তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ٣٢٤
📝 نص 📖 PDF

Wwww.iscalibrary.com 8৪ । মোমেনদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে, ‘তারা তাদের লজ্জাস্থানগুলোর হেফাযতকারী হবে।' প্রকৃতপক্ষে এটাই হচ্ছে রহ বা আত্মার হেফাযত এবং মুসলমানদের গোটা দলের হেফাযতের উপায়ও এখানে ৷ এই হেফাযতের মাধ্যমেই ব্যক্তি, পরিবার ও সমাজকে রক্ষা করা সম্ভব হয় । লজ্জাস্থানসমূহকে হেফাযতের মাধ্যমে হালাল বিষয়গুলো বহির্ভূত অন্য সব কিছুর খারাবী থেকে বাঁচা যায়। অন্তরের হেফাযতের মাধ্যম হালাল বিষয় ছাড়া অন্যসব কিছু নিয়ে মাথা ঘামানো থেকে দূরে থাকা যায় এবং বে-হেসাবী প্রবৃত্তির চাহিদা মেটানোকে যখন মানুষ কন্ত্রোল করে তখন গোটা দলের মধ্যে শান্তি-শৃংখলা ও নিরাপত্তা বিরাজ করে এবং ব্যক্তি ও বংশ পরিবারগুলো বিভিন্নমুখী ভাংগন থেকে রক্ষা পায়। আর যে মানব গোষ্ঠীর মধ্যে অনিয়মিত ও অনিয়ন্ত্রিতভাবে যৌনাচার চলে; সেখানে অবশ্যই শান্তি শৃংখলা বিনষ্ট হয় এবং পারস্পরিক অবিশ্বাস ও আস্থা নষ্ট হয়। কেননা পারস্পরিক অবিশ্বাসের কারণে পরিবার তথা মানব সমাজে কোনো শান্তি থাকে না আর পরিবারের সদস্যদের মধ্যেও কারো প্রতি কারো কোনো মর্যাদাবোধ থাকে না, যেহেতু পরিবারই হচ্ছে সমাজ সংগঠনের প্রথম ভিত্তি । এই সূতিকাগারেই মানব শিশুর জন্ম ও বৃদ্ধি । এখানকার শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও পবিত্রতার রক্ষাকবচ হচ্ছে পারস্পরিক বিশ্বাস ও আস্থা, আর তা আল্লাহর ভয়ে গড়ে ওটা সুনিয়ন্ত্রিত যৌন ব্যবস্থার মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে। এখানকার নিরাপত্তা ও শৃংলার কারণে বাপ-মা নিশ্চিন্তে ও তৃপ্তির সাথে এই সূতিকাগারে তাদের বাচ্চাকে প্রতিপালন করে। এই সুতিকাগারের পরিচালক তো এই পিতামাতাই। এদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও মহাব্বত গড়ে তোলা ও এদের নিরাপত্তা বিধান করা দেশের আইন সংস্থা তথা সরকারের দায়িত্ব । এ দায়িত্ব পালনে সেই সরকারই সফল হতে পারে যার মধ্যে আল্লাহর ভয় ও তীর আনুগত্য আছে। যে জনসমাজে লাগামহীন যৌনচার চলতে থাকে সেটা হচ্ছে এক পাপপঙ্ধিলময় সমাজ, সে সমাজ গোটা মানব জাতিকে ধ্বংসের মুখে নিক্ষেপ করে, মানুষকে যে মানদন্ড এই অপরাধ করা থেকে বাচাতে পারে তা হচ্ছে ইচ্ছার দৃঢ়তা এবং সদিচ্ছাকে বিজয়ী করার সংকল্প । এর সাথে প্রবৃত্তির চাহিদাকে সুন্দর ও ফলপ্রসূভাবে নিয়ন্ত্রণ করার মনোভাবও থাকতে হবে। এই নিয়ন্ত্রণ ও সুশৃংখলা আজকের আধুনিক সমাজে কিছুতেই আশা করা যায় না, যেখানে নিয়মিত মেলামেশা বাচ্চাদের মনের লজ্জা শরমকে দূর করে দিচ্ছে। বাচ্চারা জন্মের পর থেকে সব থেকে বেশী কাছে | . পায় বাপ-মাকে, নিজেদের অজান্তেই তাদের ভাবধারা, অভ্যাসসমূহ এবং কাজ কর্ম তাদের অন্তরে গভীরভাবে অংকিত হতে থাকে । সন্তানরা মায়ের পর সর্বপ্রথম বাপকেই চেনে এবং তার অনুসরণ করে। এর ব্যতিক্রম যদি হয় তা ব্যতিক্রমই, সেটাকে সাধারণ নিয়ম বলে কেউ মেনে নেয় না। অপরদিকে রয়েছে নিকৃষ্ট পশুদের নিয়ম, সেখানে নরপশুর শুক্র মাদী পশুর জরায়ুতে পৌছে দেয়া হয়, এর ফলে যে বাচ্চা পয়দা হয়। সে জানে না তার বাপ-কে, সে জানে না সে কেমন করে ধরা পৃষ্ঠে আগমন করলো এবং কোন উপায়ে হলো একটি জীব হিসাবে তার সৃষ্টি হলো । এখানে পুরুষরা কোথায় তাদের বীজ বপণ করবে সেই স্থানগুলোকে আল কোরআন সীমাবদ্ধ ‘একমাত্র তাদের স্ত্রীরা ও সেই সকল দাসী যাদের ওপর তাদের ন্যায়ানুগ কর্তৃত্ব রয়েছে, সেখানে তাদেরকে কোনো দোষ দেয়া হবেনা ।' বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্বামী স্ত্রীর জীবন যাপন করা বা বৈবাহিক সম্পর্কের বিষয়টি নিয়ে কোনো তর্ক-বিতর্ক করার সুযোগ নেই, কেননা সকল যামানায়, সকল দেশে এবং সকল সমাজেই

— صفحة ٢٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.