Wwww.iscalibrary.com রব্বুল আলামীনের দেয়া বিধান রূপ আমানতের হক তারা আদায় করবে এবং তাঁর হুকুম মতোই তাদের সকল প্রাকৃতিক চাহিদা মেটাবে ৷ | প্রকৃতির সব কিছুর মতোই মানুষের সাথে আল্লাহর প্রথম চুক্তি সংঘটিত হয়েছিলো। এ হচ্ছে সেই চুক্তি যা সৃষ্টির সূচনাতে সর্বপ্রথম মানুষ আল্লাহর সাথে করেছিলো। এ চুক্তির শর্ত ছিলো মানুষ একমাত্র আল্লাহকেই রব বলে মানবে ও জীবনের সকল ক্ষেত্রে সর্বদা তারই আনুগত্য করবে । এই প্রথম চুক্তির ওপরেই গড়ে উঠেছে পরবর্তী কালের সম্পাদিত সকল চুক্তি । অতপর মোমেন কারো সাথে যে কোনো চুক্তি বা ওয়াদা করে আল্লাহকে সাক্ষী রেখেই তা করে এবং আল্লাহর ভয়েই সে চুক্তি বা ওয়াদা তারা পূরণ করে। মুসলিম জামায়াত সকল প্রকার আমানত রক্ষা করবে বলে দায়িত্ব গ্রহণ করেছে। তারা আমানত রক্ষা করছে কিনা বা ওয়াদা পূরণ করছে কিনা সে বিষয়ে তারা আল্লাহর কাছে জওয়াবদিহি করার খেয়াল রাখে এবং তার কাছেই নিজেদেরকে দায়ী মনে করে। এই মূলনীতির ভিত্তিতেই পৰ্যায়ক্ৰমে মোমেনের জীবনের সব কিছু পরিচালিত হয়। আল কোরআন সংক্ষেপে মানুষকে সকল প্রকার চুক্তি রক্ষা ও ওয়াদা পূরণের জন্যে নির্দেশ দিয়েছে এবং খাস করে মোমেনদের সম্পর্কে জানিয়েছে যে তারা সকল প্রকার ওয়াদা ও আমানতের মর্যাদা রক্ষা করে। মোমেনের জীবনে ওয়াদা পূরণের এ গুণটি হচ্ছে একটি স্থায়ী গুণ । এ ওয়াদা পূরণের জন্যে তারা সকল সময়ে সজাগ ও বদ্ধপরিকর থাকে৷ ওয়াদা পূরণ ও পারস্পরিক চুক্তি রক্ষায় দৃঢ় না থাকলে কোনো দলীয় জীবন মযবুত হতে পারে না। এগুণটির অভাবেই দলীয় সংহতি বিপর্যস্ত হয়, দলের সদস্যদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস সৃষ্টি হয়। কেউ কারো ওপর নির্ভর করতে পারে না এবং সংকট সমস্যায় সদিচ্ছা থাকা সত্তেও একে অপরকে সাহায্য করতে ব্যর্থ হয়। মানুষ সামাজিক জীব বিধায় নানা সংকট সমস্যায় পারস্পরিক সাহায্য সহযোগিতার মুখাপেক্ষী হয়, কিন্তু এই মৌলিক গুণটির অভাবে তাদের পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য সম্প্রীতি বিনষ্ট হয়। ৬ । এরপর সাফল্যমন্ডিত মোমেনদের ৬ষ্ঠ গুণ সম্পর্কে জানানো হচ্ছে যে, ‘তারা তাদের সকল নামাযের হেফাযতকারী হয়৷’ তারা কখনো অলসতাবশত বা হেলায় ও খেলায় নামায পরিত্যাগ করে না- যেভাবে তাদেরকে নামায কায়েম করতে বলা হয়েছে সেই ভাবেই তারা নামায কায়েম করে। তারা কখনো পরিবার ও প্রতিবেশীদের মধ্যে নামায ও নামাযের পরিবেশ গড়ে তোলার ব্যাপারে পিছপা হয় না। তারা নিয়মিতভাবে নামাযের ফরয ও সুন্নাতসমূহ আদায় করে এবং সময় মতোই প্রত্যেক নামায আদায় করে- সঠিকভাবে তারা নামাযের সকল আহকাম ও আরকান আদায় করে এবং মন-প্রাণ ও অন্তরের আগ্রহ সহকারে তারা নামায আদায় করে, আদায় করে উচ্ছসিত হৃদয়াবেগ সহকারে । প্রকৃতপক্ষে নামাযই হচ্ছে বান্দা ও তার মনিবের মাঝে সব থেকে বড় ও মযবুত সেতুবন্ধ বা যোগাযোগ রক্ষাকারী কাজ । নামাযই মোমেন অন্তরের বিশ্বাসের প্রথম ও বাস্তব প্রমাণ এবং নামাযই ঈমানের প্রথম বহিপ্রকাশ ৷ জামায়াতবদ্ধ নামায জানায় যে সে মুসলিম জামায়াতের একজন নিয়মিত সদস্য, নামাযই মুসলিম জীবনে শৃংখলা সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, পরিচ্ছন্নতা, পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব আনে। সুতরাং, যারা নামাযের হেফাযত করে না, তারা মানুষে মানুষে সম্পর্ক সৃষ্টির কোনো ধার ধারে না, তারা অন্তর প্রাণ দিয়ে নামাযের তাৎপর্য সম্পর্কে সাক্ষ্য দেয় না। নামাযের গুরুত্ব যে কতো বেশী তা বুঝাতে গিয়ে স্বয়ং আল্লাহ রব্বুল আলামীন সাফল্যমন্ডিত মোমেনদের গুণাবলী বর্ণনায় শুরু করেছেন নামাযের গুণ
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।