Wwww.iscalibrary.com পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের সামনে তার মোজেযা প্রদর্শনের দৃশ্য । এরপর দেখাযায়, মূসা (আ.) তার জাতি বনী ইসরাঈলদেরকে নিয়ে সাগর পাড়ি দিয়ে সাইনা মরুভূমিতে উপনীত হওয়ার ঘটনা এবং তাদেরকে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে নানাভাবে প্রশিক্ষণ দেয়ার দৃশ্য । এসব স্থানেও ঘটনা ংক্ষেপে বর্ণিত হয়েছে- তেমন বড় ও গুরুত্বপূর্ণ কোনো ইংগিত এখানে পাওয়া যায় না৷ এখানে - আল্লাহ রব্বুল আলামীন এক এবং তিনি সর্বময় ক্ষমতার মালিক একথা নিয়ে মূসা (আ.) ও ফেরাউনের মধ্যে বিতর্ক হয়েছিলো । আল্লাহ তায়ালা-তার রসূল মূসা-(আ:)-এর' কাছে যে ওহী প্রেরণ করেছিলেন তার বিবরণের মধ্যে যথেষ্ট প্রশস্ততা আছে; অর্থাৎ এই বিবরণের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্যে অনেরু কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। এ সূরার মধ্যে বর্ণিত প্রধান আলোচ্য বিষয়ই হচ্ছে, আল্লাহ তায়ালা এক, সকল শক্তি ক্ষমতার অধিকারী একমাত্র তিনি এবং সারাবিশ্বের সার্বিক মালিকানা একমাত্র তারই- এ বিষয়টিই ছিলো নবী (স.) ও মোশরেকদের মধ্যে বিরোধের প্রধান কারণ । সূরায়ে ইউনুসের মধ্যে ফেরাউনের সাথে মূসা (আ.)-এর মোকাবেলা এতো সংক্ষেপে দেখানো হয়েছে যে, সেখানে মুসা (আ.)-এর মোজেযা, লাঠি ও হাতের উজ্জ্বলতা এ দুটির উল্লেখ আসেনি; আর এমনি করে প্রতিযোগিতার দৃশ্যটি তুলে ধরতে গিয়ে সংক্ষেপ করা হয়েছে;'কিন্তু এ সূরাটির মধ্যে উপরোল্লিখিত বিষয় দুটির ওপর বিস্তারিত আলোচনা এসেছে। সূরায়ে ত্বা-হা-তে মূসা (আ.) ও তার রবের মধ্যে অনুষ্ঠিত. গোপন ‘আলোচনার দৃশ্যটির- বিস্তারিত বিবরণ এসেছে। উক্ত দুটি দৃশ্য তুলে ধরা এবং প্রতিযোগিতার বিবরণ পেশ করার পর জানানো হয়েছে যে মূসা (আ.) বনী ইসরাঈল জাতিকে সুদীর্ঘ এক সফরে তাদের সাহাধ্য দিয়েছিলেন এবং ফেরাউন ও তার জাতির সলিল সমাধি ও বনী.ইসরাঈল জাতির মুক্তি সম্পর্কে কোনো উল্লেখ আবার এখানে আসেনি অনুরূপভাবে, আল কোরআনে বর্ণিত অন্যান্য ঘটনাবলীর মধ্যে এ সূরার মধ্যে একই কথার বারবার উল্লেখ আমরা দেখতে পাই না। সুসার দাওয়াতের অস্তান্ব পর্ব এরশাদ হচ্ছে, ‘আর শ্মরণ করে দেখো সেই সময়ের কথা, যখন তোমার রব মূসা-কে ডেকে বললেন, যালেম জাতির কাছে যাও ....... যাও তোমরা দু’জনা: ফেরাউনের কাছে এবং বলো; আমরা রব্বুল আলামীনের প্রেরিত দূত (রসূল), যেন তুমি আমাদের সাথে বনী ইসরাঈল জাতিকে পাঠিয়ে দাও ৷’ (আয়াত ১১-১৭) এখানে আল্লাহর রসুল মোহাম্মদ (স.)-কে সম্বোধন করে বলা হয়েছে। ইতিপূর্বে সূরার শুরুতে বলা হয়েছে, সম্ভবত ওরা: ঈমান আনছে না বলে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে -....... ওরা অবশ্যই তোমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করেছে; যার কারণে যে উপহাস বিদ্রপ ওরা করছে তার ফলস্বরূপ শীস্রই ওদের উপযুক্ত খবর আসবে ৷’ এরপর আল্লাহ তায়ালা মিথ্যা সাব্যস্তকারী, অস্বীকারকারী ও বিদ্বপকারীদের পরিণতি কী হবে, সে খবর বলতে শুরু করেছেন, শুরু করেছেন -সেই আযাবের খবর দিতে যা তাদেরকে ঘিরে ফেলেছে। এরশাদ হচ্ছে, স্মরণ করে দেখো, যখন তোমার রব মূসাকে ডেকে বললেন, যাও যালেম জাতির কাছে, তারা হচ্ছে-ফেরাউনের জাতি, ওরা কি ভয় করে চলবে না (আল্লাহর কাছে হিসাব দিতে হবে- এই : ভয়ে কি তারা জীবনে বাছ বিচার করে চলবে না?) . [ত সনা আল লন্নন্ন ৩ সন ১ সলম্ষল = _ |
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।