Wwww.iscalibrary.com পরিস্কার করে বলতে তার কষ্ট হতো, একথা সূরায়ে ত্ব-হা-তেও বলা হয়েছে আমার জিহ্বা থেকে জড়তাকে দূর করো যেন ওরা আমার কথা বুঝতে পারে। জিহ্বার এই আড়ৃষ্টতার কারণে বুক সংকীর্ণ হওয়াটা স্বাভাবিক, যেহেতু নিজের কথাটি যুক্তিসহকারে এবং বলিষ্ঠ কণ্ঠে তুলে ধরতে না পারলে অবশ্যই তীর মনটা ছোট হয়ে যাবে, হৃদয় দুর্বল.হয়ে পড়বে, এটা সবাই সহজে বুঝতে পারে। এই কারণে অত্যাচারী ও অহংকারী এক শাসকের সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে স্বাভাবিকভাবেই তার মধ্যে কিছু দ্বিধা-সংকটের সৃষ্টি হয়েছিলো । এজন্যে তিনি তার রবের কাছেই তীর দুর্বলতা দূর করে দেয়ার জন্যে আবেদন জানাচ্ছিলেন, তার রেসালাত পেশ করার দুর্ূহতাকে | পেশ করছিলেন এবং আবেদন জানাচ্ছিলেন যেন, তার ভাই হারুনের কাছে রেসালাত পাঠিয়ে তাকে তার সহযোগী বানিয়ে দেয়া হয়, যাতে করে রেসালাতের দায়িত্ পালনের ব্যাপারে তিনি তাকে সহায়তা করতে পারেন। এর দ্বারা সুস্পষ্টভাবে বুঝা যায় যে, তার আবেদন-নিবেদন এজন্যে ছিলোনা যে তিনি দায়িত্ব পালনে গড়িমসি করছিলেন অথবা পিছিয়ে যাচ্ছিলেন । হারুন (আ.)-এর ভাষা ছিলো অত্যন্ত প্রাঞ্জল এবং তার উচ্চারণ ছিলো পরিস্কার, যে কারণে সহজে তিনি উত্তেজিত হতেন না। যেখানে মূসা (আ.)-এর কণ্ঠ থেমে যেতো বা তোতলা ভাব এসে যেতো সেখানেই হারুন (আ.) এগিয়ে এসে কথাটিকে পরিষ্কার করে দিতেন এবং যুক্তিপূর্ণ কথা দ্বারা পুরো বক্তব্যকে জোরালোভাবে তুলে ধরতেন। এজন্যেই মূসা (আ.) হারুন (আ.)-কে তার সংগী ও সহকারী হিসাবে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যার বিস্তারিত বর্ণনা সূরায়ে ত্বা-হা-তে পাওয়া যায়। এই দোয়াতে তার জিহ্বার জড়তা দূর করার জন্যে তিনি আল্লাহর সাহায্য চেয়েছিলেন এবং হারুন (আ.)-কে তার বিশ্বস্ত সহকারী হিসাবে পেতে চেয়েছিলেন, আরও তিনি চেয়েছিলেন, যেন ভাই হারুন তার পাশে প্রধান মন্ত্রণাদাতা ও উষির হিসাবে সদাসর্বদা উপস্থিত থাকেন এবং সকল কাজে তাকে সাহায্য করেন। এইভাবে তার এ কথায় আর একটি অবস্থা সামনে আসছে; ‘আমার একটি অপরাধ তাদের কাছে ধরার মত রয়েছে, এজন্যে আমার ভয় হয় যে, তারা আমাকে হত্যা করবে।' একথা দ্বারা বুঝা গেলো যে মূলা (আ.) তাদের সাথে মুখোমুখী হতে অথবা দায়িত্ব পালনের তকলীফ স্বীকার করতে অপারগতা প্রকাশ করছিলেন- তা নয়, বরং তিনি চাইছিলেন যে রেসালাতের দায়িত্ পালনে হারুন তার সাথে শরীক হোক, যাতে করে যদি তারা তাকে কতল করে ফেলে, সে অবস্থায়ও যেন রেসালাতের কাজ বন্ধ না হয়, তার কাজটা যেন হারুন চালিয়ে যেতে পারে এবং যে গুরন্দায়িত্ব তাকে দেয়া হয়েছে সে কাজটা যেন অব্যাহতভাবে চলতে পারে। " দাওয়াতী-কাজের প্রয়োজনে এটা ছিলো সতর্কতা অবলম্বনের তাগিদ- দাওয়াত দানকারীর জীবন বাচানোর প্রয়োজনে তার এটা কোনো অজুহাত ছিলো না; ছিলো না এটা আত্মরক্ষার কোনো প্রচেষ্টা, বরং তিনি চাইছিলেন, তার জিহ্বাতে জড়তা থাকার কারণে দাওয়াতী কাজের অসুবিধাটা হারুণের দ্বারা পূরণ হয়ে যাক এবং তার বক্তব্য পেশ করার ক্রটির কারণে আল্লাহর বাণী যেন দুর্বল বলে মনে না হয়। তিনি চাইছিলেন, যদি তিনি নিহত হন সে অবস্থাতেও যেন মানুষকে আল্লাহর দিকে ডাকার কাজটি থেমে না যায় এবং আল্লাহর বাণী প্রচারের কাজ যেন অবিরতভাবে চলতে থাকে, এটাই ছিলো তার কামনা! এটাই ছিলো মূসা (আ.)-এর আসল ভূমিকা, যাকে |. আল্লাহ তায়ালা তার নিজ তত্ত্বাবধানে লালন পালনের ব্যবস্থা করেছিলেন এবং যাকে আল্লাহ
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।