তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

www.iscalibrary.com এ সময়ে হঠাৎ করে সেই অকল্পনীয় ও অপমানজনক. ঘটনাটি ঘটে গেলো যা সারাদেশের ওস্তাদ যাদুকররা কিছুতেই আশা করতে পারেনি। আসলে ওরা তো ওদের যাদুবিদ্যার মধ্যে সব থেকে বড় যা শিখেছিলো তাইই প্রয়োগ করেছিলো । তাদের সুদৃঢ় বিশ্বাস ছিলো যে গোটা সাম্রাজ্যের মধ্যে এমন কেউ নেই যে তাদের এ বিদ্যার ওপর কোনো কারসাজি দেখাতে পারে। এ জন্যে তারা একেবারে প্রথমেই সেই বিদ্যা প্রয়োগ করলো যা তাদের ভান্ডারে সর্বাপেক্ষা বড় বলে তারা জানতো এবং সংখ্যায়ও ছিলো তারা অনেক, সকল এলাকা থেকে বাছাই করা দক্ষ যাদুকররাই সেখানে একত্রিত হয়েছিলো অপরদিকে মূসা একা মাত্র । তার সংগী বলতে ছিলো একমাত্র তার লাঠিটি । এরপরও দেখা গেলো সেই এক লাঠিই ওদের নযরবন্দী করা সকল কিছুকে গিলে খেয়ে ফেললো । দ্রুততার সাথে খাওয়ার জন্যে গিলে ফেলাই হচ্ছে সর্বোত্তমপস্থা এবং তারা যাদুর দ্বারা যা কিছু বানিয়েছিলো তা' আসলে ছিলো সব খেয়ালী জিনিস, এমনভাবে মানুষকে নযরবন্দী করা হয়েছিলো যে তাদের দড়ি খড়ি ও লাঠি ঠ্যাংগা সব সচল জিনিস বলে মনে হয়েছিলো, কিন্তু তারা দেখলো ওদের ছুঁড়ে ফেলা কোনো কিছুকে মূসা (আ.)-এর লঠি আর অবশিষ্ট ছাড়েনি । যদি মুসা (আ.) আনীত জিনিসও যাদু হতো তাহলে তা ওদের দড়ি খড়িগুলোকে নিঃশেষে গিলে ফেলতে পারতো না । সাময়িকভাবে গিলতে দেখলেও লোকদের সামনে অবশেষে দড়ি-লাঠি হিসেবে বাকি থেকে যেতো । কিন্তু বাস্তবে পরে তারা ওইসব দড়ি-লাঠি আর খুঁজে পেলো না। এ অবস্থাটা বাস্তবে যখন যাদুকররা দেখলো তখন তাদের তর্ক-বিতর্ক করার আর কোনো সুযোগ রইলো না এবং তারা ভালোভাবেই বুঝে গেলো যে মূসা হচ্ছেন একজন সত্য-নবী । এই কারণেই তারা যা করলো আল কোরআন তা উদ্ধৃত করতে গিয়ে বলছে, ‘অতপর যাদুকররা সেজদায় পড়ে গেলো । তারা বলে উঠলো, ‘আমরা ঈমান আনলাম রব্বুল আলামীনের ওপর, ঈমান আনলাম সেই মহান সত্ববার ওপর যিনি মূসা ও হারুনের রব-প্রতিপালক ।' এরা তো ছিলো সব ভাড়াটে যাদুকর- যাদুবিদ্যা প্রদর্শনে জয়ী হলে তারা বিরাট মজুরী পাবে বলে আশায় বুক বেঁধে এসেছিলো তাদের সম্পর্ক ছিলো মজুরী ও পুরস্কারের সা, কোনো আকীদার ধারক-বাহক তারা ছিলো না এবং কোনো বিষয়ের সাথে তাদের আন্তরিক কোনো যোগও ছিলো না৷ কিন্তু মুসা (আ.)-এর সাথে প্রতিযোগিতায় নেমে তারা যে মহাসত্যের সন্ধান পেলো তা তাদের অন্তরের চোখ খুলে দিলো এবং তাদের পরাজয়ের মাধ্যমে সত্যকে বাস্তব চোখে দেখে তারা অভিভূত হয়ে ছিলো। বাস্তবে সত্যের সংস্পর্শে এসে তাদের হৃদয়ে বিরাট এক পরিবর্তন এসে গেলো । যারা কোনো দিন সত্যের সন্ধান পায়নি, আজকে তারা সত্যের ছোঁয়া পেয়ে বিগলিত হয়ে গেলো, আল্লাহ রব্বুল আলামীনের প্রতি ভক্তি-বিশ্বাস ও ভয় তাদেরকে প্রচন্ডভাবে প্রকম্পিত করলো এবং ক্ষণস্থায়ী এ জীবন শেষে সব কিছুর ব্যাপারে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে হিসেব দিতে হবে তাদেরকে এ চিন্তা গভীরভাবে পেয়ে বসলো, যখন তাদেরকে এ গভীর চিন্তা পেয়ে বসলো তখন তাদের অন্তরের পুঞ্জীভূত জাহেলিয়াতের অন্ধকার ধীরে ধীরে অপসারিত হতে শুরু করলো । অনতিকালের মধ্যেই তাদের মরিচাধরা কলিজার ওপর থেকে কলুষ-কালিমার আবরণ পরিষ্কার হয়ে গিয়ে সত্যের সামনে তারা" সর্বান্তকরণে ঝুঁকে ছিলো এবং দেখতে দেখতে ঈমানের মহাশক্তি তাদেরকে এমনভাবে বশীভূত করে ফেললো যে তারা নিজেদের অজান্তেই সেজদায় পড়ে গেলো, অত্যন্ত বলিষ্ঠভাবে তাদের কণ্ঠ থেকে ঈমানের তেজোদ্দীপ্ত বাণী বেরিয়ে এলো, ' ‘আমরা সর্বশক্তিমান রব্বুল আলামীনের ওপর ঈমান এনেছি, সেই মহা পরওয়ারদেগারের ওপর যিনি মূসা ও হারুনের রব ৷’

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।