Wwww.iscalibrary.com মানুষের অন্তর এক আশ্চর্য বস্তু-এমনই আজব তার গতিবিধি যা নিরূপণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তবে কোনো সময় এমনও হয়, যখন হঠাৎ করে এতে সত্যের জীয়ন-কাঠির ছোয়া লেগে যায়, তখন দেখা যায়, সকল বাধার পর্দা তার সামনে থেকে দূরে সরে গেছে এবং হঠাৎ করে সে উজ্জীবিত হয়ে উঠেছে, প্রচন্ড এক ঝাপটা এসে তাকে পরিবর্তিত এক মানুষ বানিয়ে দিয়েছে। হা, মহানবী (স.) সত্যই বলেছেন, যতো অন্তর তিনি সৃষ্টি করেছেন তার প্রত্যেকটিই পরম করুণাময় আল্লাহ রববুল আলামীনের আংগুলগুলোর যে কোনো দুটি আংগুলের মাঝে অবস্থিত রয়েছে, যখন তিনি চান তাকে সোজাপথে চালিত করেন। আবার যখন তিনি চান তার গতি ফিরিয়ে দেন মন্দের দিকে ।(৭) এইভাবেই ভাড়াটে সে যাদুকরদের হৃদয়ের মধ্যে হঠাৎ করে বিপ্লবী এক পরিবর্তন এসে গেলো তারা এমনভাবে বলিষ্ঠ হৃদয়ের মোমেন দলে পরিণত হয়ে গেলেন যে তারা ফেরাউন ও তার আমীর-ওমরাসহ সমবেত সকল জামায়েতের সামনে তাদের ঈমান আনার কথা সুউচ্চ কণ্ঠে ঘোষণা করে দিলেন। সে বিদ্রোহী অহংকারী ও স্বেচ্ছাচারী বাদশার সামনে এইভাবে ঈমান আনার ঘোষণা দেয়ার পরিণাম কত ভয়ংকর হতে পারে তার কিছুমাত্র পরওয়াও তারা করলেন না। কে কী ভাববে, আর কে কী বলবে- এসবের কোনো চিন্তাই তাদেরকে সত্যের কাছে নতি স্বীকার করা এবং সত্যের নিশান বরদার হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারলো না । অপরদিকে ফেরাউন ও তার পারিষদদলের কাছে অবশ্যই যাদুকরদের ঈমানের এই বিপ্নবাত্বক ঘোষণা এক প্রচন্ড বজ্মুপাতের মতো মনে হলো। একি মহা বিস্বয় তারা দেখছে। দেশের আপামর জনতার বিশাল এই সমাবেশ । সেখানে উপস্থিত রয়েছে দেশবরেণ্য নেতৃবৃন্দ ও ফেরাউনের সকল শ্রেণীর অফিসাররা, যারা এই মহা প্রতিযোগিতার তামাশা দেখতে হাযির হয়েছিলো । কিন্তু তারা এখন কী দেখছে, যাদেরকে নিয়ে তারা আশায় বুক বেঁধেছিলো, যারা ছিলো তাদের একমাত্র ভরসাস্থল । যাদের বলে বলীয়ান হয়ে তারা ভেবেছিলো মূসা ও তার বংশদেরকে চিরদিনের মতো শেষ করে দেবে, যাদের বিজয়কে তারা তাদের বিজয় হিসেবে দেখবে, ফেরাউন ও গোটা দেশের বিজয় হিসেবে দেখবে, তারাই কিনা শুধু আত্মসমর্পণ করেই ক্ষান্ত হলো না, বরং সকল ভয়-ভীতিকে উপেক্ষা করে প্রবল প্রতাপান্বিত অহংকারী, দাম্ভিক, অত্যাচারী সম্বাট ফেরাউনের রক্ত চক্ষুর সামনেই দাড়িয়ে গেলো তার বিরুদ্ধে! একি বাস্তব? না এ এক দিবা স্বপ্ন । তাদের মনের মধ্যে ষে কথাটা বদ্ধমূল হয়েছিলো তা হচ্ছে মূসা ইসরাঈলী একজন (অপরাধী) ব্যক্তি, সে একজন যাদুকর, তার যাদুর সাহায্যে সে চায় গোটা মিসরকে দখল করে ফেরাউন ও তার জাতিকে উৎখাত করে দিতে, সে চায় শাসন ক্ষমতা হাতে নিয়ে তাদেরকে পদানত করতে এবং তার জাতিকে সর্বস্তরে ক্ষমতায় বসাতে । এ জন্যেই তারা আশায় বুক বেঁধে বসেছিলো সারাদেশ থেকে দক্ষ সকল যাদুকর এসে মূসার এ আশা ধূলিসাৎ করে দেবে। কিন্তু হায়! একি হলো । তাদের সকল আশাই ছাই হয়ে গেলো, যাদেরকে নিয়ে তারা তাদের স্বপুসাধ গড়েছিলো তারাই কিনা নিজেরাই মুসার অনুসারী হয়ে গেলো! এরা তো সেই যাদুকরৱা যারা উপকরণাদি ছুঁড়ে মেরেছিলো, তারাই এমনভাবে প্রথম আঘাতেই পরাজিত হয়ে গেলো আর এতো (৭) ইমাম বোখারী তার বোখারী শরীফের মধ্যে হাদীসটি রেওয়ায়েত করেছেন।
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।