Wwww.iscalibrary.com ফেরাউন আশ্চর্য হয়ে দেখছে, মূসা কেমন করে তার মুখোমুখি দাড়িয়ে এমন বিরাট দাবী করে কথা বলছে। সে কতো বড়ো সাংঘাতিক দাবী করছে, ‘আমি তীর রসূল, যিনি সমগ্র বিশ্ব জগতের মালিক’ । . এই সেই মূসা যাকে নদী থেকে তুলে আনার পর থেকে সে তারই প্রাসাদে তার পালক ছেলে হিসাবে লালিত-পালিত হয়েছে। একজন ইসরাঈলীর সাথে জনৈক কিবতীর ঝগড়া বাধলে সেখানে |' | মূসা হাযিয় হন এবং মীমাংসা করতে গিয়ে তার আক্রমণে কিবতী ব্যক্তিটি নিহত হলে তিনি মিসর ছেড়ে পালিয়ে যান ।(৩) নিহত সে ব্যক্তি ফেরাউনের সেনাবাহিনীর একজন সদস্য ছিলো বলে বৰ্ণনা পাওয়া যায়। ফেরাউনের সাথে তার বাড়ীতে মূসার শেষ সাক্ষাত ও বারো বছর পর মূসা (আ.)-এর এখানে আগমন ও তার মুখোমুখি হওয়ার মধ্যে সময়ের খুব বেশী ব্যবধান ছিলো না! এই কারণেই ফেরাউন বড়ই বিস্মিত হচ্ছিলো এবং সে হতবুদ্ধি হয়ে যাচ্ছিলো তার সেই আদরের মূসা আজকে তার সাথে কি উদ্ধতভাবে কথা বলছে; কিভাবে অস্বীকার করছে তার ক্ষমতাকে এবং কেমন করেই বা সে তার ক্ষমতার ওপর অন্য কারো ক্ষমতার প্রাধান্য দিচ্ছে। তাই সে মহা কয়েকটি বছর আমাদের মধ্যে কাটাওনি? আর তাই করেছ তুমি যা করতে চেয়েছিলে ৷’ এ কথার দ্বারা ফেরাউন বলতে চাচ্ছে যে তোমার এই আচরণ দ্বারা তুমি প্রমাণ করেছ যে, তুমি আমার উপকারকে অস্বীকার করেছো; তাই না? অর্থাৎ তোমার শিশু থাকা অবস্থায় আমাদের কাছে থাকাকালীন আমরা যে তোমাদের আদর মহব্বতের সাথে লালন পালন করেছিলাম- এটাই কি তার পুরস্কার? আমাদের স্সেহ মহব্বতের প্রতিদান কি তুমি এইভাবে দিচ্ছ যে আমরা যে জীবন ব্যবস্থার ওপর আছি, আজকে তুমি তার বিরোধিতা করছো? আর সেই বাদশাহকেই তুমি উৎখাত করতে চাইছো যার ঘরে তুমি লালিত | পালিত হয়েছো? আর তাকে ছাড়া অন্য কাউকে সর্বময় ক্ষমতার মালিক বলে দাবী করছো এবং তাঁর দিকে আগমাদেরকেও আহবান জানাচ্ছো? তোমার কী হয়েছে বলো দেখি, অথচ তুমি তো তোমার জীবনের বেশ কয়েকটি বছর আমাদের মধ্যে কাটিয়েছো! যে কথা আজকে তুমি বলছো, কই সে সময় তো এর কোনো কিছু বলোনি, আর এত বড় এক বিরাট ব্যাপারের সামান্যতম পূর্বাডাসও তো তখন তুমি দাওনি? তাল বার তা হক বমি সহ্য কধা জুরে পারেনি; তাই সেই নিহত কিরতির কথা উল্লেখ করে সে বলছে, ‘তুমি সেই (মারাত্মক) কাজটি করেছো, যা তুমি করতে চেয়েছিলে' অর্থাৎ এতোবড় জঘন্য অন্যায় কাজ তুমি করেছো যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার শক্তি ক্ষমতাকে অস্বীকারকারী হওয়ার কারণে এবং আমার প্রতি অকৃতজ্ঞ হওয়ার ফলেই তো আজকে তুমি এই কথাগুলো বলতে পারছো। আজকে রব্বুল আলামীন সম্পর্কে তুমি যে সব কথা শোনাচ্ছ, কই আগে তো এসব কথা কখনও বলনি! ' এইভাবে, ফেরাউন, যতো কথা তার পেন্ট ছিলো সবই সে বললো এবং সেসব কথা সে এক নিঃশ্বাসে বলে ফেললো যার কোনো জবাব মূসা (আ.)-এর কাছে ছিলো না, বিশেষ করে (৩) বিস্তারিত জানার জন্য ‘ফী যিলালিল কোরআন!’ এ সূরায়ে ‘তা-হা’-র তাফসীরে দেখুন।
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।