তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com লোকদের মধ্যে এটা হচ্ছে সর্বজন স্বীকৃত নিয়ম। এখন দাসীর ওপর যতো মানুষের ওপর কর্তৃত্ লাভের প্রশ্নটির একটু বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন । বিস্তারিত আলোচনা এসেছে। সেখানে আলোচনা করা হয়েছে যে, যখন দাসী সম্পর্কিত এ আয়াতগুলো নাযিল হয়, তখন সারাবিশ্বে আন্তর্জাতিকভাবে দাস প্রথা চালু ও স্বীকৃত ছিলো । আর এখনও বন্দী-বিনিময় না হওয়া পর্যন্ত যুদ্ধবন্দীদেরকে দাস দাসী হিসাবে ব্যবহারের রীতি চালু আছে, যেহেতু ইসলাম মুসলমানরা সেসব দেশ ও শক্তিসমূহের সাথে যুদ্ধরত ছিলো- যারা বস্তুগত শক্তিতে এগিয়ে ছিলো। সেই সময়ে একতরফাভাবে তাদের ওপর দাসত্ব প্রথা রহিত করার নিয়ম চাপিয়ে দেয়া সম্ভবও ছিলো না । এটা করতে গেলে (ম হিলাসহ) মুসলমান বন্দীরা অবশ্যই শক্রু দেশের হাতে থেকে যেতো, এজন্যে যুদ্ধবন্দী ছাড়া দাসত্প্রথার অন্যান্য উৎসগুলোকে ইসলাম গুটিয়ে ফেলেছে এবং গোটা মানব জাতির জন্যে বন্দী বিনিময়ের ভারসাম্যপূর্ণ নীতির পক্ষে স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়েছে। এই সময় ইসলামী সেনাদলের ছাউনীতে বন্দীনীদের আগমন শুরু হলো। যখন বন্দী বিনিময় নিয়ম অনুসারে বন্দীবিনিময়ও হতে থাকলো তখন এই দাসীদের রাখার প্রয়োজনে তাদেরকে কিভাবে রাখা হবে তার জন্যে নীতিও নির্ধারণ করে দেয়া হলো। বিবাহের মাধ্যমে তাদেরকে স্ত্রীর মর্যাদা দেয়া যাবে না, কিন্তু তাদেরকে স্ত্রীর মতো ব্যবহারের জন্যে ইসলাম অনুমতি দিলো । স্থির হলো যাদের জন্যে এদেরকে ভাগ করে দেয়া হবে তারা এদেরকে ব্যবহার. করতে পারবে এবং এক এক জনকে এক এক জনের পূর্ণ কর্তৃত্বে সোপর্দ করা হবে। তবে, ওদের মধ্যে কেউ যদি ইসলাম অনুমোদিত পন্থাসমূহের যে কোনো একটি অনুযায়ী মুক্তি লাভ করতে চায় তাহলে তাকে আর সেভাবে ব্যবহার করা যাবে না। এভাবে ব্যবহার করার অনুমতি সম্ভবত এই অবস্থাকে সামনে রেখে দেয়া হয়েছে যে, মানুষ হিসাবে সে বন্দী মহিলাদেরও তো প্রাকৃতিক প্রয়োজন আছে। যদি তাদের জন্যে অনুমোদিত কোনো পদ্ধতি খোলা না রাখা হয় তাহলে উচ্ছংখলতার নিন্দনীয় অবস্থায় তারা পতিত হবে এবং সেই দায়িত্বহীন পন্থায় তারা জীবন যাপন করবে যা আজকের আধুনিক সমাজে সেনাঘীটিগুলোতে যুদ্ধ বিনিময় চুক্তি মেনে নেয়া সত্তেও অবাধে চলছে। এমন যৌন উচ্ছঙ্খলতা ইসলাম অনুমোদন করে না । কিন্তু এটাকে ইসলাম কোনো স্থায়ী ব্যবস্থা হিসাবেও রেখে দেয়নি, বরং ধীরে ধীরে ও পর্যায়ক্রমে তাদেরকে বিভিন্ন পন্থায় স্ত্রীর মর্যাদা বা স্বাধীন হওয়ার সুযোগ দেয়া হয়েছে, যেমন, এক, বন্দী বিনিময় চুক্তির ভিত্তিতে স্বাধীনতা লাভ করে তারা নিজেদের দেশে ফিরে গিয়ে নিজ নিজ পরিবারের সাথে মিলিত হতে পারে। দুই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মানসে বা কারো কোনো গুনাহের কাফফারা দান করতে গিয়ে কেউ কোনো দাসীকে মুক্তি দিলে সে দাসী মুক্তি পেতে পারে। তিন, অর্থের বিনিময়ে মুক্তি লাভে ইচ্ছুক কোনো মহিলা নিজেকে মুক্ত করতে পারে। চার, মনিবের গুরসজাত কোনো সন্তান ভূমিষ্ট হওয়ার পর সে মনিবের মৃত্যু হলে সে দাসী আপনা থেকেই স্বাধীন হয়ে যাবে। পাচ, সানিব যি কোলোঁ সময়ে তার দয়ীর'েহারার-ওপর আমাত করে, তাহলে তার কাফফারা হিসাবে সে দাসী মুক্তি লাভ করবে। (৩) (৩) দেখুন মোহাম্মদ কুতুব রচিত ‘শোবাহাতুন হাওলাল ইসলাম’ গ্রন্থের ‘দাসী’ সম্পর্কিত অধ্যায় । যিল্লাল ১৪তম ৪

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।