তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

www.iscalibrary.com সাথে জড়িত হতে না পারে তাহলে অবসর মুহূর্তগুলো তার জন্যে অস্বস্তিকর ও পীড়াদায়ক হয়ে উঠবে । ফলে এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সে পুনরায় গোনাহর কাজে লিপ্ত হয়ে পড়বে। তাই, একথা বলা যায় যে, তাওবার পর সৎ কাজের নির্দেশ যে পবিত্র কোরআনে এসেছে তা সত্যিই বিশ্ময়কর। এই নির্দেশ কেবল সেই মহান সত্ববাই দিতে পারেন যিনি মানব চরিত্র ও মানসিকতা সম্পর্কে পূর্ণ ওয়াকেফহাল ৷ সৃষ্টা অপেক্ষা সৃষ্টি সম্পর্কে অধিক ওয়াকেফহাল আর কে হতে পারে? তিনি কতোই না মহান! আল্লাহর নেক বান্দাদের আর একটি বৈশিষ্ট্যের কথা এখানে বলা হচ্ছে। আর তাহলো, ‘এবং যারা মিথ্যা কাজে যোগদান করে না ........। (আয়াত ৭২) মিথ্যা সাক্ষ্য প্রদান না করার দুটো অর্থ হতে পারে, এক, সরাসরি কোনো মিথ্যা সাক্ষ্য প্রদান না করা । কারণ এর দ্বারা অন্যের অধিকার খর্ব হয় এবং অন্যায় কাজে সহযোগিতা করা হয়। দুই, যে বৈঠকে কোনো মিথ্যা কথা বলা হয় অথবা মিথ্যা কর্মকান্ড পরিচালিত হয় তা থেকে দূরে সরে থাকা৷ এই শেষোক্ত অর্থই হচ্ছে অধিক তাৎপর্যপূর্ণ । মিথ্যা কর্মকান্ড থেকে নিজেদেরকে রক্ষা করার সাথে সাথে তারা বেহুদা ও অনর্থক কাজ কাম ও কথাবার্তা থেকেও নিজেদেরকে রক্ষা করে থাকে । তাই বলা হয়েছে, ‘এবং যখন অসার ক্রিয়াকর্মের সম্মুখীন হয়, তখন মান রক্ষার্থে ততাবে চলে যায়’ NEE অর্থাৎ বেহুদা কথাবার্তা ও কাজ-কাম নিয়ে তারা মাথা ঘামায় না, নিজের কানকে কলুষিত করে না, বরং এর অনিষ্ট থেকে বাচার জন্যে নীরবে পাশ কেটে চলে যায়! কারণ একজন মোমেনের এসব বিষয় নিয়ে মাথা খঘামানোর সময়ই বা কোথায়? তার তো নিজের কাজ থেকেই ফুরসত নেই । তার গোটা জীবনটাই তো ঈমান, আমল ও দাওয়াতী কাজ নিয়ে ব্যস্ত । সে অন্য ফালতু কাজ নিয়ে মাথা খামাবে কখন? ar UT UE তারা দ্রুত উপদেশ গ্রহণ করে থাকে। তারা আল্লাহর আয়াত দ্রুত বোঝার চেষ্টা করে। তাদের হৃদয় মন এ ব্যাপারে পুরোপুরি উন্ক্ত । সে কথাই নিচের আয়াতে বলা হচ্ছে, এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হলে তাতে অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না। (আয়াত ৭৩) আলোচ্য আয়াতের বর্ণনাভংগির মাঝে মোশরেকদের আচরণের প্রতি ইংগিত রয়েছে। কারণ, ওরা চোখ, কান বন্ধ করে নিজেদের ভ্রান্ত ও অলীক বিশ্বাসকে নিয়েই আঁকড়ে পড়ে থাকে তাদের গুরুদের বানানো আইন কানুন ও মতবাদ নিয়ে পড়ে থাকে কিংবা মনগড়া দেব-দেবীদের চরণেই মাথা ঠেকিয়ে পড়ে থাকে। ওরা কিছু শুনতেও চায় না এবং দেখতেও চায় না। ওরা সত্যের আলোর দিকেও যেতে চায় না। নিজেদের ভ্রান্ত বিশ্বাস ও মতবাদের ব্যাপারে এভাবে চোখ-কান বন্ধ করে পড়ে থাকাটা গোড়ামী, মূর্খতা ও অন্ধ বিশ্বাস নয় তো কিঃ? কিন্তু আল্মাহর নেক বান্দাদের মাঝে সে জাতীয় স্বভাব নেই । কারণ, তারা নিজেদের আকীদা বিশ্বাসের সত্যতার ব্যাপারে এবং আল্লাহর আয়াতের যথার্থতার ব্যাপারে যথেষ্ট সচেতন । তারা জেনে-বুঝেই ঈমান গ্রহণ করে। তাদের মাঝে অন্ধ বিশ্বাসের কোনো অবকাশ নেই । নিজেদের আদর্শের ব্যাপারে আবেগ উচ্দ্বাস প্রকাশ করলে তা যুক্তিসংগতভাবেই করে এবং জেনে-শুনেই করে।

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।