Wwww.iscalibrary.com তার বিধানাবলীর মধ্যে, যার মধ্যে কোনে পরিবর্তন আনার ক্ষমতা কারো নেই । পাঠক-পাঠিকাকে বিশ্বপ্রকৃতির মধ্যে বিরাজমান সে আবর্তন ধায়ার দিকে একবার গভীরভাবে তাকাতে, যা তারই হুকুমে এক বিশেষ নিয়মে সদা-সর্বদা চলছে এবং যে আবর্তন ধারা বিশ্বের সব কিছুকে পরস্পর সংঘবদ্ধ করে রেখেছে- তার ‘দিকে গভীরভাবে তাকাতে বিশেষভাবে আমরা অনুরোধ করবো । তাহলে গভীরভাবে অনুভব করতে পারবো যে মহা-বিশ্বের সব কিছুর সাথে এ পৃথিবী নামক গ্রহটিও একাস্তভাবে সম্পৃক্ত এবং এর মধ্যে প্রাণ প্রবাহ ও সজীবতা বর্তমান থাকার পেছনে চাদ সূর্য ও গ্রহ নক্ষত্রাদির আবর্তন ধারার এক অনস্বীকার্য অবদান রয়েছে। তাই এরশাদ হচ্ছে, ‘ওরা কি তাকিয়ে দেখছে না এই পৃথিবীর দিকে, আমি এদের সবাইকে জোড়া জোড়া অবস্থায় সৃষ্টি করেছি কত রকমের উৎকৃষ্ট জিনিষ সৃষ্টি করেছি!’ এসবের মধ্যে জীবনের স্পন্দন থাকাতে এগুলো সজীব মনোরম ও সুদৃশ্য হয়ে উঠেছে। এরা শব্দটি সেই ব্যক্তি বা বস্তুর জন্যে যথাযোগ্য শব্দ হিসাবে আল্লাহ তায়ালা এখানে বর্ণনা করেছেন যে, মহান সৃষ্টার সৃষ্টিরাজিকে তারই মহাদান হিসেবে সে বুঝতে পেরেছে এবং পরওয়ারদেগারে হাকীমের এসব নেয়ামত লাভে নিজেদেরকে ধন্য জ্ঞান করেছে সে বুঝতে পারবে, যে সে এসব কিছুর কোনোটিকে অবহেলা করেনি, তুচ্ছ জ্ঞান করেনি; এগুলো ব্যবহারের সময় এদের প্রতি কোনো অবজ্ঞা-ভাব প্রদর্শন করেনি এবং এগুলো থেকে উদাসীনও হয়ে যায়নি এরশাদ হচ্ছে, ‘অবশ্যই এর মধ্যে (আল্লাহকে চেনার জন্যে) নিদর্শন রয়েছে’ ওরা চাচ্ছে সুস্পষ্ট নিদর্শনাবলী দেখতে, ওরা দাবী করছে (পূর্ববর্তী নবীদের প্রদত্ত মোজেযাসমূহের মতোই) বিভিন্ন মোজেযা দেখাতে, অথচ আল কোরআনে উল্লেখিত সৃষ্টির বুকে ছড়িয়ে থাকা এসব রহস্যরাজির দিকে তারা তাকায় না। এজন্যেই তাদের সম্পর্কে বলা হচ্ছে, ‘ওদের অধিকাংশই বিশ্বাসী নয়৷” আলোচ্য সুরার ভূমিকাটিতে আল্লাহর সেই মহিমা ব্যঞ্জক আয়াতাংশটি তুলে ধরে কথাগুলো শেষ করা হচ্ছে যা এই সূরায় বারবার উচ্চারিত হয়েছে, ‘তোমার রব অবশ্যই মহাশক্তিমান, বড়ই করুণাময় ৷” ‘আল আযীয’ বলতে বুঝায় একমাত্র শক্তিমান তিনি, তিনিই কোনো নিদৰ্শন বা মোজেযা প্রদর্শন করার অধিকারী, যখনই তিনি চেয়েছেন তখনই তিনি কোনো নবীর হাত দিয়ে বিশেষ কোনো শক্তির প্রকাশ ঘটিয়েছেন,এবং তিনিই মিথ্যা প্রতিপন্নবকারীদের শাস্তি দেয়ার উদ্দেশ্যে পাকড়াও করেছেন। ‘আর রহীম’ মহা দয়াবান করুণাময়, যিনি তার নিদর্শনগুলোর প্রতি দয়া প্রকাশ করেন। অতপর যার অন্তর হেদায়াতকে গ্রহণ করবে তিনি মেহেরবানী করে তাকে এসব মোজেযার মাধ্যমে তাকে নিরাপত্তা দান করবেন এবং প্রত্যাখ্যানকারীদেরকে শোধারানোর জন্যে সুযোগ ও সময় দেবেন। কাজেই তাদের কাছে সতর্ককারী কোনো ব্যক্তি না আসা পর্যন্ত তিনি তাদেরকে আযাব দেবেন না। আর এটাও খেয়াল করুন, সৃষ্টিজগতের মধ্যে বিদ্যমান নিদর্শনাবলীর মধ্যে মানুষের সচ্ছলতা লাভ এবং প্রাচ্যের অধিকারী হওয়া আল্লাহর শক্তি ক্ষমতারই বিশেষ নিদর্শন, কিন্তু সত্যকে ভাস্বর ও সমুজ্জ্বল করার জন্যে রসূলদেরকে প্রেরণ করা এটা তার রহমতেরই দাবী । এই রসূলদের মাধ্যমেই তিনি মানুষকে তীর নেয়ামতের সুসংবাদ দেন এবং তীর আযাবের ব্যাপারে সতর্ক করেন । এরশাদ হচ্ছে, ‘স্মরণ করে দেখো সে সময়ের কথা, যখন মূসাকে তার রব ডেকে বললেন, তুমি যালেম অবশ্যই তোমার রবই হচ্ছেন একক শক্তি ক্ষমতার অধিকারী তিনিই
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।