Wwww.iscalibrary.com এসব কথা শোনার পর কোনো জওয়াব দিতে না পেরে ফেরাউন ভিন্ন প্রসংগ তুললো এবং তাঁর দাওয়াতের মূল কথা কি সে বিষয়ে নির্বোধের মতো নানা কথা জিজ্ঞাসা করতেই তার মূর্খতা ও নির্বুদ্ধিতার কারণে তাচ্ছিল্য ভরে সে স্বয়ং মহান আল্লাহ সম্পর্কেই জিজ্ঞাসা করে বসল, এরশাদ হচ্ছে, ‘ফেরাউন বললো, রব্বুল আলামীন আবার কি জিনিস? এমন তাচ্ছিল্যের সাথে জিজ্ঞাসা করায় সে আল্লাহকে তুচ্ছ জ্ঞান করলো দেখুন তার প্রশ্নের ধরনটা কি? সে বলছে, তুমি যে রববুল আলামীন এর কথা বলছো তা কেমন জিনিস? তুমি আবার কার কাছ থেকে রসূল হয়ে এসেছ? মূলত এ প্রশ্নের মধ্যে চরম ঘৃণা ও তাচ্ছিল্য প্রকাশ পাচ্ছে; এ কথাটি দ্বারা যে বলছে এবং যা বলছে আসলে তার প্রতি টিটকারীই করা হচ্ছে। এ প্রশ্নগুলো করতে গিয়ে এমন অক্টহাসি সে হাসছিলো যে তাতে পরিস্কার বুঝা যাচ্ছিলো যে তার কাছে এটা একটা অকল্পনীয় কথা বলেই মনে হচ্ছিলো, সে মনে করছিলো যে এটা একটা মনগড়া কথা মাত্র; কাজেই এটা মোটেই গ্রহণযোগ্য নয়। তাই দেখা যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামীনের বিভিন্ন গুণাবলীর উল্লেখ করে মূসা (আ.) তার জবাব দিচ্ছেন যে, তিনি দৃশ্য ও অদৃশ্য জগতের সবকিছুর মালিক ও পরওয়ারদেগার । সবাইকে পয়দা করা, বাচিয়ে রাখা এবং তাদেরকে লালন পালন করা-এসব কিছু কাজ একা মহান আল্লাহ এ হজে দহয় কাজ সনা কায় কোহো হাত নং ড্রাগ ততুতি ছে গি হাহ কোরআন জানাচ্ছে, | ‘সে বললো, আকাশ মন্ডলী ও পৃথিবীর মধ্যে এবং এ দু'য়ের মধ্যখানে যা কিছু আছে, সে সব কিছুর প্রতিপালক তিনি, তোমরা বুঝতে পারবে তখন যখন এ কথাগুলোর প্রতি তোমাদের দৃঢ় বিশ্বাস পয়দা হবে!” _ যে মূর্খতাপূর্ণ প্রশ্ন ফেরাউন করছিলো এই ছিলো তার উপযুক্ত জবাব । আল্লাহ তায়ালা এ বিশাল সৃষ্টিজগতের মালিক ও প্রতিপালক ৷ তীর রাজ্যের পরিমাপ করার ক্ষমতা তোমার নেই । হে |' ফেরাউন, তীর রাজ্যের পরিধি সম্পর্কেও তুমি কোনো জ্ঞান রাখো না, আর বাস্তবে ফেরাউন |' সাধ্যানুযায়ী চেষ্টা করেছিলো তার জাতির দন্ডমুন্ডের কর্তা হয়ে বসে থাকতে এবং নীল উপত্যকার সরুল অধিবাসীকে তার দাসত্ব শৃংখলে আৱদ্ধ. করে রাখতে, কিন্তু এটা সে কিছুতেই বুঝতে পারেনি যে সে ছোট্ট এবং তুচ্ছ একটি রাষ্ট্রের কর্তা, মাত্র, যা আকাশমন্ডলী ও পৃথিবী জুড়ে যে মহাবিশ্ব রয়েছে এবং এ দুই এর মাঝে যা কিছু রয়েছে তার তুলনায় একটি ক্ষুদ্র বালুকণা অথবা একটি বিন্দুসমও নয় মূসা (আ.) ও তার জবাবে তাকে অত্যন্ত তুচ্ছ জ্ঞান করে কথা বলছিলেন, যাতে সে নির্বোধ ফেরাউন তার দুর্বলতা মর্মে মর্মে উপলব্ধি করতে পারে এবং তার দাবীর অসারতা বুঝতে পেরে সে তাকাতে বাধ্য হয় এ মহাবিশ্বের দিকে এবং চিন্তা করে যে তার রবের অবস্থান কোথায় থাকতে পারে ........ হা এ অকল্পনীয় বিশাল জগৎ, যার পরিমাপ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, রব্বুল আলামীন তারই তো সৃষ্টিকর্তা ও পালনকর্তা! এরপর এ ব্যাখ্যার পেছনে যে মূল কথাটি রয়েছে. সেইদিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হতে পারো ।' আসলে এই একটি ঘটনাই নিশ্চিত বিশ্বাস ও |: সত্যকে গ্রহণ করার যোগ্যতা গড়ে তোলার জন্যে যথেষ্ট । এখানে প্ৰণিধানযোগ্য যে, মুসা (আ.) নির্ভিক চিত্তে ও বলিষ্ঠ কণ্ঠে এবং অত্যন্ত প্রাঞ্জল ভাষায় যেসব তথ্যের দিকে ফেরাউনের দৃষ্টি আকর্ষণ করলেন তার ফলে সে নিজের অজান্তে চতুর্দিকের
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।