা বিবেকের সকল বাধাকে উপেক্ষা করে তারা হিংস্র জন্তু-জানোয়ারের ভূমিকায় LR Gal a tlc ALE ঘোষণা, যে তার হুকুমকে কার্যকর করার ক্ষমতা রাখে বলে মনে করতো মোমেনদের সিদ্ধান্তকর কথা কী হতে পারে, যারা ঈমানের আলো দেখে নিয়েছে। এসব কথা তো সেসব জাগ্রত হৃদয় থেকে বেরিয়ে আসে যারা আল্লাহ রব্বুল ইযযতকে সত্যিকার অর্থে ভয় করে এবং তার সন্তুষ্টি কামনা করে, যারা কখনো এমন দিকে যেতে পারে না বা এমন কিছু করতে পারে না, যা তাদের এই পরম প্রান্তিকে কেড়ে নেবে, কেননা তাদের হৃদয় মহান আল্লাহ রব্বুল আলামীনের সাথে সম্পর্কিত হয়ে গেছে, অতপর তারা মহান আল্লাহর নৈকট্য লাভে সম্মানিত হওয়ার মধুর স্বাদ যখন পেয়ে গেছে, তারা আর কখনো তাগৃতের সাথে দল বাধতে পারে না। এরা এমনই আত্ম মর্যাদাবোধ সম্পন্ন হয়ে যায় যে দুনিয়ার তুচ্ছ ও ক্ষণস্থায়ী জীবনের আর কোনো পরওয়াই তারা করে না। কম পেলো- না-বেশী পেলো তারা এসব চিন্তার উর্ধে উঠে যায়- তাদের সকল ধ্যান জ্ঞান হয়ে যায় আখেরাত কেন্দ্রিক । তাই দেখুন এই মুখগুলো থেকে কী বলিষ্ঠ কথা বেরিয়ে আসছে, ‘ওরা বলে উঠলো, কোনো অসুবিধে নেই, আমরা আমাদের রবের দিকে প্রত্যবর্তন করেছি। ' আমাদের কামনা-বাসনা মাত্র এতোটুকু, যেন আমাদের রব আমাদের গুণাহ খাতা ও ক্ৰটি-বিচ্যুতি মাফ করে দেন, যাতে করে আমরা প্রথম ঈমান আনয়নকারী বলে গণ্য হতে পারি । অর্থাৎ কোনো ক্ষতি নেই, কোনো পরওয়া নেই আমাদের; ফেরাউন আজ আমাদের হাত-পা বিপরীত দিক থেকে কেটে দেয়ার ভয় দেখাচ্ছে?(৮) এসব চিন্তা আর আমাদের কাছে কোনো মুখ্য বিষয় নয় । শুলে চড়ানোতে বা সাজা দেওয়াতে আমাদের কোনোই পরোয়া নেই । মুত্যু আসায় বা শাহাদাত লাভ করায় কোনো পরওয়া নেই আমাদের, কোনো কিছুই আর আমাদেরকে ঘায়েল করতে পারবে না- আমরা আমাদের রবের দিকে প্রত্যারর্তন করেছি, এখন এ পৃথিবীতে আমাদের অবস্থা যা হবে হোক । আমাদের আসল চাহিদা, যার সাথে আমাদের মন-মগয এখন বিজড়িত এবং যা আমাদের একমাত্র কাম্য তা হচ্ছে, ‘যেন আমাদের রব আমাদের গুনাহখাতা মাফ করে দেন’ আমাদের এই পুরস্কারই যথেষ্ট ‘যে আমরা সর্বাগ্রে মোমেন হতে পেরেছি’ অর্থাৎ ঈমান আনার প্রতিযোগিতায় আমরা প্রথম স্থান অধিকার করেছি। ইয়া আল্লাহ, যখন কোনো ব্যক্তির বিবেকের মধ্যে ঈমানের আগমন ঘটে তখন সে কতো সুন্দর হয় এবং তার রূহের ওপর এর ছাপ পড়ে তখন সে কতো মধুর চরিত্রের অধিকারী হয়ে যায়, তখন এই ঈমানের কারণেই কতো ধীর-স্থির এবং প্রশান্ত বদনে দুনিয়ার নানা.প্রকার দুঃখ-কষ্ট জ্বালাকে সে সহ্য করে নেয়; যখন পচা চটকানো মাটির এ পুতুলটিকে ইনল্লিয়ীনে তোলা হবে, (৮) অর্থাৎ ডান হাত বাম পা এবং বাম হাত ডান পা-এক জনের এক এক রকম ।
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।