Wwww.iscalibrary.com SE oa MEET SHE CBSE যখন তারা দেখে, তাদের পায়ের নীচের যমীন কীপছে, তখন তারা ভয়ে কীপতে থাকে এবং তার সামনে সামান্যতম ব্যক্তি বা ব্যক্তিবর্গ যেইই থাকুক না কেন তাদের কাছেই সে সংকট থেকে বাঁচার জন্যে পরামর্শ চাইতে থাকে, মতামত চায় তাদের কাছে, পরামর্শ তাদের কাছে চায় যাদেরকে এতোদিন সে পদদলিত করেছে, আজ তাদেরকে নিয়ে সে গোল টেবিল বেঠক করতে চায়, এ এমন এক অবস্থা যে এ সময়ে তার বুদ্ধির কাজ করে না, মাথা বেঠিক হয়ে যায়, ভয়ের চোটে তার দাপট-দম্ভ সব বিলুপ্ত হয়ে যায়, আর তখন সে ডুবন্ত সমুদ্রযাত্রীর মতো সামান্যতম উপলখন্ডও ধরেও বাঁচতে আশা করে। চিরদিনই যালেমদের দশা এইভাবে একই হয়ে থাকে। ইতিহাসের ধারাবিবরণী চিরদিন এই একই সাক্ষ্য বহন করে এসেছে যে এসব অহংকারী মানুষ বিপদে পড়লেই চিৎকার করতে থাকে, আর ছেড়ে দিলে মনে করে হাফ ছেড়ে বাচা গেলো, অর্থাৎ তাদের এসব পরামর্শ চাওয়াটা "শুধু বিপদ কাটা পর্যন্তই টিকে থাকে, বিপদ কাটার সাথে সাথে তারা পূর্বের মতো একইভাবে অত্যাচারী ও স্বেচ্ছাচারী হয়ে যায় । সুতরাং দেখা যাচ্ছে, এই কঠিন বিব্রতকর অবস্থায় ফেরাউনের আমীর ওমরারা তার দুর্বলতার কথাটা তাকে ইংগীতে জানিয়ে দিলো, যদিও তার এই একচ্ছত্র আধিপত্য বিস্তারের কাজে ওরা,নিজেদের স্বার্থের কারণে বরাবরই তাকে সহায়তা করে এসেছে । কিন্তু আজ তাদের আশংকা দেখা দিলো যে মুসা (আ.) অচিরেই তাদের ওপর বিজয়ী হয়ে উঠবে এবং তারা প্রমাদ গুণলো যে মূসার হাতেই ফেরাউন ও তাদের পতন আসন্ন হয়ে গেছে এবং খুব শীঘ্রই বনি ইসরাঈলরা মুক্তিলাভ করে তাদেরকে পদানত করবে । যখন তারা সে মোজেযাগুলো দেখলো তখন তারা ঠিকই বুঝলো এবং তাদের অন্তর সাক্ষ্য দিলো যে, এগুলো মোটেই যাদু নয়, অবশ্যই এগুলো রববুল আলামীন (সমগ্র বিশ্বের মালিক) এর দেয়া ক্ষমতার নিদর্শন । তবুও তারা শেষ ও চূড়ান্ত চেষ্টা হিসাবে পরামর্শ দিলো, দেশের ওস্তাদ যাদুকরদের একত্রিত করে অনুরূপ কিছু শক্তি দেখাতে যেন মূসা (আ.)-কে অবিলম্বে দমন করা যায়। তাদের বুঝতে বাকি ছিলো না যে, মূসা (আ.)-কে ফেরাউনের মিথ্যা দম্ভ ও দাপট দিয়ে পর্যুদন্ত করা যাবে না । যেহেতু মুসা (আ.)-এর বলিষ্ঠ কণ্ঠ ও তার উপস্থাপিত অলৌকিক ক্ষমতার নিদর্শন দুটো ফেরাউনের সকল আত্বমম্তরিতার ওপর ছিলো এমন এক প্রচন্ড আঘাত যে সে মুহুর্মুহু প্রকম্পিত হচ্ছিলো এবং মূসা ও হারুন আলাইহেস সালামকে ধরা বা তাদেরকে শাস্তি দেয়ার কথা চিন্তাই সে করতে পারছিলো না । দেখুন, তার এই অবস্থার সাথে তাল রেখেই ফেরাউনের পরিষদবর্গ তাকে পরামর্শ দিচ্ছে, তাকে ও তার ভাইকে (এখনই পাকড়াও করবেন না, বরং) তাদেরকে কিছু সময় দিন, আর দেশের চতুর্দিকে খবর দিয়ে সকল দক্ষ ও ওস্তাদ যাদুকরদেরকে জড় ।' অর্থাৎ তাকে ও তার ভাইকে একটু সুযোগ দিন এবং আপনার দূতদেরকে এই বিশাল সাম্রাজ্যের দিকে পাঠিয়ে দিন, যাতে করে তারা দক্ষ যাদুকরদেরকে একত্রিত করে নিয়ে আসতে পারে এবং একটা চূড়ান্ত ফয়সালায় পৌছানোর জন্যে তাদের ও মূসা (আ.)-এর মধ্যে এক বিরাট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুলা (আ.)-এর সফবন্লপতা যাদুকরদের ব্ব্যর্্তা এই বিয়োগান্ত নাটকের এ দৃশ্যের ওপর আবার পর্দা পড়ছে এবং ভেসে উঠছে আর একটি | দৃশ্য । এখানে দেখা যাচ্ছে যাদুকররা দলে দলে এসে জড় হচ্ছে, i LEAL,
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।