WwWww.iscalibrary.com [_ ভাক্্গীর কী বিলালিল কোরআন ______ পপ তারা তাদের স্বীকৃতির মাধ্যমে প্রমাণ করে দিলো যে মূসা আল্লাহর কাছ থেকেই প্রেরিত হয়েছে। তারা আল্লাহ রব্বুল আলামীনের ওপর ইমান আনলো । যিনি মূসা (আ.)-কে রসূল বানিয়ে পাঠিয়েছেন তারা ফেরাউনের আনুগত্য করা প্রত্যাহার করলো, অথচ এই কিছুক্ষণ আগে পর্যন্ত তারাই তো ছিলো ফেরাউনের সেই দুরন্ত ও দুর্জয় বাহিনী- যারা তারই খেদমত করার জন্যে এখানে সমাগত হয়েছিলো এবং এই খেদমতের বিনিময় পাওয়ার জন্যে তারা কতো দারুণভাবে প্রত্যাশী ছিলো- কতো হৃদয়াবেগ সহকারে এবং চূড়ান্ত বিজয় লাভের আকাংখায় তারা ফেরাউনের ইযযতের দোহাই পেড়েছিলো! প্রকৃতপক্ষে মূসা ফেরাউনকে ক্ষমতা থেকে অপসারণ করে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে চেষ্টা করছে ফেরাউন সারাদেশব্যাপী যেসব মিথ্যা ধারণা ছড়িয়ে রেখেছিলো তার ওপরই তিনি আঘাতের ওপর আঘাত হেনেছেন। তিনি ফেরাউন কর্তৃক চালু করা জনগণের এই ধারণাকে ভেংগে দিতে চেয়েছেন যে দেব-দেবীরা আল্লাহর সন্তান এবং দেশ পরিচালনা করার জন্যে তার আইনই চলবে । প্রকৃতপক্ষে সকল যামানায় ও সকল ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্স করর জন্যে দেশে এই রকম বহু অলীক ধারণা চালু করে রাখে। এসব কাজে !' যাদুকরদের খেদমতকে কাজে লাগানো হয়েছে। আসলে যাদু-বিদ্যাকে সেসব জাহেলরা বরাবরই এক পবিত্র কৌশল হিসেবে গণ্য করতো । আর এদেরকে অনুসরণ করেই গীর্জার পাদ্রীরা জ্যোতিৰ্বিদ বা গনকরা নানা প্রকার মিথ্যার জালে জনগণকে আবদ্ধ করে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে । হাঁ, সেই সব যাদুকরই আজ রববুল আলামীনের ওপর বিশ্বাস স্থাপন করে বসলো। তারা ঈমান আনলো মূসা ও হারুনের রবের ওপর ৷ সাধারণত জনগণ বিশ্বাসের ব্যাপারসমূহের (আকীদা-বিশ্বাসের) প্রশ্নে ধর্মযাযকদের কথা মতো চলে । যেহেতু তারাই এসব বিষয়ে পারদশী এবং তারাই এসব কিছুর পুরোধা । ফেরাউনের সিংহাসন কেমন করে টিকবে শক্তিছাড়া? আর সে শক্তি তো আসবে জনগণের বিশ্বাসের ভিত্তিতে ৷ অর্থাৎ ফেরাউনের প্রচারিত সেই অলীক বিশ্বাসই যদি জনগণ হারিয়ে ফেলে তাহলে কোথেকে সে শক্তি পাবে? কাজেই যাদুকরদের আত্মসমর্পণ ও রব্বুল আলামীনের ওপর ঈমান আনার ঘোষণায় ফেরাউনের তখতে তাউস এর ভিত্তি টলমল করে উঠলো । অকস্মাৎ এই ঘটনা ঘটায় আমরা দেখতে পাচ্ছি, কিছুক্ষণের জন্যে হলেও ফেরাউন ও তার দল-বলের মধ্যে একটা তীব্র আতংক ছড়িয়ে পড়েছে। এতে আমরা আন্দায করতে পারি ওই সব ধর্মগুরু ও যাদুকরদের ঈমান আনাটা এমন ছিলো না যে তারা ঈমান না আনলেও পারতো । আসলে তাদের সব থেকে বড় বিদ্যা যখন খতম হয়ে গেলো তখন তারা বুঝলো মূসা (আ.) প্রকৃতপক্ষে আল্লাহর রসূল । অতএব ফেরাউনের সাথে থেকে এ পর্যন্তকার সকল পাপের শাস্তি থেকে বাচার একমাত্র উপায়ই হচ্ছে তওবা করা ও রব্বুল আলামীনের কাছে আত্মসমর্পণ করা- এটা তারা বুঝতে পেরেছিলো। তাই তারা আনুগত্য ভরা হৃদয় নিয়ে সেজদায় পড়ে গেলো। এমন সময় আবার ফেরাউনের মাথায় পাগলামি চেপে উঠলো এবং সে যাদুকরদেরকে পয়লা এই বলে দোষারোপ করলো যে ওরা মূসার সাথে গোপনে পরামর্শ করে একসাথে মিলে ফেরাউন ও তার সভাসদদের উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। অতএব তাদেরকে ফেরাউন চরম শাস্তি দেবে বলে ঘোষণা দিলো। দেখুন এ সময়ে ফেরাউন কি বললো, ‘কী! আমি তোমাদেরকে অনুমতি দেয়ার আগেই তোমরা ঈমান আনলে!” এ কথা সে বলেনি, ‘আমানতুম বিহী’ (তার ওপর তোমরা ঈমান এনেছো) তার ভাষায় বুঝা যাচ্ছে, সে বলতে চেয়েছে, ঈমান আনবে এতে আমার আপত্তি ছিলো না, কিন্তু আমার অনুমতি না নিয়েই কিভাবে তোমরা ঈমান এনে ফেললে । এর অর্থ দাড়ায়, আমি তোমাদের দন্তমুন্ডের মালিক, | বিন্লাল ১৪তম ৩৫
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।