তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com বর্তমান রয়েছে ততোদিন সব কিছুর সাথে তার এই অবিচ্ছেদ্য সম্পর্ক আছেই, এ সম্পর্ক কিছুতেই ছিন্ন হবার নয়। এসর কিছুর পেছনে এমন অসীম জ্ঞান ভান্ডার থাকতে হবে যে, যার বাইরে কিছু থাকরে না এবং এসব কিছুকে পরিচালনার জন্যেও নিশ্ছিদ্ব এক শৃংখলা বা পূর্ণাংগ ব্যবস্থাপনা থাকতে হুবে। | অস্তরসমূহে নিহিত চিন্তাধারা ও মানুষের বাহ্যিক মনের মধ্যে যেসব কথা নিশিদিন আনাগোনা করে সেগুলো অতি সহজভাবে আল কোরআন পেশ করেছে- এটা এ অত্যাশ্চর্য ব্যাপার । মানুষের জন্যে এসব রহস্য ভান্ডারের সন্ধান রয়েছে সেগুলোকে মানুষের জন্যে খুলে দেয়া হচ্ছে। বিষয়গুলোকে খুঁজে বের করা, এ সবের জট ও জটিলতাগুলোকে খুলে দেয়া এবং সাধারণ মানুষের জন্যে সব কিছুকে বোধগম্য করে দেয়া- এসবই আল কোরআনের মোজেযা । জ্ঞানান্বেষণের জন্যে আল কোরআন যেভাবে মানুষকে উৎসাহিত করেছে এবং যতো কিছুর তথ্য | সরবরাহ করেছে ইতিপূর্বে কখনও কোনো গ্রন্থ তা করেনি। পৃথিবীয় রহস্য ভান্ডারের দরজা মানুষের জন্যে খুলে দেয়ার জন্যে আল ফোরআন সম্ভাব্য সকল খেদমত আনজাম দিয়েছে, যা এর আগে কোনো দিন সম্ভব হয়নি। শেষ রসূল (স.)-কে মোজেযা হিসাবে আল্লাহ তায়ালা আল কোরআন দান করেছেন। যা চির দিন দুনিয়ার সকল. মানুষের জন্যে মোজেযা হিসাবে থাকবে। এ গ্রন্থের ওপর মানুষ যতো বেশী গবেষণা চালাতে থাকবে ততো বেশী এর থেকে নতুন নতুন তথ্য তারা পেতে থাকবে এবং দিনে | দিনে এ পবিত্র গ্রন্থ মানুষের জীবনকে আরো সহজ এবং আরো সুন্দর করতে সাহায্য করতে | থাকবে খেয়াল করার বিষয় হচ্ছে এই যে, আল্লাহ রববুল আলামীন এমন কোনো আয়াত নাযিল করেননি যা বস্তুগত কোনো জিনিস ব্যবহার করার জন্যে মানুষকে বাধ্য করবে এবং জোর করে কোনো কিছু গ্রহণ করাবে অথরা কোনো কিছু মেনে নেয়ার জন্যে তাকে মজবুর করে ফেলবে । এটা এজন্যে যে রেসালাতে মোহাম্মাদী হচ্ছে বিশ্ব মানবের জন্যে আল্লাহর পক্ষ থেকে আগত শেষ | পয়গাম । এ পয়গাম সবার জন্যে এ মহাগ্রন্থকে কুক্ষিগত করে রাখার অধিকার কাউকে দেয়া হয়নি, সকল যামানার সকল মানুষের জন্যে এ কেতাব অধ্যয়ন করা, এর ওপর গবেষণা করা এবং ॥ এ কেতাব থেকে জীবন পথের নির্দেশনা লাভ করার অধিকার রয়েছে। কোনো বিশেষ যামানা বা বিশেষ এলাকায় এ কেতাবকে সীমাবদ্ধ করে রাখার জন্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনও বলা হয়নি । আল্লাহ তায়ালা দূর ও নিকটের সকল মানুষের জন্যে এ কেতাবের মোজেযা বুঝবার পথকে সুগম ক্ষরেছেম, প্রত্যেক যুগের সকল মানুষের জন্যেই রয়েছে এ মহাগ্রন্থের দ্বার অবারিত ও উনুক্ত। এসব অলৌকিক ও অত্যাশ্চর্য ঘটনাবলী তাদের মনকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয় যারা সূক্ষ্ব দৃষ্টি দিয়ে এগুলোর দিকে তাকায়; এর ফলে এসব দৃশ্য তাদের অন্তরে এত গভীরভাবে রেখাপাত করে যার তুলনা অন্য কোনো জিনিসের সাথে হয় না অবশ্যই এই মহা গ্রন্থ আল কোরআন চৌদ্দশত বছরের বেশী সময় ধরে বিশ্ববাসী সবার জন্যে উনুক্ত হয়ে রয়েছে, এর বৈশিষ্ট্যসমূহ এবং এর মধ্যে বর্ণিত তথ্যসমূহ সবার অধ্যয়ন ও গবেষণার জন্যে অবারিত রয়েছে। এর মধ্যে মানুষের বাস্তব জীবনকে পরিচালনার জন্যে যে জীবন ব্যবস্থা পেশ করা হয়েছে তা কতোটুকু বাস্তবসম্মত এবং মানৰ জীবনের জন্যে তা কতোখানি কল্যাণকর, সকল শ্রেণীর বিদগ্ধ মানুমঘই তা দেখতে পারছে। যদি সত্যিকারে তারা মানবজাতির কল্যাণকামী হয় এবং তারা এ পাক কালাম থেকে পথ পেতে চায় তাহলে অবশ্যই এর থেকে তারা সকল বিষয়েই দিক-নির্দেশনা লাভ করবে, উন্নততর পৃথিবী গড়তে পারবে সুন্দরতর জীবন, মনোরম পরিমন্ডল এবং আদর্শ ও সুন্দরতম পরিণতি অর্জিত হবে। আল ক্কোরআনের অধ্যয়ন ও অনুসরণের মাধ্যমে হয়তো আগামী প্রজন্ম আমাদের পরে এমন বছ কিছু গড়ে তুলতে সক্ষম হবে যার আমরা কিছুই কল্পনা করতে পারি না। যেসব তত্ত্ব ও তথ্যের সন্ধান আমরা এ পর্যন্ত পেয়েছি তার থেকেও রেশী দৃঢ় প্রত্যয়

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।