Wwww.iscalibrary.com নিয়ে যখন মানুষ এ গ্রন্থ অধ্যয়ন করবে এবং আরো গভীর গবেষণায় আত্মনিয়োগ করবে তখন এ পাক কালাম তাদের সামনে অনাগত ভবিষ্যতের নবতর দিগন্ত খুলে দেবে। কোরআনের নির্দেশনা খেকে সরে যাওয়ার পর্রিণতি আল্লাহ রব্বুল আলামীনের নিয়ম হচ্ছে, যারা প্রকৃতপক্ষে এ মহা ভান্ডারের কাছে প্রার্থী হয়ে যথাযোগ্য সাধনা করে তিনি তাদেরকে তারা যতোটা চায়, ততোটা তো দেনই- বরং তার থেকেও অনেক বেশী দান করেন এবং তার প্রাপ্তিযোগ এমনভাবে ঘটে যা কখনো ফুরাতে চায় না, আল্লাহর অসীম ভান্ডারের নতুন নতুন দ্বার তাদের সামনে তখন উন্মোচিত হতেই থাকে। এরশাদ হচ্ছে, যারা সাধনা করে অসীম ভান্ডারের মালিকের কাছে কিছু পাওয়ার জন্যে তাদের জন্যে আমার ওয়াদা, অবশ্যই আমি তাদের আমার' রনহুতর পথ দেখাবো । কিন্তু, আফসোস, আজকের মুসলমানেরা এই মহাজ্ঞান ভান্ডারের সন্ধান করার সময় যখন কোনো কঠিন অবস্থার সম্মুখীন হয় তখন হাল ছেড়ে দেয়; আল কোরআন পর্যায়ক্রমে তাদেরকে যেসব কাজ করার নির্দেশ দিয়েছে তা বাস্তবায়ন করতে গিয়ে যখনই তারা কোনো কঠিন অবস্থার সম্মুখীন হয়েছে, তখনই তারা পিছপা হয়ে গেছে। তাই এরশাদ হচ্ছে, ‘আর যখনই মহা দয়াময় আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো নির্দেশ বা উপদেশ আসে তখন তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয় ।' আল্লাহ রব্বুল আলামীন তার এই উপদেশমালা নাযিল করার সময় তার বান্দার প্রতি কতোবড় রহমত বর্ষণ করেছেন এখানে তাঁর 'রহমান’ নামটি ব্যবহার করে সেই দিকেই ইংগিত করেছেন । একথাটি বলতে গিয়ে প্রথমেই তিনি তাদের খৃণাভরে মুখ ফিরিয়ে নেয়ার কথা উল্লেখ করছেন। এতে ক্ষতি তো তাদেরই হচ্ছে, তারা দূরে সরে যাচ্ছে, আল্লাহর অপার রহমতের বারিধারা থেকে যা তিনি বড় মেহেরবানী করে তীর বান্দাদের জন্যে বর্ষণ করেছেন। এ রহমতকে তারা অস্বীকার করছে এবং তাদের অবজ্ঞার কারণে তারা নিজেদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করছে, অথচ তাদের জীবনের এই কঠিন অবস্থায় আল্লাহর রহমতের প্রয়োজন তাদেরই বড় বেশী । এভাবে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়ায় এবং তার রহমতকে উপেক্ষা করার কারণে সে হতভাগাদেরকে এর কঠিন পরিণতি ও ভীষণ শাস্তি ভোগ করতে হবে বলে ও তাদের ধমক দেয়া হচ্ছে। বলা হচ্ছে, ‘হা ওরা প্রত্যাখ্যান করলো অতএব তাদের কাছে তাদের উপহাস বিদ্বপের দরুণ কঠিন পরিণতির খবর শীঘ্রই আসছে!’ এ আয়াতের মধ্যে ইংগিতের মাধ্যমে তাদের জন্যে ভয়ানক আযাবের ধমকি দেয়া হয়েছে। আয়াতাংশটি ব্যাখ্যা করলে একথাটা আসে যে, ওরা যেমন সত্যকে উপেক্ষা করার সাথে সাথে সত্য খবর দাতার সাথে ঠাট্টা মস্কারি করছে, তার জওয়াবে ওদেরকেও বিদ্রপাত্ক ভাষায় আযাবের খবর দেয়া হচ্ছে, ‘শীঘই আসছে ওদের কাছে, তীর সাথে ওদের বিদ্বপের কারণে, ওদের জন্যে যথোপযুক্ত খবর ....... অর্থাৎ, তার সাথে ওদের উপহাস বিদ্রপের শান্তি স্বরূপ শীঘ্রই ওরা আযাবের খবর পাবে! আসলে কথা আকারে তাদের কাছে কোনো খবর আসবে না, হাযির হবে সে খবর বাস্তব আযাবের রূপ নিয়ে, যার কঠিন স্বাদ তারা ভোগ করবে! তারপর তাদের অধস্তন প্রজন্মে তা পরিণত হবে এক করুন খবর হিসাবে- যা মানুষ বংশ পরস্পরায় বর্ণনা করতে থাকবে৷ ওরা সত্যকে বিদ্রপ করছে, ফলে আল্লাহ তায়ালাও ভয়ানক আযাবের ‘সুসংবাদ’(?) দিয়ে তাদেরকে বিদ্বূপ করছেন!!
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।