তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

WwWww.iscalibrary.com এটা হচ্ছে এ ভাষণটির মধ্যে প্রথম কথা, অর্থাৎ মূসা (আ.)-কে রেসালাতের যে দায়িত্ব দেয়া হয়েছে এটাই তার প্রথম কথা । এখানে আল্লাহ তায়ালা সে জাতির প্রথম গুণটির ঘোষণা দ্বারা তীর বক্তব্য শুরু করছেন, আর তা হচ্ছে, ‘যালেম জাতি’ যারা নীতি-নৈতিকতা ও মানবতার কোনো সীমা মেনে চলেনা এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে যারা অপরকে কষ্ট দিতে কোনো প্রকার দ্বিধা করে না, এমনকি বিচার ফয়সালার ব্যাপারেও তারা নিজেদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার ভয়ে সঠিক ফয়সালা করে না, এরা সত্যকে অস্বীকার করা ও ভুল পথে চলার দ্বারা নিজেদের ওপর অত্যাচার করেছে, এভাবে যুলুম করেছে বনী ইসরাঈল জাতির ওপর যে তারা তাদের ছেলেদেরকে হত্যা করছে এবং মেয়েদেরকে অব্যাহতি দিচ্ছে মৌখিক ঠাট্টা-বিদ্রপ ও শারীরিক 'নির্যাতন-দ্বারা এজন্যে তাদের ওই অত্যাচারী স্বভাবের কথাটাকেই প্রথম উল্লেখ করা হয়েছে এবং তারপরই নির্দিষ্ট করে বলা হয়েছে যে ওরা হচ্ছে, ‘ফেরাউনের জাতি ৷’ তারপর তাদের এসব কাজ কারবারের ওপর মুসা বিস্ময় প্রকাশ করছেন এবং যে কোনো মানুষ এগুলো প্রত্যক্ষ করছে তাদের কাছেও তাদের এসব আচরণ আশ্চর্যজনক মনে হয়েছে, এজন্যে আল্লাহ্‌ তায়ালা উচ্চারণ করছেন, তারা কি পরহেযে করবে না?’ তথি এয়া কি ভয় করান না তলির রবে ভর কিরে না ওরা ভানর অত্যাচার পরিণতিকে? ভ্রান্তি থেকে কি ওরা ফিরে আসবে না? শোনো, ওদের বিষয়টা বড়ই অদ্ভুত, পদে পদে ওদের ব্যবহারগুলো বিস্ময় জাগায় । আর এমনি করে বিস্ময় জাগায় সেসব অত্যাচারী লোকের ব্যবহারও, যারা ওদেরই মতো যুলুম অত্যাচার দ্বারা নিজেদের জীবনকে ভরে রেখেছে | এবং তাদের পারিপার্শ্বিক অবস্থানমূহকে দুর্বিষহ করে ফেলেছে। ফেরাউন ও তার সভাসদবর্গের বিষয়টি মূসা (আ.)-এর জন্যে কোনো নতুন জিনিস ছিলো না, তিনি ওদের সব কিছু জানতেন! তিনি ফেরাউনের যুলুম সম্পর্কে ভালোভাবে ওয়াকেফহাল ছিলেন এবং ভালোভাবেই জানতেন যে, সে নিজের প্রভুত্ব-কর্তৃত্ব কায়েম রাখার জন্যে যে কোনো অত্যাচার করতে কুষ্ঠিত হয় না। তিনি গভীরভাবে অনুভব করেন যে এই অহংকারী, বলদপপী ও সীমাহীন উদ্ধত ব্যক্তির কাছে সঠিক কথা বলা কতো ঝুঁকিপূর্ণ, কতো বিপজ্জনক এবং কতো বড় বিরাট কাজ, আর এই কারণেই তিনি তার রবের কাছে নিজের সকল-ব্যথা-বেদনা পেশ করে তীর | কাছেই সাহায্যের জন্যে আবেদন জানাচ্ছেন, তার দুর্বলতার কথা জানিয়ে তার কাছেই শক্তি-সাহস ও সকল দুরূহতা অতিক্রম করার সক্ষমতা কামনা করছেন। আলোচ্য অধ্যায়ে মূসা (আ.)-এর সেই আবেদনকে উদ্ধৃত করা হচ্ছে, ‘সে বলল, হে আমার রব, আমার ভয় হয় যে ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে, আমার বুক সংকুচিত হয়ে আসছে এবং আমার জিহ্বা যেন আর চলছে না । হারুনের কাছেও রেসালাত প্রেরণ কারো, আমার বিরুদ্ধে তাদের একটি অপরাধ করার: অভিযোগ আছে, এজন্যে আমার ভয় হয় যে, ওরা আমাকে হত্যা করবে৷’ মুসা (আ.)-এর এ কথাটিতে বাহ্যত বুঝা যায় যে, ত তাঁর ভয় শুধু এটাই ছিলো না যে ওরা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করবে, এ ভয়ও তীর হচ্ছিলো যে, অনিচ্ছাসত্তেও যে একটি অপরাধ তার দ্বারা অতীতে হয়ে গিয়েছিলো, এজন্যে তারা তাকে হত্যা করবে । অবশ্য এ আশংকা তার হচ্ছিল বিশেষ করে এ জন্যেও বটে যে তার জিহ্বা-তে কিছু দুর্বলতা থাকায় আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তার মুখ দিয়ে তার কথা স্পষ্টভাবে বেরুবে না। তিনি তোতলা ছিলেন, নিজের কথা

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।