তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com যাই হোক, বন্দী রাখা বা দাসত্ব প্রথাকে ইসলাম যুদ্ধকালীন সময়ের জন্যে সাময়িকভাবে অনুমোদন করেছে এবং এটাকে একটা অপরিহার্য সাময়িক প্রয়োজন বলে জানিয়েছে। বন্দী বিনিময়ের প্রয়োজন অনুভব করে সারা বিশ্বে এখন পারস্পরিক সম মর্যাদার ভিত্তিতে যে সমঝোতা গড়ে উঠেছে তারই ভিত্তিতে যুদ্ধ বন্দী বিনিময় আন্তর্জাতিকভাবে এখন স্বীকৃত এক নীতি হিসাবে গৃহীত হয়েছে। এটাকে কখনো ইসলামের সমাজ বিধির অংশ মনে করা হয়নি । এরশাদ হয়েছে, ‘অতপর, যদি কোনো ব্যক্তি এই নির্ধারিত সীমা লংঘন করে (যারাই এ সীমার বাইরে যাবে) অর্থাৎ, স্ত্রী ও দাসী ছাড়া অন্য যে কোনো পদ্ধতিতে যারাই যৌন সম্পর্ক স্থাপন করবে তারাই হালাল পথের বাইরে চলে যাবে, পরিষ্কার হারামে পতিত হবে। এ হারাম অবস্থায় যে পৌছে যাবে সে নিজেকে ধ্বংসের দিকেই এগিয়ে দেবে, কারণ এ চেতনা তাকে অনবরত দংশন করতে থাকবে যে সে এমন চারণ ক্ষেত্রে বিচরণ করছে যা তার জন্যে হালাল নয়। এভাবে সে নিজেকে এবং নিজের ঘরকে ধ্বংস করবে, কারণ (হারাম পথে যাওয়ার কারণে) তার মনে কোনো শান্তি থাকবে না এবং নিজেকে সে আযাব থেকে নিরাপদও মনে করতে পারবে না এবং সে সমাজকেও সে ধ্বংস করবে, কারণ তার সীমাহীন লোভের নেকড়েগুলো এখানে ওখানে নির্বিচারে যারা বিচরণ করে সেই শান্তি বেষ্টনীকে ধ্বংস করে দেবে যাকে ইসলাম রক্ষা করতে চেয়েছে। ৫। মোমেনদের পঞ্চম গুণ সম্পর্কে বলা হচ্ছে, যারা তাদের আমানত ও ওয়াদাসমূহকে রক্ষা করে’ অর্থাৎ ব্যক্তিগতভাবে ও দলীয় পর্যায়ে তাদেরকে যেসব আমানত দেয়া হয় তার হক তারা আদায় করে এবং কোনো মুসলিম ব্যক্তি বা দল যদি কারো সাথে কিছু ওয়াদা করে তাহলে সে ওয়াদা তারা পূরণ করে। ব্যক্তিগতভাবে পরিশোধযোগ্য যেমন বহু আমানত আছে, তেমনি দলীয়ভাবেও অনেক আমানতের হক আদায় করতে হয়। এর মধ্যে প্রথম হচ্ছে মানুষের স্বভাব-প্রকৃতি, মেযাজ ও চরিত্রের আমানত ৷ প্রত্যেক মানুষকে আল্লাহ রাববুল আলামীন পৃথক মেযাজ রুচি, চাহিদা ঝৌক প্রবণতা ও বিশেষ বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন যেগুলোকে তারা আল্লাহর নিয়ম ও ইচ্ছাতেই হাসিল করেছে। চিন্তা করলে সৃষ্টির এসব স্বাভাবিক নিয়মের মধ্য দিয়ে আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য পাওয়া যায়, এসব কিছুর মধ্য দিয়ে একথার প্রমাণ পাওয়া যায় যে তিনিই একমাত্র সৃষ্টিকর্তা এবং সকল ক্ষমতা এককভাবে একমাত্র তারই । আন্তরিকভাবে মানুষ একথা বুঝে যে, সারাবিশ্বের সর্বত্র একটিমাত্র নিয়ম চালু আছে, যার অধীনে সব কিছু নড়াচড়া করছে, বেঁচে আছে এবং সেই একই নিয়মের নিয়ামক একমাত্র তিনি। প্রকৃতির বুকে বিরাজমান সারা বিশ্ব প্রকৃতির সবকিছু এ নিয়মের অধীনে চলছে, তারা এসব নিয়ম-বিধান মানতে বাধ্য; মানুষকে আল্লাহ তায়ালা কিছু স্বাধীনতা দিয়েছেন। এ স্বাধীনতা হচ্ছে তার ইচ্ছা শক্তি পরিচালনার করার, কিন্তু তার শরীরের অংগ প্রত্যংগে, তার চাহিদা এবং তার স্বভাব প্রকৃতিতে আল্লাহ তায়ালা দিয়েছেন কিছু প্রয়োজন, এসব কিছুকে পরিচালনা করার জন্যে তিনি কিছু নিয়মও দিয়েছেন। এসব নিয়ম অনুযায়ী চললে মানুষেরই কল্যাণ হবে- এ বুঝ শক্তিও তিনি তাকে দিয়েছেন, এটাই হচ্ছে তার জন্যে আল্লাহর দেয়া সব থেকে বড় নেয়ামত ও আমানত, বিশেষ করে মোমেনদের জন্যে এটাই বড় আমানত । তারা প্রকৃতির চাহিদাকে অস্বীকার করবে না, পরিত্যাগ করবে না, এ চাহিদা পূরণের জন্যে আল্লাহ্‌

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।