তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com এই তিনটি গুণ দ্বারা যেহেতু সুন্দর ও সুস্থ মানবিক জীবন এবং পশুর স্তরে নেমে যাওয়া স্থূল জীবনের মাঝে পার্থক্য নির্ণয় করে, এই কারণেই আল্লাহ তায়ালা সেগুলোকে তার নেক বান্দাদের গুণ হিসেবে বর্ণনা করেছেন। এই গুণের অধিকারী হওয়ার ফলেই তারা আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান ও সম্মানিত বান্দা হিসেবে গণ্য । এসব গুণাবলী বর্ণনা করার পর এর বিপরীত গুণের অধিকারীদের জন্যে কঠিন হুশিয়ার বাণী উচ্চারণ করে বলা হচ্ছে, : ‘যারা এ কাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে। কেয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে ং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে’ অর্থাৎ নিছক শাস্তিই নয়, বরং দ্বিগুণ শাস্তি । আবার নিছক দিগুণ শাস্তিই নয়, বরং শাস্তির সাথে সাথে চিরকাল লাঞ্ছনা ভোগ করতে হবে যা দ্বিগুণ শাস্তির চেয়েও কঠিন। তবে যারা এই মর্মান্তিক পরিণতি থেকে রক্ষা পেতে চায় তাদের জন্যে তাওবার দরজা খোলা রাখা হচ্ছে। ইচ্ছা করলে তারা সঠিক ঈমান, নেক আমল ও তাওবার মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারে। তাই ধলা হচ্ছে, ‘কিন্তু যারা তাওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তায়ালা তাদের গোনাহকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দেবেন তাওবা করার ফলে আল্লাহ তায়ালা বান্দার অতীতের পাপ কাজগুলো সৎ কাজে কলূপাস্তরিত করে দেন। এই যে বিরাট প্রতিদান যার কোনো তুলনা হয় না এটা কেবল তখনই আল্লাহ তায়ালা বান্দাকে দান করেন যখন সে ভুল পথ থেকে সরে এসে সঠিক পথে পা বাড়ায় এবং ভারই দরবারে আশ্রয় নেয় । কারণ, ‘আল্লাহ তায়ালা ক্ষমাশীল দয়ালু’, তাওবার দরজা সব সময়ই খোলা আছে। কারো বিবেক যদি জাগ্রত হয় এবং পুনরায় সঠিক পথে ফিরে আসতে চায় তাহলে তার পথে কেউ বাধার সৃষ্টি করবে না তার গোনাহ যাই হোক না কেন এবং তার পরিচয়ও যাই থাকুক না কেন? তাবরানী কর্তৃক বর্ণিত একটি হাদীসে বলা হয়েছে যে, আবু ফারওয়াহ নামক জনৈক সাহাবী রসুলুল্লাহ (স.)-এর কাছে এসে জিজ্ঞেস করলেন, ‘এমন ব্যক্তির ব্যাপারে আপনি কী বলেন সে সব রকমের গোনাহর কাজেই লিপ্ত হয়েছে, তার জন্যে কি কোনো তাওবার বিধান আছে?’ রসূল বললেন, 'তুমি কি ইসলাম গ্রহণ করেছো?' সে উত্তরে বললো, ‘জী’ । তিনি বললেন, ‘তাহলে ভালো কাজ করবে আর মন্দ কাজ ছেড়ে দেবে, এর ফলে আল্লাহ তায়ালা ওই সব গোনাহগুলোকে তোমার জন্যে সৎ কাজে পরিণত করে দেবেন।’ সে বললো, ‘আমার বিশ্বাসঘাতকতা ও অপকর্মগুলোকেওঃ?' তিনি বললেন, ‘হা’, তখন লোকটি ‘আল্লাহু আকবার’ বলতে বলতে চলে গেলো । |. তবে এই তাওবার কিছু নিয়ম আছে, কিছু শর্ত আছে। এ সম্পর্কে আয়াতে বলা হয়েছে, ‘সে তাওবা করে ও সৎ কর্ম করে অর্থাৎ তাওবার প্রথম শর্ত হলো, অনুশোচনা এবং গোনাহর কাজ পরিহার করা । এর দ্বিতীয় শর্ত হলো, সৎ কাজে আত্মনিয়োগ করা, যখন কোনো ব্যক্তি গোনাহর কাজ ত্যাগ করে সৎকাজে আত্মনিয়োগ করবে তখনই বুঝা যাবে, লোকটি সত্যিকার অর্থে তাওবা করেছে। ফলে এই সৎ কাজগুলো তার পাপাচারের ইতিবাচক বিকল্প হিসেবে তার সামনে প্রকাশ পাবে। এটা সকলেরই জানা যে, গোনাহ বা পাপাচার মানুষের এক প্রকারের কর্মকান্ড যা তার দৈনন্দিন জীবনের একটা অনুষংগ । যদি কেউ এসৰ নেতিবাচক কর্মকান্ড ত্যাগ করার পর ইতিবাচক কোনো কর্মকান্ডের

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।