তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

www.iscalibrary.com ‘চোখ’ থাকলে স্ৰষ্টাক্চে খুঁজে পাওয়া যায় ওরা আল্লাহর নবীর কাছে মোজেযা দেখানোর জন্যে বারবার দাবী করছে, অথচ ওদের আশে পাশে আল্লাহ রব্বুল আলামীনের শক্তি ক্ষমতা বুঝার জন্যে হাজারো দৃষ্টান্ত যে ছড়িয়ে রয়েছে- সেদিকে ওরা তাকায় না। একবার যদি ওরা ওদের হৃদয়ের দ্বার খুলে দিতো এবং বিশ্ব প্রকৃতির দিকে খোলা চোখ দিয়ে তাকাতো, তাহলে দেখতে পেতো চতুর্দিকে ছড়িয়ে থাকা অসংখ্য নিদর্শনগুলো যেন এক একটি উন্ক্ত কেতাব, যার প্রত্যেকটি পাতা তাদের সামনে আল্লাহর শক্তি ক্ষমতার অসংখ্য নিদর্শন । এরশাদ হচ্ছে, ‘ওরা কি তাকিয়ে দেখছে না পৃথিবীর দিকে, সেখানে কতো রকমের জোড়া জোড়া মনোরম গাছপালা ও ফলমূল, আমি (ওদের জন্যে) উৎপাদন করেছি? অবশ্যই এর মধ্যে (আল্লাহকে জানার জন্যে) সুস্পষ্ট নিদৰ্শন রয়েছে, কিভু এসব দেখেও ওদের অধিকাংশই বিশ্বাস স্থাপনকারী হয়নি ।' জীবন্ত গাছপালা, টাটকা ফলমূল ও শাক সজি এসব কিছু (মৃত) থেকে উৎপন্ন হওয়া এবং এদের প্রত্যেকটির মধ্যে পুরুষ ও স্ত্রী জাতীয় অস্তিত্‌ থাকা- এটা কি অলৌকিক ব্যাপার নয়? পর্যবেক্ষণ দ্বারা এটা প্রমাণিত হয়েছে, এদের মধ্যে কোনো কোনো প্রজাতি তো এমনও আছে যাদের মধ্যে পুরুষ ও স্ত্রী জাতীয় সত্বা পৃথক পৃথকভাবে থাকতে দেখা যায়, আর কোনো কোনোটার মধ্যে একের মধ্যে দুইয়ের অবস্থান সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। ‘এক সৃষ্টার’ সৃষ্টি সবাই- এই ‘এক’ নিয়মের অধীনে গোটা বিশ্বের বুকে বিরাজ করছে। প্রতি মুহূর্তেই আমরা এটা দেখছি, এর মধ্যে কোনো ব্যতিক্রম কেউ দেখাতে পারে না, এ সত্য কি বিশ্বসৃষ্টার অস্তিত্বের পক্ষে . আশ্চৰ্যজনক নিদৰ্শন হিসাবে আমাদের মধ্যে বিশ্বয় সৃষ্টি করে না? এটা কি আল কোরআনে বর্ণিত এক বিশেষ মোজেযা নয়? সাধারণভাবে মানুষ এগুলোর দিকে তাকায় না বলেই তাদের কাছে এগুলো কোনো বিস্ময়কর ব্যাপার বলে মনে হয় না। এজন্যে আল্লাহ রাববুল আলামীন এগুলোর দিকে খেয়াল করে তাকানোর আহ্বান জানাচ্ছেন না বলছেন, ‘ওরা কি দেখছে না?’ এই দেখার জন্যে আহ্বান জানানোতে বুঝা যাচ্ছে, এটা এমন কোনো সুক্ষ বিষয় বা বস্তু নয় যে, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে । শুধুমাত্র নযর ফেললেই তারা দেখতে পাবে প্রতিটি জিনিসের মধ্যে রয়েছে পুরুষ ও স্ত্রী জাতীয় অস্তিত্ব ধনাত্মক ও খঝণাত্মক শক্তির সমন্বয়! এজন্যে দেখার থেকে বেশী কিছু করার নেই বলে আলোচ্য আয়াতে শুধু ‘দেখা'র কথাই বলা হয়েছে। মানুষকে প্রশিক্ষণ দেয়ার জন্যে আল কোরআনের মধ্যে অবলম্বিত পদ্ধতি মানুষের অন্তর ও সৃষ্টি রাজ্যের দৃশ্যাবলীর মধ্যে এক অবিচ্ছেদ্য বন্ধনের কথা জানাচ্ছে । অনুভূতিকে জাগিয়ে তুলছে, মানুষের সুপ্ত চেতনাকে উজ্জীবিত করছে। ভ্রান্তির মধ্যে পড়ে থাকা চিন্তাধারাকে আবিলতামুক্ত করছে, তার হৃদয়ের বন্ধ দুয়ারকে খুলে দিচ্ছে, যাতে করে সে সারা বিশ্বের বুকে ছড়িয়ে থাকা এরং তার চতুর্দিকে সবখানে অবস্থিত আশ্চর্যজনক বিষয়াদির দিকে মুগ্ধ নয়নে তাকায় এবং তার জাগ্রত হৃদয় দিয়ে জীবন্ত এ বিশ্বকে উপলব্ধি করতে পারে, তার হৃদয়ের চোখ দিয়ে আল্লাহ রব্বুল আলামীনের বিস্ময়কর কীর্তিসমূহ দেখতে পায়; যতোবারই দেখে ততোবারই যেন সে তাঁকে উপলব্ধি করতে পারে, যতোবার তীর বিস্ময়কর সৃষ্টিসমূহের দিকে তার নযর পড়ে, সে যেন তার সাথে তার সৃষ্টির মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন করতে পারে, দিবারাত্রির মধ্যে যে কোনো মহুর্তে সে যেন একান্তভাবে মশগুল হয়ে যেতে পারে। তার ধ্যানে সেই মুহূর্তেই যেন তাকে সে তার হৃদয়ের চোখ দিয়ে দেখতে পায়, সে যেন এসব কিছুর মাধ্যমে বুঝতে পারে যে, তিনি এক ও একমাত্র শক্তিমান এবং সকল ক্ষমতার মালিক । আল্লাহ তায়ালা চান যে মানুষ যেন অনুভব করে যে তিনি বান্দাদের মধ্যে এক ও একক শক্তি হিসাবে সদা-সর্বদা বর্তমান রয়েছেন, তিনি ওৎপ্রোতভাবে সম্পৃক্ত রয়েছেন তার সৃষ্টির সাথে, তিনি বিরাজ করছেন সারা বিশ্ব জুড়ে পরিব্যাপ্ড

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।