Wwww.iscalibrary.com আল্লাহ্র বান্দাদের দোয়া ও তাদের সম্কলত্া মোটকথা, যারা প্রকৃত আল্লাহর নেক বান্দা তারা কেবল নফল নামাযেই রাত কাটায় না। বরং তাদের মাঝে ওপরে বর্ণিত সবগুলো গুণই বিদ্যমান থাকে শুধু তাই নয়, বরং তারা একান্তভাবে কামনা করে যেন তাদের সন্তানরাও তাদের পদাংক অনুসরণ করে, তাদের স্ত্রীরাও যেন তাদের অনুরূপ আদর্শের অনুসারী হয়। এর ফলে যেন তাদের চক্ষু শীতল হয়, তাদের মন শান্ত হয় এবং ‘আল্লাহর নেক বান্দাদের’ সংখ্যা দ্বিগুণ হয়। তারা আরো কামনা করে যেন আল্লাহভীরু লোকদের জন্যে তাদেরকে আদর্শরূপে গ্রহণ করা হয়। সে কথাই নিচের আয়াতে বলা হয়েছে। ‘এবং যারা বলে, হে আমাদের মালিক, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো ...... ৷ (আয়াত ৭৪) এটাই হচ্ছে স্বভাবজাত অনুভূতি যা গভীর ঈমান থেকে উৎসারিত একজন প্রকৃত মোমেন স্বভাবতই কামনা করবে যেন আল্লাহর পথের পথিকদের সংখ্যা বৃদ্ধি পাক। আর এই পথিকদের প্রথম সারিতে তার স্ত্রী ও সন্তান-সম্ভুতিরা থাকুক । কারণ তারা হচ্ছে তার একান্ত আপনজন ও আমানতস্বরূপ । তাদের ব্যাপারে তার কাছ থেকে অবশ্যই কৈফিয়ত তলব করা হবে। একজন প্রকৃত ও খীটি মোমেন এটাও কামনা করবে সে যেন সত্য ও মঙ্গলের দিশারী হতে পারে এবং আল্লাহর পথের পথিকদের নেতৃত্ব দান করতে পারে। এই কামনার মাঝে নিজেকে বড়ো মনে করার কিছুই নেই এবং এতে আখমগরিয়ারও কিছুই নেই। কারণ তারা সবাই তো একই কাফেলার লোক । তারা সবাই আল্লাহর পথেরই যাত্রী । এখন আলোচনা করা হচ্ছে আল্লাহর নেক বান্দাদের উত্তম পরিণতির ব্যাপারে । আয়াতে বলা হয়েছে, ‘তাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতে কক্ষ দেয়া হবে এবং তাদেরকে সেখানে দোয়া ও সালাম সহকারে অভ্যর্থনা জানানো হবে। (আয়াত ৭৫-৭৬) কক্ষ বলতে এখানে খুব সম্ভবত জান্নাতই বুঝানো হয়েছে অথবা জান্নাতে অবস্থিত বিশেষ কোনো স্থানকে বুঝানো হয়েছে। পৃথিবীর নিয়ম অনুসারে গুরুত্বপূর্ণ মেহমানদেরকে মানুষ বাড়ীর আংগিনার পরিবর্তে অন্দর মহলের খাস কামরায় নিয়েই বসায় । আল্লাহ তায়ালাও তার নেক বান্দাদেরকে তাদের ধৈর্য ও সহ্যের বিনিময়ে এবং তাদের সৎ গুণাবলীর পুরস্কারস্বরূপ জান্নাতের বিশেষ কক্ষে সালাম সহকারে অভ্যর্থনা জানাবেন, স্বাদর সম্ভাষণ জানাবেন। এই বর্ণনাভংগি অত্যন্ত অর্থপূর্ণ । এর দ্বারা এ কথাই বুঝা যায় যে, ওইসব উচ্চাংগের সৎ গুণাবলী অর্জন করতে ভোগ বিলাসিতা ত্যাগ করতে হয়েছে এবং নিজেদেরকে পতনের কারণ থেকে রক্ষা করতে হয়েছে। সৎ জীবন সাধনা ব্যতীত লাভ করা যায় না। আর এই সাধনার জন্যে প্রয়োজন হয় পরম ধৈর্য ও সহ্য । এমন ধৈর্য যা পবিত্র কোরআনে স্থান পাওয়ার মতো উপযুক্ত । আর সে কারণেই তাদের স্থান হবে জাহান্নামের পরিবর্তে জান্নাতে ৷ যে জান্নাত হচ্ছে বসবাসের জন্যে সুন্দরতম স্থান, চিরস্থায়ী স্থান । এখান থেকে আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কেউ তাদেরকে বের করতে পারবে না। এখানে তারা স্থায়ীভাবে এবং পরম শাস্তিতে বসবাস করতে থাকবে । আল্লাহর বান্দাদের সকল গুণাবলী ও বৈশিষ্ট্য বর্ণনা করার পর আলোচ্য সুরার শেষে আল্লাহ্ তায়ালা জানিয়ে দিচ্ছেন গোটা মানব জাতি তার সামনে কিছুই নয়। তিনি ইচ্ছা করলে সবাইকে
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।