Wwww.iscalibrary.com দিনের বেলায় মানুষের সাথে তীদের আচরণ ও চলাফেরা থাকে এ রকমই । আর রাতের বেলায় তাদের আচরণ কি হয়, সে সম্পর্কে নিচের আয়াতে বলা হয়েছে, ‘এবং যারা রাত্রি যাপন করে পালনকর্তার উদ্দেশ্যে সেজদাবনত হয়ে ও দন্ডায়মান হয়ে ৷ (আয়াত ৬৪-৬৬) Oo মানুষ যখন গভীর নিদ্রায় মগ্ন থাকে তখন ‘আল্লাহর বান্দারা’ নিজেদের মালিক ও প্রভুর এবাদাতে একান্তভাবে মগন থাকে । একমাত্র তীর প্রতিই মনোনিবেশ করে, তীর উদ্দেশেই দাড়ায় এবং তার উদ্দেশেই মাথা নত করে। আরামদায়ক বিছানা আর সুখকর নিদ্রার তুলনায় গভীর রাতের এবাদাতই তাদের জন্যে অধিক সুখকর ও আরামদায়ক । নিজেদের প্রভুর প্রতি দেহ-মন সহ সর্বাংগ সঁপে দিয়েই তারা অনাবিল সুখ পায়, শান্তি পায়। মানুষ সহ গোটা প্রকৃতি যখন নিদ্রায় ' বিভোর, তখন তারা নীরবে ও একাকী এবাদাতে মশগুল থাকে মানুষ/যখন মাটিকেই আপন করে নেয়, তখন তারা পরম দয়ালুর মহান আরশের প্রতি মনোনিবেশ করে। দীড়িয়ে হোক বা সেজদায় হোক, ধ্যানে হোক বা যেকেরে হোক সর্ব অবস্থায় এদের মন থাকে আল্লাহুভীতিতে পরিপূর্ণ এবং জাহান্নামের আযাবের ভয়ে সদা সন্ত্রস্ত । সে কারণেই তারা বলে, ‘হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে জাহান্বামের শাস্তি হটিয়ে দাও ৷' (আয়াত ৬৫-৬৬) অথচ এরা কখনো জাহান্নাম দেখেনি, কিন্তু এর অস্তিত্বে তারা দৃঢ় বিশ্বাসী । কারণ, তারা এর বর্ণনা পবিত্র কোরআনে পেয়েছে, রসূলের মুখনিসৃত বাণীতে পেয়েছে। কাজেই তাদের এই ভয় তাদের গভীর ঈমান ও বিশ্বাসেরই পরিচয় ও ফলস্বরূপ । এবাদাত বন্দেগীতে লিপ্ত থেকেও তারা জাহান্নামের শাস্তির ব্যাপারে নিশ্চিন্ত হতে পারে না৷ তারা নিজেদের এবাদাত বন্দেগীকেই যথেষ্ট মনে করে না এবং এটাকে জাহান্নাম থেকে মুক্তি ও রেহাই পাওয়ার গ্যারান্টি হিসেবেও দেখে না । তাদের বিশ্বাস যে, আল্লাহর রহমত, দয়া, ক্ষমা ও করুণা ব্যতীত জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা অত্যন্ত ভয় ও ভক্তি নিয়ে আল্লাহর দরবারে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্যে কাকুতি মিনতি জানায় । . জাহান্নামের বর্ণনা এমনভারে দেয়া হয়েছে যা পড়লে মনে হয় যেন জাহারামের লেলিহান |, অগ্নু শিখা প্রতিটি মানুষকে গ্রাস করার জন্যে ধেয়ে আসছে। এমতাবস্থায় ‘আল্লাহর বান্দারা’ আল্লাহর সামনে দাড়িয়ে ও সেজদায় পড়ে কান্নাকাটি করছে, ফরিয়াদ জানাচ্ছে যেন এই জাহান্নামের আযাব তাদের কাছ থেকে সরিয়ে নেয়া হয়। এর লেলিহান-শিখার ছোবল থেকে সবাইকে রক্ষা করা হয়। তারা যে ভাষায় জাহারামের বর্ণনা দিচ্ছে তা পড়লে ভয়ে শরীর কেঁপে উঠে । কারণ তাদের বর্ণনায় জাহান্নাম হচ্ছে, “নিশ্চয়ই এর শাস্তি নিশ্চিন্ত বিনাশ’ অর্থাৎ এর ছোবলে কেউ আক্রান্ত হলে তার আর রক্ষা নেই । তার ধ্বংস অনিবার্য । আর সে কারণেই আল্লাহর নেক বান্দারা এর ভয়ে এতো সন্ত্রস্ত ও আতংকিত আর সে কারণেই তারা বলে, ‘নিশ্চয়ই বসবাস ও অবস্থানস্থল হিসেবে তা অতি নিকৃষ্ট জায়গা’ তারা যথার্থই বলে । কারণ, অগনুকুন্ডে বসবাস কি মানুষের জন্যে কাম্য হতে পারে? জাহান্নামের লেলিহান অগ্নি শিখার মাঝে অবস্থান করা কি মানুষের পক্ষে সম্ভব? প্রতি মুহূর্তে তপ্ত অঙ্গারে গড়াগড়ি খেয়ে টিকে থাকা কি কারো পক্ষে সম্ভব?
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।