Wwww.iscalibrary.com ধ্বংস করে দিতে পারেন। তবে নেক বান্দাদের অস্তিত্ব পৃথিবীতে আছে বলে তিনি তা করেন না। তবে যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্যে কঠিন শাস্তি অনিবার্য । সে কথাই নিচের আয়াতে বলা হয়েছে, ‘বলো, আমার পালনকর্তা তোমাদের পরওয়া করেন না৷’ (আয়াত-৭৭) সূরার শেষের এই বক্তব্যটি বিষয়বস্তুর সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ । এর দ্বারা রসূলুল্লাহ (স.)-কে সাস্তবনা দেয়া হয়েছে। তাকে . সমবেদনা জানানো হয়েছে, তিনি যেন কাফের মোশরেকদের কঠোর ও নিষ্ঠুর আচরণে ব্যথিত না হন। অথচ এসব কাফের মোশরেকদের দল রসূলুল্লাহ (স.)-এর মান-মর্যাদার কথা ভালোভাবেই জানে। তা সত্তেও কেবল গোড়ামী ও গোয়ার্তুমীর বশবর্তী হয়ে তারা এ ধরনের আচরণ করে থাকে। তাদের জানা উচিত, আল্লাহর সামনে শুধু তারাই নয়, বরং গোটা মানব জাতিই কিছুই নয়। যদি এই অল্পসংখ্যক ঈমান্দার বান্দাদের দোয়া-দরূদ ও কান্নাকাটি না হতো তাহলে পৃথিবীর বুকে ওদের কি কোনো অস্তিত্ থাকতো? এই যে পৃথিবী- এরই বা কী মূল্য আছে? এই বিশাল সৃষ্টিজগতে পৃথিবী একটা ছোট্ট কনা বৈ আর কি? আর মানব জাতি? সেও তো পৃথিবীর বুকে বিচরণকারী অসংখ্য প্রাণী জগতেরই একটা ক্ষুদ্ অংশ এবং এক বিশাল গ্রন্থের অসংখ্য পৃষ্ঠার মাঝে একটি পৃষ্ঠা মাত্র । এরপরেও মানুষ আত্মগর্বে ফুলে-ফেঁপে উঠে । দাম্তিকতা দেখাতে দেখাতে সে এক সময় নিজ স্রষ্টার ওপরও বাহাদুরী ফলাতে আরম্ভ করে। অথচ একটা নগন্য, দুর্বল ও অক্ষম জীব ব্যতীত মানুষের আর কী পরিচয় আছে সুষ্টার সামনে । এই সৃষ্টার কাছ থেকেই সে শক্তি অর্জন করে, সঠিক পথের সন্ধান পায়। আর তখনই নিজ সৃষ্টার কাছে তার একটা মূল্য হয়। এমন কি সে এক্ষেত্রে ফেরেশতাদেরকেও ডিঙ্গিয়ে যেতে পারে। এটা আল্লাহরই অশেষ মেহেরবানী যে, তিনি এই মানুষ নামী প্রাণীকে বিশেষ মর্যাদা দান করেছেন এবং ফেরেশতাদের দ্বারা তাদেরকে সেজদা করিয়েছেন, উদ্দেশ্য হচ্ছে এই যে, তারা যেন সেই মহান সষ্টাকে চিনতে পারে, জানতে পারে এবং তীরই এবাদাত বন্দেগী করতে পারে। এর ফলে তারা নিজেদের সেই সকল বৈশিষ্ট্য ও গুণাবলীগুলো রক্ষা করতে সক্ষম হবে যার কারণে ফেরেশতারা তাদেরকে সম্মানার্থে সেজদা করেছিলো । অন্যথায় তার কোনোই মূল্য নেই। এমনকি গোটা মানব জাতিকেও যদি এক পাল্লায় il Sos CEI EER deh ELON ne TE ES TEE এর অর্থ হচ্ছে, রসূল (স.) ঘোষণা দিয়ে জানিয়ে দেবেন, ‘আমি আমার প্রভুর সান্নিধ্যে আছি, তীর হেফাযতে আছি । তিনিই আমার পালনকর্তা ও রক্ষক, আর আমি তার বান্দা । তোমরা হচ্ছো, বেঈমানদের দল, তোমরা তার নেক বান্দাদের দলে নও । কাজেই তোমরা হচ্ছো জাহান্নামের ইন্ধন, তোমাদের জন্যে জাহান্নামের আযাব অনিবার্য ।'
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।