Wwww.iscalibrary.com আল্লাহর নেক বান্দাদের জীবনে কোনো বাড়াবাড়ি নেই, কোনো অসঙ্গতি নেই এবং কোনো অতিরঞ্জন নেই । তাদের জীবন হয় ভারসাম্যপূর্ণ, সংগতিপূর্ণ ও মধ্যমপন্থী। এ কথাই নিচের আয়াতে বলা হয়েছে। ‘এবং তারা যখন ব্যয় করে, তখন অযথা ব্যয় করে না, কৃপণতাও করে না এবং তাদের পন্থা হয় এই দুয়ের মধ্যবর্তী ৷’ (আয়াত ৬৭) এটাই হচ্ছে ইসলামী আদর্শের অন্যতম বৈশিষ্ট্য ও গুণ। এই গুণই ইসলাম তার অনুসারীদের ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে সৃষ্টি করতে চায়। এই গুণের ওপরই প্রতিষ্ঠিত ইসলামের শিক্ষা নীতি ও বিচারনীতি ৷ বস্তুত ইসলামী আদর্শের গোটা ভিত্তিই হচ্ছে এই মধ্যমপস্থা ও ভারসাম্যতার ওপর প্রতিষ্ঠিত নিয়ন্ত্রিত ব্যক্তি মালিকানা ইসলাম স্বীকার করলেও পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ন্যায় অথবা মানব রচিত আইন দ্বারা পরিচালিত কোনো সমাজ ব্যবস্থার ন্যায় ইসলাম কখনো তার কোনো অনুসারীকে নিজ মালিকানাধীন সম্পদ ব্যবহারে অবাধ স্বাধীনতা বা স্বেচ্ছাচারিতার অনুমতি দেয় না। বরং ইসলাম তার সকল অনুসারীকে নিজস্ব সম্পদ ব্যবহারের ক্ষেত্রে অপচয় ও কৃপণতার মাঝামাঝি পন্থা অবলম্বন করতে উৎসাহিত করে থাকে । কারণ, অপচয় ব্যক্তির জন্যে ক্ষতিকর, সম্পদের জন্যে ক্ষতিকর এবং সমাজের জন্যেও ক্ষতিকর । অপরদিকে কাপণ্যও ব্যক্তি ও সমাজের জন্যে ক্ষতিকর ৷ কারণ, এর ফলে সম্পদের সদ্ব্যবহার থেকে ব্যক্তি ও সমাজ বঞ্চিত হয়। অথচ সম্পদ হচ্ছে সামাজিক উপকরণ যা সমাজের সেবা ও উপকারেই ব্যবহৃত হওয়া বাঞ্ছনীয় । মোটকথা, অপচয় ও কৃপণতা দুটোই সামাজিক ও অর্থনৈতিক পরিমন্ডলের ভারসাম্য নষ্ট করে দেয়। তাছাড়া এর ফলে ব্যক্তির নৈতিকতা ও আধ্যাত্মিকতার ওপরও বিরূপ প্রভাব পড়ে । এই অবস্থার সংশোধন করতে গিয়ে ইসলাম প্রথমেই ব্যক্তিগত জীবনকে বেঁছে নেয় এবং ' মধ্যমপদ্থাকে ঈমানের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য করে। আল্লাহর নেক বান্দাদের আর এক গুণ হচ্ছে, তারা কখনো আল্লাহর সাথে শেরক করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না এবং ব্যাভিচারে লিপ্ত হয় না। কারণ, এসব হচ্ছে গুরুতর পাপের কাজ যা কঠিন শাস্তিযোগ্য । একথাই নিচের আয়াতে বলা হচ্ছে, ‘এবং যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না, আল্লাহ তায়ালা যার হত্যা অবৈধ করেছেন, সংগত.কারণ ব্যতীত তাকে হত্যা করেনা ৷ (আয়াত ৬৮) বলাবাহুল্য, তৌহীদই হচ্ছে ইসলামী আকীদা বিশ্বাসের ভিত্তি । এই তাওহীদই হচ্ছে আকীদা বিশ্বাসের ক্ষেত্রে ব্যক্তি কতোটুকু স্বচ্ছতার অধিকারী, সততার অধিকারী ও সরলতার অধিকারী, তা জানার মাপকাঠি ৷ এর মাধ্যমেই ধরা পড়ে বিশ্বাসের ক্ষেত্রে ব্যক্তির অস্বচ্ছতা, বক্রতা ও দুর্বোদ্ধতা যা একটি সুষ্ঠু ও সুশৃংখল জীবন গঠনে কখনো সহায়ক হতে পারে না। '_ ন্যায়সংগত কারণ ব্যতীত কাউকে হত্যা করাকে পাপ মনে করাও এমন একটি গুণ যা নিরাপদ ও শান্তিপূর্ণ সামাজিক জীবনের জন্যে অপরিহার্য কেননা এই সমাজে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে, মানুষের জীবনের মূল্য থাকবে এই জীবন বন্য জীবন ও গুহার জীবন থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, যে জীবনে মানুষের জানমাল ও ইযযত আবরুর কোনো নিরাপত্তা থাকে না। ব্যাভিচারকে পাপ মনে করার অর্থ হচ্ছে একটি নিষ্কলুষ ও নির্মল জীবনকে বেছে নেয়া যে জীবনের অধিকারী ব্যক্তিরা স্কুল পাশবিক কামনা-বাসনার অনেক উর্ধে অবস্থান করে এবং বিপরীত লিংগের সাথে দৈহিক মিলনের মাঝে একটা উচ্চ লক্ষ্য ও উদ্দেশ্য আছে বলে তারা বিশ্বাস করে। RS UES a cle PEL Bane PRU nt Lode ly Et DANE
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।