তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

wWww.iscalibrary.com যে কোনো কাজ করবে আমার হুকুমেই করবে। তোমরা মূসার কাছে পরাজিত হয়েছো এবং আল্লাহর ক্ষমতার নিদর্শন দেখে তার ওপর ঈমান এনেছো, এতে কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু আমার খেয়ে এবং আমার পরে এতোবড়ো অকৃতজ্ঞ ও অবাধ্য হলে কেমন করে যে আমার অনুমতি ছাড়াই ঈমান এনে ফেললে । তোমরা একটুও চিন্তা করলে না যে আমি তোমাদের ওপর রাগ করতে পারি এবং তোমাদেরকে চরম সাজা দিতে পারি । স্বৈরাচারী এ বাদশাহ বলতে চেয়েছে যে সেই-ই তার অধীনস্থ সবার ইচ্ছাশক্তির মালিক, সেইই জানবে তাদের উদ্দেশ্য ও লক্ষ্যকে ৷ কিন্তু মূর্খটা এটা টের পেলো না, সে যাদুকরদের সারা জীবনের সাধনার ধন ছিলো তাদের যাদু বিদ্যাটুকুই! যার ওপর কেউ কোনো দিন কোনো কথা বলতে পারেনি এবং কেউ তাদেরকে পরাস্ত করতে পারেনি, অথচ আজ যখন তাদের সকল বিদ্যাবুদ্ধিকে ব্যর্থ করে দেয়া হলো তখন বুঝা গেলো, অবশ্যই এটা কোনো মানুষের শক্তি বলে সম্ভব হয়নি । এর পেছনে অবশ্যই সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতা এবং যার অধীনে চলছে সারা বিশ্বের সব কয়জন মানুষ- তারা এ পর্যন্ত রয়েছে তাদের প্রকৃত মালিককে চেনেনি, তার হুকুম মতো জীবন যাপন করেনি। অজান্তে যে ভুল তারা করেছে, আজকে তাদের জ্ঞান-চোখ খুলে যাওয়ার পর তারা আর কেমন করে আর পিছিয়ে থাকবে? যিনি প্রকৃত মালিক, যিনি তাদের, ফেরাউনের এবং সমগ্র বিশ্বের সবার জীবন মৃত্যুর কর্তা-প্রতিপালক, তীর পরিচয় জানার পর আর এক মুহূর্ত বিলম্ব নয়, তাদের চেতনায় উন্নত এসব অনুভূতি কি করে সে অহংকারী বলদপী শাসক টের পাবে? এর পর দেখুন স্বেচ্ছাচারী-স্বৈরাচারী সম্রাট আর কাল বিলম্ব না করে এবং অত্যন্ত দ্রুততার সাথে তার দাপট প্রদর্শন করছে এবং তাদেরকে দোষারোপ করতে গিয়ে বলছে, ‘হা, বুঝেছি, তোমাদের (এসব যাদু বিদ্যার) নেতা তো সেই, সেই তোমাদেরকে এসব যাদুবিদ্যা শিখিয়েছে’ এ এক আজব দোষারোপ, লোকজন তার, সেই-ই তার অফিসারদের দ্বারা খবর দিয়ে তার ‘দরবারে তাদেরকে জড় করেছে, কতো বয়স্ক ও প্রবীণ লোক তারা, যারা একটু আগ পর্যন্ত ফেরাউনের কাছ থেকে পুরস্কার প্রাপ্তির আশায় সর্বোতভাবে তার মনোরঞ্জন করার চেষ্টা করেছে, যাদের সাথে মূসার পরিচয়ের কোনো সুযোগ ছিলো না, মূসা তো ছিলো পলাতক এক আসামী, ধরা পড়ার ভয়ে নিরুদ্দেশে কাটিয়েছে সে দীর্ঘ বারোটি বছর, সে-ই নাকি সে মহা-মহা পন্ডিত যাদুকরদের নেতা । পাগলের প্রলাপ আর কি! সুতরাং এ কথার কোনো ব্যাখ্যা করা চলে না । শুধু এতোটুকু জানা যায় এবং বলা যায় যে মূসা ফেরাউনের পালক ছেলে থাকাকালে সে সব ধর্ম যাযকদের কেউ কেউ ফেরাউনের প্রাসাদে আসতো এবং তাকে লালন পালনের ব্যাপারে কিছু সহায়তা করতো, মূসাও হয়তো কখনো কখনো তাদের গীর্জা বা এবাদতখানাগুলোতে যাতায়াত করতো, সম্ভবত ফেরাউন এই সব কথাই বলতে চেয়েছিলো কিন্তু ব্যাপারটাকে অন্যভাবে চিত্রিত করলো এবং আসল কথা ‘সে তোমাদের ছাত্র’-এ কথাটার বিপরীত বলে বসলো ‘সেই তোমাদের ওস্তাদ'। আসলে ফেরাউন এই জন্যেই সত্যকে চাপা দিয়ে এক ডাহা মিথ্যার আশ্রয় নিতে চেয়েছিলো যেন জনতার চোখে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয় এবং সে নব দীক্ষিত মোমেনদের ঈমান আনাটা সবার কাছে মারাত্মক এক অপরাধ বলে বিবেচিত হয়। আসলে তার পায়ের নীচের যমীন সরে যাচ্ছিলো এবং যখন ওদের ঈমান আনার কারণে সকল মানুষের সমর্থন থেকে ওরা বঞ্চিত হওয়ার উপক্রম হয়েছে ঠিক সেই মুহুর্তেই এই দোষারোপটা ছিলো তার তার এক কূটনৈতিক চাল । এরপর সেসব লোকদের ফিরিয়ে আনার লক্ষ্যে শেষ চেষ্টা হিসেবে নব্য ঈমানদার .যাদুকরদেরকে সে ভীষণ শাস্তির ভয় দেখাতে শুরু করলো। কিন্তু নব দীক্ষিত এই মোমেনদল

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।