তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com বিনয়ের কারণে তাদের ঘাড় ঝুঁকে পড়ত ৷' অর্থাৎ, আমি চাইলে সত্যকে তাদের কাছে এতোই গ্রহণ যোগ্য করে তুলতে পারতাম যে সত্য থেকে তারা দূরে সরে যেতে পারতো না এবং অবশ্যই তারা এর ওপর কায়েম হয়ে যেতো । কিন্তু পাক পরওয়ারদেগার এই শেষ রেসালাতের সাথে এমন কোনো নিদর্শন পাঠাতে চাননি যার কারণে মানুষ সত্যকে গ্রহণ করার ব্যাপারে মজবুর হয়ে যায়। হাঁ, সত্যকে জানা ও বুঝার জন্যে আল্লাহ রব্বুল আলামীন আল কোরআনকে জীবস্ত নিদর্শন বানিয়ে পাঠিয়েছেন, যা গভীরভাবে অধ্যয়ন করলে যে কোনো মানুষের মন সত্য সচেতন হয়ে যাবে, সত্যের দিকে হবে এবং তার মনের মধ্যে সত্যকে গ্রহণ করার জন্যে একটি প্রবল প্রেরণা অনুভৰ করবে, অর্থাৎ এ পাক কালামের মধ্যে অবর্ণনীয় এক সৌন্দর্য আছে। ভাষার এমন আকর্মণ, এমন গীথুনি, অনস্বীকার্য যুক্তি, অভাবনীয় তথ্য ও তত্ত্ব যা মানুষকে সত্য থেকে আর দূরে সরে যেতে দেয় না এবং সকল দিক থেকে তাদের মনকে সরিয়ে এনে সত্যকে গ্রহণ করতে বাধ্য করে ফেলে। প্রিয় পাঠক পাঠিকা, দিল ও দেমাগ দিয়ে আল কোরআন বুঝার চেষ্টা করুন, দেখতে পাবেন ওপরের এ কথাটা কতটা সত্য, দেখবেন এর বৈচিত্র্যময় বর্ণনাভংগী এবং আলোচ্য বিষয়াবলীর মধ্যে বিদ্যমান পারস্পরিক সংগতিপূর্ণ তত্ত্ব ও তথ্যের অবতারণা আপনাকে মুগ্ধ করবে । দেখবেন এর মধ্যে একটি বিশেষ বিষয়ের প্রতি মনকে কেন্দ্রীভূত করার মতো প্রবল শক্তি রয়েছে, যার মধ্যে কোনো বিভিন্নতা নেই, নেই পারস্পরিক কোনো বিরোধ এবং এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে একের সাথে অন্যের কোনো পার্থক্য নেই । আরো দেখতে পাবেন এর মধ্যে উপস্থাপিত মানুষের জন্যে কল্যাণকর কাজগুলোর মধ্যেও কোনো বৈপরীত্ব নেই । আল কোরআনের এসব বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে তখনই মানুষের কাছে ধরা পড়ে, যখন সে কোনো এক ব্যক্তির কাজকে পর্যবেক্ষণ করে এবং তার কাজের মধ্যে এসব কিছু দেখতে পায়। অগ্রগতি, অধগতি, মজবুরী ও দুর্বলতা সবই সে দেখে এবং তার মধ্যে বিভিন্ন অবস্থাও লক্ষ্য করে। এমনই এক ব্যক্তির জীবন ও তার সকল কাজের মধ্যে আল কোরআন সামঞ্জস্য, ভারসাম্য এবং সুনির্দিষ্ট এক শৃংখলা এনে দেয়; তাকে এমন নীতির ওপর দাড় করিয়ে দেয়- যার মধ্যে কোনো ভাংগন বা বিভিন্নতা থাকে না, তা তাকে এমন এক উৎসের দিকে এগিয়ে দেয়, যার মধ্যে কোনো পরিবর্তন হয় না। ॥| আল কোরআন এর আয়াতগুলো বা এ পাক কালামের মধ্যে উপস্থাপিত নিদর্শনগুলোর সংস্পর্শে যখন মানুষ আসে তখন তার চিন্তার মধ্যে এক অভাবিত বিপ্লব সৃষ্টি হয়, কিন্তু লক্ষ্য করলে এখানেও দেখবেন এ বিপ্রববের ধারা উপধারার মধ্যে পরিপূর্ণ সামঞ্জস্য রয়েছে। আরোও দেখতে পাবেন, আল কোরআনে পেশকৃত চিন্তাধারার মধ্যে কোনো শূন্যতা বা দিশেহারা ভাব নেই, অথবা প্রথম দিককার চিন্তার সাথে পরবর্তী চিন্তার কোনো অসংগতি বা অসামঞ্জস্য নেই । ও বিধানের দিকে, তার প্রত্যেকটির মধ্যে দেখতে পাবেন পারস্পরিক এক অবিচ্ছেদ্য যোগসূত্র, যা একটা আরেকটার পরিপূরক ও সম্পূরক হিসাবে কাজ করে, এতে বুঝা যায় যে, গোটা সৃষ্টিজগতের প্রত্যেকটি বস্তু অত্যন্ত ঘনিষ্ঠভাবে পরস্পরের সাথে সম্পৃক্ত রয়েছে। আর এর ব্যাপ্তি গোটা মানব জীবনকেই ঘিরে রেখেছে, যতো প্রকার বস্তু বিশ্ব জগতে ছড়িয়ে আছে, তার প্রত্যেকটির সাথে প্রত্যেকটিরই ঘনিষ্ঠ একটা যোগাযোগ রয়েছে। একটি আর একটির জন্যে সহায়ক এবং একটি আর একটির ওপর নির্ভরশীল; একটি আর একটির সাথে কোনোভাবেই এবং কোনো দিক দিয়েই সংঘর্ষশীল নয়। আপনি দেখতে পাবেন, এ বিশাল সৃষ্টির সবাই সবার সাথে এক অমোঘ নিয়মে বাঁধা রয়েছে। বিশ্ব জগতের সকল সৃষ্টির মধ্যে মানুষও একটি সৃষ্টি, যে বৃহত্তর সৃষ্টির নিয়মের মধ্যে সে গড়ে উঠেছে এবং নিত্য এখানে প্রতিপালিত হচ্ছে। আর সুবিশাল এ সৃষ্টিরাজ্যের সব কিছুই একটি নির্দিষ্ট কেন্ত্রবিন্দুর সাথে আবদ্ধ হয়ে আছে, সবাই মিলেও একটি মাত্র সুদৃঢ় ও অভংগুর রশি ধরে আছে ।. যতো দিন মানবজাতির অস্তিত্ব এই সীমাবদ্ধ জগতে

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।