তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com " অবশ্যই ফেরাউন মোজেযা দুটির শক্তি ও ব্যাপকতা অনুভব করেছে। এ কারণেই সে ব্যস্ত সমস্ত হয়ে এগুলোর মোকাবেলা ও প্রতিরোধ করার জন্যে অবিলম্বে ব্যবস্থা নিচ্ছে, যেহেতু সে জানে তার দুর্বলতা কোথায়। সে এও জানে এবং বুঝে যে আশেপাশে তার জাতির লোকেরা, তাকে সমর্থনদানকারী যাদেরকে দেখা যাচ্ছে তারা সবাই তাকে নিজেদের স্বার্থের কারণেই | তোষামোদ করে মাত্র, অন্তর দিয়ে তাকে সমর্থন করে অথবা সঠিক পরামর্শ দেয়, এ রকম লোক খুব কমই আছে। সেসব লোকদেরকে মূসা ও তার জাতির ভয় প্রচন্ডভাবে প্রকম্পিত করে ফেলেছে, যেহেতু যে মোজেযা তারা দেখেছে, তার শক্তিকে তারা মন থেকে ঝেড়ে মুছে ফেলতে | পারছে না। তারা দেখে নিয়েছে দেশের সকল নাম করা ও প্রবীণ যাদুকরদের সকল জারিজুরি খতম হয়ে গেলো এমন একজন তরুণ মানুষের কাছে যাকে তারা জানে ও চিনে এবং তার. কাজ তো কোনো সাময়িক নযরবন্দী নয়, বরং ফেরাউনের দাপট. ও তার রক্তচক্ষুকে উপেক্ষা করে স্থায়ীভাবেই তো সকল যাদুকর তার কাছে আত্মসর্পণ করলো-এটা কোনো সাধারণ ব্যাপার নয়, | অবশ্যই এ কাজের পেছনে এমন কেউ আছে যার শক্তি-ক্ষমতা অফুরস্ত, যার কাছে সবাই পরাজিত হতে বাধ্য । তাদের অবস্থা তুলে ধরতে গিয়ে বলা হচ্ছে, ‘তার আশেপাশে অপেক্ষমান জনতাকে সে বললো, অবশ্যই এ একজন পন্ডিত যাদুকর, সে তার যাদুর দ্বারা, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় অতএব, তোমরা আমাকে কী করতে বলো?’ (আয়াত ৩৫) ' ওপরে বর্ণিত ফেরাউনের এ কথাটিতে পরিষ্কার বুঝা যাচ্ছে যে সে মূসা (আ.)-এর | মোজেযাকে যাদু বলে উড়িয়ে দিতে চাইলেও এর বিরাট শক্তির কথা সে অকপটে স্বীকার করছে। আরও দেখুন, সে মুসা (আ.)-কে যাদুকর বললেও সাথে সাথে তাকে জ্ঞানী (আলীম) বলেও সে | অভিহিত করছে এবং তার কথায়, তার অন্তরের মধ্যে গভীর ভীতির সঞ্চার হয়েছে বলেও জানা যাচ্ছে, কারণ সে দেখতে পাচ্ছে যে মূসা (আ.) তার অলৌকিক কাজগুলো দ্বারা এমনভাবে সবাইকে প্রভাবিত করে ফেলেছে যে তারা অনেকেই এখন তার দিকে ঝুঁকে পড়েছে। এ জন্যেই সে বলে উঠেছে, ‘সে তার যাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। সুতরাং, বলো তোমাদের পরামর্শ কি?’ যখন এ কথাগুলো সে বলছিলো তখন তার শরীর থেকেই তার দুর্বলতা এবং হৃদয়ের প্রকম্পন ফুটে ফুটে বেরুচ্ছিলো, যাদের সামনে নিজেকে সে সর্বশক্তিমান বানিয়ে রেখেছিলো তাদের কাছে পরামর্শ চাওয়ার মাধ্যমে তার চরম দুর্বলতার বহিপ্রকাশ ঘটছিলো এবং এ দুর্বলতার অনুভূতি তাকে যেন মাটির মধ্যে ধসিয়ে দিচ্ছিলো দেখুন না, ফিছ কা হযে] করে ‘তোমরা আমাকে কী পরামর্শ দিচ্ছ?! ধাল সংযোজন RE ER সে! ' দেখছে তার সামনে দাড়িয়ে দৃপ্তকণন্ঠে কথা বলছে সেই যুবককে যাকে এতোদিন ধরে তার লোকজন খুনের অপরাধের কারণে তালাশ করে ফিরছিলো, উপরন্তু সে চ্যালেঞ্জ করছে -তার শক্তি-ক্ষমতাকে- সে অবস্থায় তাকে ধরা তো দূরের কথা, তার ব্যাপারে. কী করবে. সে বিষয়ে পরামর্শ চাইছে সেই সব মানুষের কাছে যাদের এতোদিন ধরে নিরংকুশ আনুগত্য ও পুজা সে পেয়ে এসেছে । তার মনের অবস্থা কী হলে এই অবস্থাটা হতে পারে! সহজেই অনুমেয় যে সে শত চেষ্টা করেও তার হৃদয়ের কম্পন ও দুর্বলতাকে চেপে রাখতে পারছিলো না। - ..

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।