Wwww.iscalibrary.com এ কথার মধ্যে এক দারুণ কটাক্ষ রয়েছে, মূল রেসালাতের প্রশ্নেই সমালোচনা করতে চেয়েছে সে হতভাগা আল্লাহর দুশমন । অতপর এই বিদ্ধুপের দ্বারাতেই সে মানুষের অন্তরকে সত্য থেকে দূরে সরিয়ে নিতে চেয়েছে, অস্বীকার করেছে এর সত্যতাকে-সত্যকে মানা তো দূরের কথা, একথা সত্য হতে পারে বলে সে অনুমান করতেও প্রস্তুত নয়। বরং সে মূসা (আ.)-কে পাগল বলে. '| আখ্যায়িত করছে, যেন তার রাজনৈতিক ও ধর্মীয় কথার যুক্তি কারো হৃদয়ে রেখাপাত করতে না পারে এবং মানুষকে যেন তাদের ও তাদের বাপ দাদাদের আসল প্রতিপালক আল্লাহ তায়ালা থেকে দূরে সরিয়ে নেয়া যায়। কিন্তু তার এই উপহাস বিদ্বপ ও দোষারোপ মূসা (আ.)-এর মনোবলকে এতেটুকু ক্ষুণ করতে পারেনি । বরং তিনি অবিরাম আল্লাহর সেই মহা বাণী প্রচারের কাজ চালিয়ে যেতে থাকলেন। এরপরও. মূসা (আ.)-এর বনলিষ্ট- দাওয়াত সে বিদ্রোহী, অহংকারী ও অত্যাচারী বাদশাহকে প্রকম্পিত করে চলেছিলো। আল কোরআন বলছে, “‘(মূসা) বললো, মাশরেক মাগরের এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে সে সবের রব একমাত্র তিনি, ছি নৰা য় তোরা বম কাক ত তলা ভড়কে চয় বুঝবে ।' পূর্ব ও পশ্চিম দুটি নিদর্শন প্রতিদিনই মানুষের সামনে হাযির হচ্ছে, কিন্তু পাগল মানুষ এগুলোর দিকে দেখে না এবং চিন্তাও করে না, যেহেতু এগুলো সব সময় এবং বার বার মুরে ঘুরে মানু্ঘের সামনে আসছে এবং দুনিয়ার জীবন এবং পৃথিবীর নানা প্রকার জীবন সামগ্রী নিয়ে মানুষ সব সময়ই ব্যস্ত হয়ে রয়েছে। এখানে ব্যবহৃত শব্দগুলোতে পূর্ব ও পশ্চিম দিক বুঝালেও আসলে শব্দদ্বয় দ্বারা পূর্ব পশ্চিমের সমুদয় এলাকা ও বস্তুগুলোকে বুঝানো হয়েছে, আর উল্লেখিত এ দুটি নিদৰ্শন এমন উজ্জ্বল যার মধ্যে কোনো পরিবর্তন আনার সাধ্য বলদর্পী-অহংকারী ফেরাউন ও তার আমীর ওমরাদের নাই । এ দুটি জিনিসের দিকে ফেরাউনের মনোযোগ আকর্ষণ করে তার মধ্যে এ চিন্তা সৃষ্টি করে দেয়া হয়েছে যে, এতো শক্তি-ক্ষমতার দাবীদার হওয়া সত্তেও সত্যিই তো এগুলোর ওপর তার কোনো নিয়ন্ত্রণ নাই । আর তার নিয়ন্ত্রণ না থাকলে অন্য আর কার নিয়ন্ত্রণ থাকবে? অবশ্যই এটা সত্য যে এগুলোর গতিকে থামিয়ে রাখা বা এগুলোর গতির মধ্যে কোনো পরিবর্তন আনাও কারো পক্ষে সম্ভব নয়৷ এই দৃষ্টিআকর্ষণীয় কথাগুলো নির্বোধ অন্তরসমূহকে প্রচন্ডভাবে | নাড়া দেয় এবং গাফলতির নিদ্রায় ঘুমিয়ে থাকা যে কোনো বুদ্ধিকে জাগিয়ে তোলে । অন্যদিকে মূসা (আ.) এসব কথা উত্থাপন করে তাদের মধ্যে এক প্রচন্ড বিপ্লব সৃষ্টি করে দিচ্ছেন এবং তাদেরকে গভীরভাবে এসবের ওপর চিন্তা ভাবনা করতে আহ্বান জানাচ্ছেন। বলা হচ্ছে, ‘যদি তোমরা বুদ্ধিকে কাজে লাগাও-- তাহলে বুঝবে ।' অহংকারীদের বৈশিষ্ট্য হচ্ছে এই যে, তারা খতোদিন সুস্থ ও সবল থাকে, ততোদিন নিজেকে নিয়ে ও নিজের গৌরব প্রচারে এতোই ব্যস্ত থাকে যে অন্য কারো সম্পর্কে তারা এতেোটুকু মাথা ঘামাতে পারে না বা অন্য কারো কোনো ক্ষমতা থাকতে পারে, এসব বিষয়ে চিন্তা করার মতো কোনো অবসর বা খেয়াল তাদের-থাকে না; বরং তারা ভয় করে তাদেরকে যারা জাগ্রত হৃদয় এবং যারা যুক্তি দিয়ে কথা বলার সাহস রাখে আর যারা তাদেরকে চিন্তা করতে আহ্বান জানায় বা তাদেরকে ঘুম থেকে জাগাতে চায়, তাদেরকে তারা কিছুতেই সহ্য করতে পারে না। এজন্যে যখনই কেউ তাদের বিবেককে জাগাতে চায়, খুশী হওয়ার পরিবর্তে তারা এ কল্যাণকামীর ওপর মারমুখী হয়ে ওঠে । দেখুন, এই একই কারণে ফেরাউন ক্ষেপে যাচ্ছে মূসা (আ.)-এর ওপর এবং
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।