wWww.iscalibrary.com Aaa eT Er Ea অগ্রসর করার একান্ত কামনাকে জানতে পারলেন. তখন মেহেরবান মালিক তার দোয়া কবুল | করলেন এবং সেই বিষয়ে তাকে নিশ্চিন্ত করলেন যে বিষয়ে তিনি আশংকা করছিলেন। এখানে তার দোয়া কবুল হওয়ার ব্যাপারটিকে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে এবং হারুনের কাছে রেসালাত পাঠানোর ব্যাপারটিকেও অত্যন্ত অল্প কথায় পেশ করা হয়েছে। এরপর দেখা যায় মূসা (আ.)-এর মিসরে ফিরে যাওয়া এবং হারুনের সাথে তার সাক্ষাতের বিষয়টিকেও সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে; তারপর দেখা যাচ্ছে, মূসা ও হারুন (আ.) এমন যৌথভাবে রেসালাতের দায়িত্ব পালন করছেন যে আল্লাহ রব্বুল আলামীন মূসা (আ.)-এর ওপর পুরোপুরি সন্তুষ্ট তা বুঝা যাচ্ছে। তারপর আল্লাহ তায়ালা ‘কাল্লা” শব্দটি ব্যবহার করে অত্যন্ত দৃঢ়তার সাথে জানাচ্ছেন যে, না ' কিছুতেই তার ক্ষতি কেউ করতে পারবে না। দেখুন, আল্লাহর বাণী, . " ‘তিনি বললেন, না, অবশ্যই কেউ (তোমাদের ক্ষতি করতে); পারবে না, আমি বলছি, তোমরা দু'জনে আমার নিদর্শন (মোজেযা)-গুলোসহ এগিয়ে যাও, আমি আছি তোমাদের সাথে কে কি (বলছে সরই) আমি শুনছি, তোমরা ফেরাউনের কাছে যাও, গিয়ে বল, আমরা আল্লাহ রব্বুল আলামীনের (কাছ থেকে) প্রেরিত রসূল (হিসাবে এসেছি) যাতে করে তুমি বনী ইসরাঈল জাতিকে .| আমাদের সাথে পাঠিয়ে দিতে পারো!” অর্থাৎ অরশ্যই তোমাদ্রে কেউ কোনো ক্রতি.করতে পারবে না, সুতরাং কিছুতেই তোমার বুককে কোনো বিপদ আপদ সংকীর্ণ করে দিতে পারবে না এবং তোমার জিহ্বা কোনো কিছুই ‘| আড়ষ্ট করতে পারবে না, আর তোমাকে কেউ হত্যাও করতে পারবে না । সুতরাং তোমার মনমগয থেকে অত্যন্ত দৃঢ়তার সাথে এসব কথাকে দূর করে দাও এবং তুমি ও তোমার ভাই এগিয়ে যাও । তোমরা দু'জনে আমার নিদর্শনগুলো নিয়ে যাও । ইতিমধ্যে মূসা (আ.) লাঠি ও তার শুভ্র ঝলমলে হাতের মোজেযা দেখে নিয়েছিলেন, এ দুটো মোজেযা সম্পর্কে অত্যন্ত সংক্ষিপ্তভাবে এখানে কিছু কথা এসেছে, কারণ এখানে আলোচ্য প্রসংগের প্রধান কথা হচ্ছে ফেরাউনের সাথে সাক্ষাত .ও মুখোমুখি আলোচনা, যাদুকরদের হাযির করার প্রসংগ এবং লয়লঙ্কর সহ ফেরাউনের ডুবে মরা ও মুসা (আ.) সহ বনী ইসরাঈলদের পরিত্রান লাভ৷ দেখুন বলা হচ্ছে, ‘তোমরা দু'জনে এগিয়ে যাও আমি তোমাদের সাথে আছি, আমি সব কিছু শুনছি ।' . ফক্ের্লাউনের আুখোসুখ্যি ORS UO EEE SEO NET TA OE 2 কোন পরিচালনা এবং কোন মহা ক্ষমতাবানের পক্ষ থেকে আসছে এ নিরাপত্তার আশ্বাস? হা অবশ্যই আল্লাহ সোবহানাহু তায়ালা রয়েছেন তাদের সাথে এবং সকল সত্যনিষ্ঠ মানুষের সাথে, প্রতিটি মুহূর্তে ও প্রতিটি স্থানে, কিন্তু এই সাথে থাকার উদ্দেশ্য হচ্ছে সমর্থন করা ও সর্বোতভাবে সাহায্য : | দান । আল্লাহ তায়ালা শোনেন- এ কথার মাধ্যমেই বুঝা যায় তিনি বান্দার সাহায্যে তখনই এগিয়ে আসেন যখন সে কায়মনোবাক্যে তাকে ডাকতে থাকে। একথা থেকে আরো বুঝা যায় যে, তিনিই | তীর বান্দাকে পরিচালনা করেন এবং সদা-সর্বদা তিনি সাহায্যের জন্যে প্রস্তুত রয়েছেন। আর এ সাহায্য তখনই আসবে যখন সে আল কোরআন-প্রদর্শিত পথে পুরোপুরিভাবে অবস্থান করতে থাকবে ৷ এজন্যে আল্লাহ তায়ালা তীর মনোনীত ও অনুগত বান্দাদ্ধয়কে বললেন ক =
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।