তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com মধ্যে এই সিদ্ধান্তকর প্রতিযোগিতা দেখার উদ্দেশ্যে একত্রিত হচ্ছে। সারা রাজ্যের যতো মানুষ জড় হয়েছে, সবাই চায় যাদুকররা বিজয়ী হোক । এ প্রতিযোগিতা দেখার জন্যে সবার উৎসাহ উদ্দীপনা যেন উপচে পড়ছে এবং হক ও বাতিলের মধ্যে চূড়ান্ত ফয়সালা দেখা অথবা ঈমান ও আল্লাহদ্রোহী শক্তির মধ্যে প্রতিযোগিতার ফল দখার জন্যে সবাই উদগ্রীব । এরশাদ হচ্ছে, ‘তারপর যাদুকরদেরকে এক’ নির্দিষ্ট দিনে, একত্রিত করা হলো আর (এক ঘোষণার মাধ্যমে) লোকদেরকে বলা হলো ‘তোমরা একত্রিত হবে তো? হয়তো, আমাদেরকে যাদুকরদেরই অনুসরণ করতে হবে যদি তারা জয়ী হয়ে যায় ।' ওপরের আয়াতের ব্যাখ্যায় বুঝা যাচ্ছে যে, এক মহা উৎসবের দিনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে যখন ঘোষণা দেয়া হলো তখন সকল শ্রেণীর মানুষের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হলো । এই অবস্থাই প্রকাশ পাচ্ছে, এ আয়াতে, ‘সবাই তোমরা একত্রিত হবে তো হয়তো আমাদের পক্ষে যাদুকরদেরই অনুসরণ করা লাগবে?’ অর্থাৎ প্রতিযোগিতার জন্যে নির্দিষ্ট দিনে একত্রিত হওয়া এবং কেউ অনুপস্থিত না থাকা অবস্থায় তোমাদের কিছু প্রাপ্য হবে কি? ঘোষণায় একথাটাও এসেছে, প্রতিযোগিতাকালে আমাদের এ জন্যেও সমবেত হওয়া প্রয়োজন যেন আমরা যাদুকরদেরকে উৎসাহ যোগাতে পারি এবং ইসরাঈলী বংশের লোক মুসা (আ.)-এর ওপর তাদের বিজয়ের জন্যে অপেক্ষা করতে পারি। সাধারণ মানুষ বরাবরই হুজুগপ্রিয় হয়ে থাকে এবং এ ধরনের কোনো প্রতিযোগিতা দেখার জন্যে দলে দলে তারা একত্রিত হয়। তারা এটা হিসেব করে না বা করতে পারে না যে তাদের শাসরুবর্গ কোনো অন্যায় ও নিরর্থক কাজের অনুষ্ঠান করছে কি না, ভালো মন্দ পরখ করে দেখার মতো যোগ্যতা সাধারণ মানুষের থাকে না বলে যখনই এ রকম কোনো মেলার অনুষ্ঠান দেখা বা প্রতিযোগিতা দেখার আমন্ত্রণ জনগণ পায়, তখন তারা মহাসমারোহে একত্রিত হয়ে যায় এবং উল্লাসে ফেটে পড়তে চায়। এই কারণেই মিসরবাসী মূসা (আ.) ও যাদুকরদের প্রতিযোগিতা দেখার জন্যে বিপুলসংখ্যায় হাযির হয়ে গেলো । এতে কারো প্রতি যুলুম বা অন্যায় হচ্ছেকিনা সে বিষয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথা থাকে না। এরপর দেখা যাচ্ছে আর একটি দৃশ্য। বাস্তবে প্রতিযোগিতায় নামার পূর্বে যাদুকররা ফেরাউনের দরবারে ভীড় করে আছে, তারা নিশ্চিন্ত হতে চাইছে যে, প্রতিযোগিতায় বিজয়ী হলে তারা যেন রাজকীয় পুরস্কার থেকে কোনোক্রমেই বঞ্চিত না হয়; ফেরাউনও তাদেরকে তার পাকা ওয়াদা দানের মাধ্যমে নিশ্চয়তা দিচ্ছে যে আজকের এই মহা প্রতিযোগিতায় তারা বিজয়ী হলে তাদেরকে শুধু পুরস্কারই দেয়া হবে না, বরং তাদেরকে রাজকীয় মেহমান হিসেবে তার দরবারে রেখে দেয়া হবে এবং সম্রাট ফেরাউন তাদেরকে তার অত্যন্ত আপনজন হিসেবে গণ্য করবে। দেখুন এ বিষয়ে আল কোরআনের ভাষ্য, ‘অতপর যখন যাদুকররা এলো, তারা ফেরাউনকে বললো, আমরা বিজয়ী হলে আমরা পুরস্কার পাবো তো? সে বললো, হী বরং তখন তোমরা আমার একান্ত ঘনিষ্ঠজন হিসেবে গণ্য হবে’ এইভাবে বিদ্রোহী, অহংকারী ফেরাউন যাদের কাছে সাহায্য প্রার্থী হচ্ছে তারা এমন একদল লোক যারা তার কাছে পুরস্কার পাওয়ার জন্যে লালায়িত । এরা তাদের জারিজুরি দেখিয়ে দু’পয়সা কামানের চিন্তায় অধীর । তারা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে-কতো তাড়াতাড়ি এই মহাপুরস্কার ও রাজকীয় নেক নযরের মহাদান হাতিয়ে নেয়া যায়। আকীদা বিশ্বাস বা মানুষের কল্যাণ অকল্যাণ, ব্যাপারে এদের কোনো মাথা ব্যথা নেই । এরা তাদের স্বার্থ, পুরস্কার এবং নিজেদের কল্যাণ ছাড়া আর কিছুই বুঝে না। আর এরাই হচ্ছে তারা যারা প্রত্যেক যামানায় ও প্রত্যেক দেশে

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।