তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com কিবতিকে হত্যা করার কথা; এসব কথার মধ্যে তার ধমক ও প্রচ্ছন্ন ছিলো যে কিবতীর হত্যার দায়ে তাকে এখনও পাকড়াও করা হয়নি, কিন্তু এখনও তো তাকে শাস্তি নিতে হতে পারে। কিন্তু এসময়ে যে মূসা (আ.)-এর দোয়া আল্লাহ তায়ালা কবুল করে নিয়েছিলেন, তার তোতলা অবস্থাটা তিনি ভালো করে দিয়েছিলেন, যার কারণে তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে তার কথার জবাব দিলেন। দেখুন কি জবাব তিনি দিলেন, ‘সে বললো হা, যখন আমি একাজ করেছিলোম তখন আমি সঠিক পথ পাওয়া থেকে দূরে ছিলেম, এজন্যেই যখন তোমাদের ভয় আমাকে পেয়ে বসলো তখন আমি পালিয়ে গেলাম, তারপর আল্লাহ তায়ালা আমাকে জ্ঞান দান করলেন এবং একজন রসূল বানালেন ৷' অর্থাৎ যখন আমি সে কাজটা করেছিলাম তখন আমি সঠিক জ্ঞান থেকে বঞ্চিত ছিলাম, তখন আমার মধ্যে ছিলো অন্ধ একটি আবেগ । আজকে যে সঠিক আকীদা-বিশ্বাসের সন্ধান আমি. পেয়েছি এবং আমার জাতির জন্যে আমার রব আমাকে যে জ্ঞান দান করেছেন তাতে আমি এখন বুঝতে পারছি, সে সময়ে আমার দ্বারা মারাত্মক এক অন্যায় কাজ সংঘটিত হয়ে গিয়েছিলো । এজন্যে আজ আমি অবশ্যই অনুতপ্ত । অবশ্য সে ঘটনা ঘটে যাওয়ার পরপরই আমি বুঝতে পেরেছিলোম যে আমার দ্বারা একটা সাংঘাতিক অন্যায় কাজ হয়ে গেছে এবং এজন্যে আমি ভীত হয়ে পড়েছিলাম যে ধরা পড়ে গেলে আমার কোনো ওযর কবুল করা হবে না, তাই আমি পালিয়ে গিয়েছিলাম । তারপর আল্লাহ তায়ালা আমাকে কল্যাণ দান করবেন বলে তার শপথ বাণী | . শোনালেন এবং আমাকে জ্ঞান দান করলেন। তার কথাটা উদ্বৃত করতে গিয়ে এরশাদ হয়েছে ‘তিনি আমাকে একজন রসূল বানালেন !' সুতরাং আমি নিশ্চয়তা দিয়ে বলছি যে, আজ আমি যা কিছু বলছি তা আমি নিজে উদ্ভাবন করিনি । অবশ্যই আমি রসুলদের মধ্যে একজন ‘প্রেরিতদের অন্যতম’ অর্থাৎ মানবমন্ডলীকে জীবন পথে পরিচালনা করার জন্যে যাদের আল্লাহ তায়ালা পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন সেই রসূলদের বাহিনীর আমি একজন সদস্য (৪) তারপর তির্যকভাবে তার জওয়াব দিতে গিয়ে মূসা (আ.) সঠিক কথাটি বলছেন, ‘আর সেই সব উপকারের প্রতিদানেই কি তাহলে তুমি বনী ইসরাঈল জাতিকে এমনি করে গোলাম বানিয়ে | রেখেছিলে? তাহলে এটাই কি সত্য, যে বনী ইসরাঈল জাতিকে তুমি গোলাম বানিয়ে রেখেছিলে বলেই কি তার প্রতিদান দিতে গিয়ে তুমি আমাকে ছোট বেলায় লালন করেছিলে! শোন হে মিসর অধিপতি, এটা কি সত্য নয় যে, তুমি বনী ইসরাঈল জাতির ছেলেদেরকে হত্যা করে চলেছিলে বলেই তো আমার মা তোমার এ চরম নিষ্ঠুর আচরণে ঘাবড়ে যান এবং আমাকে একটি বাক্সের মধ্যে রেখে দরিয়ায় ভাসিয়ে দেন; তারপর আমাকে সেখান থেকে তুলে আনার কারণে আমার পিতামাতার মায়া মমতাপূর্ণ বাড়ীতে না হয়ে তোমার বাড়ীতে আমি লালিত-পালিত হই, তাই তো আজকে তুমি আমাকে তোমার এই এহসানটাই প্রদর্শন করছ।. এটা কি তোমার আসলেই মেহেরবানী! (8) এ কথার ব্যাখ্যার জন্যে সূরার মধ্যে চূড়ান্ত যে কথাটি বলা হয়েছে তা হচ্ছে, মীম ও নূন এ অক্ষরগুলোর পূর্বে রয়েছে মদ্দ; যেমন বলা হয়েছে ‘মিনাল মূরসালীন' (প্রেরিত রসূলদের অন্যতম) এতে সূরের যে ঝংকার উঠেছে তা '‘জায়ালানী রসূলান' আমাকে তিনি রসূল বানিয়েছেন, বলাতে আসতো না; কিন্তু এ ছাড়াও অন্য আরও যে অর্থ উপরোক্ত কথায় বেরিয়ে আসে তা হচ্ছে, তিনি বলতে চেয়েছেন এ কাজটি কোন এক ব্যক্তির বিচ্ছিন্ন কতা কোহ লম কো কাজকলর। যা সময য় দুহযায় ছাদ লা তযালের দলেরই একজন সদস্য ।

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।