তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

www .iscalibrary.com ES Ua জাতি ও জনগণের ভাগ্যে অকল্যান বয়ে আনে। হাঁ, দেখুন, এগিয়ে আসছে অগাধ পুরস্কারের আশায়, বুক বেঁধে সাম্রাজ্যের প্রবীণতম যাদুকররা । তাদের সাথে তারা নিয়ে এসেছে মানুষের নযরবন্দী করার মতো তাদের নানা উপকরণাদি, এরা পরম পুলকিত বিজয়ের আশায় এবং পুরস্কার ছাড়াও বাড়তি মর্যাদা-প্রাপ্তির প্রতিশ্রুতিতে, কেননা খোদ সম্রাট ওয়াদা করেছে যে, তাদেরকে সে তার একান্ত কাছের লোক বানিয়ে নেবে, আর অবশ্যই সে এটা মনে মনে স্থিরও করে রেখেছিলো। এবারে দেখুন বাস্তবে প্রতিযোগিতা শুরু হওয়ার বর্ণনা। আমরা আশা করি যে আমাদেরকে আমাদের প্রতিপালক আমাদের সকল অপরাধ ক্ষমা করে দেবেন। কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী ভূমিকা অবলম্বন করেছি ।' (আয়াত ৪৩-৫১) দেখা যাচ্ছে, এ দৃশ্যটি, সাধারণভাবে এবং বেশ ধীর ধীরে সামনে আসছে, অপরদিকে মুসা (আ.) শুরু থেকেই সম্পূর্ণ নির্লিপ্ত ও নিখাদ সত্যের ওপর তিনি দীড়িয়ে আছেন, এ বিষয়ে তিনি দ্বিধা-দ্বন্হীন । শহর, নগর বন্দর থেকে এবং সারাদেশের সকল নগরী থেকে দলে দলে যাদুকররা এসে জমা হচ্ছে-এসব দেখে তার মধ্যে এতোটুকু ভাবান্তর সৃষ্টি হয়নি, মোটেই তিনি ঘাবড়ে যাননি । নানা সাজে সজ্জিত হয়েও দৃঢ় প্রত্যয় নিয়ে প্রবীণতম যাদুকররা এসেছে। তাদের পাশে সকল সাহায্যের হাত প্রসারিত করে ফেরাউন ও তার আমীর ওমরারা দন্ডায়মান, এতদসত্তেও মূসা | (আ.) সম্পূৰ্ণ নির্লিপ্ত চিত্তে বলছেন, ‘ছুড়ে মারো যা কিছু তোমরা ছুঁড়তে চাইছো’ । এর দ্বারা পরিষ্কার বুঝা যাচ্ছে যে, ওই যাদুকরদের যোগাড় জৌলুস ও যোগাড়ুযন্কে মূসা (আ.) তুচ্ছ জ্ঞান করে নিশ্চিন্ত মনে ও বিজয়ের প্রতীক্ষায় বলছেন, ‘ফেলো না, কি ফেলতে তীর অন্তরে ওদের কোনো জিনিসের প্রতি কোনো গুরুত্ব নেই, তার ভেতর কোনো সীমাবদ্ধতার অনুভূতি নেই, নেই কোনো সংকট-সমস্যার ভাবনা, আর এ জন্যে বিশেষভাবে সতর্কতা অবলম্বনের কোনো চিন্তাও তিনি করেননি । অপরদিকে, দেখুন যাদুকরদের অবস্থা- তারা ফেরাউন ও তার মান-সন্ত্রমের নাম নিয়ে সর্ব প্রযত্বে গৃহীত তাদের সকল প্রকার সতর্কতা ও সরঞ্জামকে কাজে লাগাচ্ছে। আল কোরআন সে দৃশ্যটি পেশ করতে গিয়ে বলছে, ‘অতপর তারা তাদের দড়ি খড়ি ও লাঠি-ঠ্যাংগা ছুঁড়ে মারলো এবং বললো, ফেরাউনের ইযযতের কসম, আমরাই আজকে বিজয়ী হবো ৷' বর্তমান আলোচনার মধ্যে এ কথার কোনো বিস্তারিত বিবরণ আসেনি যে ওরা দড়ি খড়ি ও লাঠি-ঠ্যাংগা ফেলায় সেগুলো কিরূপ ধারণ করলো । বরং সূরায়ে আ'রাফ ও তা-হা-তে এর থেকে আরও অনেক বেশী বিবরণ পাওয়া যায়। যার কারণে সত্যের বিজয়ের ব্যাপারে যে কোনো মুসলমানের হৃদয়ে প্রতীতি জেগে উঠবে এবং প্রতিযোগিতার পরিণতিতে সত্য ও মিথ্যার মধ্যে সংঘর্ষের অবসান হয়ে যাবে বলে আশা করা যায়, আর এইটিই আলোচ্য সূরার লক্ষ্য । এরশাদ হচ্ছে, Il A AAs. কলাত যয ওর বিলে বহিলো তা গিলে খেয়ে ফেলতে শুরু করলো ৷”

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।