Wwww.iscalibrary.com “এমন ঘনিষ্ঠ পারস্পরিক সম্পর্ক রয়েছে যার কারণ একভাগকে আর একভাগের ওপর নির্ভরশীল বলেও বুঝা যায়। এটা আল কোরআনের এক বিশেষ বাচন ভংগী ।২) ' এই ভাগগুলোকে বর্ণনা করতে গিয়ে আমরা সাতটি দৃশ্যের সাক্ষাত পাই । প্রথম দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, মূসা (আ.) অন্য মানুষকে সত্য সঠিক ব্যবস্থার দিকে ডাকছেন, মৃত্যুর পর ‘আবার জীবিত হতে হবে বলে তিনি তাদের সংবাদ দিচ্ছেন, বিশ্ব পালকের তরফ থেকে তার কাছে ওহী আসার-কথা জানাচ্ছেন এবং মূসা (আ.) ও তীর রব-এর মধ্যে গোপন আলোচনার কথাও এখানে আসছে ৷ দ্বিতীয় দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, মূসা (আ.) ফেরাউন ও তার ‘সভাসদদের সাথে .মোলাকাত করছেন, তাদেরকে তার রেসালাতের কথা জানাচ্ছেন এবং তাদেরকে তার দাবীর প্রমাণস্বরূপ দুটি.মোজেযা প্রদর্শন করছেন। তৃতীয় দৃশ্যে দেখা যাচ্ছে, এক বিশাল সমাবেশের আয়োজন-করা হয়েছে এবং সেখানে সারা দেশের প্রধান প্রধান যাদুকররা হাযির হয়েছে, বিরাট এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। চতুর্থ দৃশ্যের মধ্যে দেখা যাচ্ছে, যাদুকররা তাদের সর্বপ্রকার যোগাড়যন্ত্রসহ মহাসমারোহে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার জন্যে তাদের প্রস্তুতি এবং বিজয়ের ব্যাপারে তাদের পুরোপুরি-নিশ্চিন্ততা; ফলে তাদের বুকভরা আশা যে রাজকীয় মজুরি ও পুরস্কার অবশ্যই তাদের. জন্যে অপেক্ষা করছে। পঞ্চম সেই দৃশ্য, যার মধ্যে দেখা যাচ্ছে, মুসা (আ.)-এর লাঠি ফেলে দেয়ায় তা বিরাট অজগরের রূপ ধারণ করে যাদুকরদের যাদুর সাপগুলোকে গলধঃফরণ করে ফেলছে। ফলে যাদুকররা আত্মসমর্পণ করে ঈমান আনছে মূসা (আ.)-এর প্রতি । এতে ফেরাউন ক্ষিপ্ত হয়ে তাদেরকে চরম শাস্তি দেয়ার ভয় দেখাচ্ছে । এতে দেখা যাচ্ছে, মিসরের গোটা জনপদ দু'ভাগে ভাগ হয়ে যাচ্ছে; প্রথম ভাগে, আল্লাহ রব্বুল আলামীন মূসা (আ.)-কে উৎসাহিত করছেন, যেন সে আল্লাহর (অনুগত) বান্দাদেরকে নিয়ে রাত্রিতে মিসর ছেড়ে চলে যায়, আর পাশাপাশি সে দৃশ্যটি পাঠক-পাঠিকার মানস চোখে ভেসে | উঠছে যে, পলায়ন পর বনী ইসরাঈল জাতিকে ধরার জন্যে ফেরাউনের লোকদেরকে একত্রিত করা হচ্ছে এবং এ জন্যে তাদের পশ্চাদ্ধাবন করা হচ্ছে। সপ্তম দৃশ্যটিতে দেখা যাচ্ছে সাগরের সামনে দুটি দল হাযির । সাগরের পানি ভাগ হয়ে দু'দিকে দাড়িয়ে গিয়ে মাঝখান থেকে একটি পথ বের হয়ে আসছে। এরপর যালেমদের ডুবে যাওয়ার ও-মোমেনদের পরিত্রাণ পাওয়ার দৃশ্য ভেসে উঠছে। এই 'দৃশ্যগুলোকে ইতিপূর্বে সূরায়ে আ'রাফ, ইউনুস ও ত্বা-হা-র মধ্যেও পেশ করা হয়েছে; কিন্তু সেসব জায়গায় পর্যায়ক্রমে ঘটনার ততোটুকুই পেশ করা হয়েছে যতোটুকু সেসব স্থানের প্ৰাসংগিক. আলোচনার জন্যে প্রয়োজন ছিলো এবং সেই পদ্ধতিতেই সে সকল স্থানে ঘটনাগুলোকে উল্লেখ করা হয়েছে যে পদ্ধতি সে জায়গায় জন্যে উপযোগী ছিলো; তবে কোথাও অযথা নয় বরং প্রতিটি ক্ষেত্রেই এই ঘটনার উল্লেখ করা হয়েছে এক বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে- শুধু গল্প বলার ছলে এগ্তলো কোথাও বলা হয়নি । দেখুন সূরায়ে আল আ'রাফে অতি সংক্ষেপে মূসা (আ.) ও ফেরাউনের মুখোমুখি হওয়ার দৃশ্যটি তুলে ধরা হয়েছে এবং খুব দ্রুততার সাথে যাদুকরদের আগমন ও তাদের সাথে প্রতিযোগিতার ঘটনা উল্লেখ করা হয়েছে। এর পরে দেখা যায়, ফেরাউন ও তার দরবারিদের সমাবেশে মূসা (আ.)-এর উপস্থিতি এবং এরপর ফেরাউন ও তার লোক-লক্করদের ডুবে মরার পূর্ব | (২) একই কেতাবের ‘আল কিসসাতু ফিল কোরআন’ অধ্যায়টি দেখুন ।
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।