Wwww.iscalibrary.com ও গোমরাহীর মধ্যকার কঠিন জেহাদের ফলাফল । এই বান্দারাই হচ্ছে হেদায়াতের, সেসব মশাল বরদারদের জন্যে সাম্ববনা্বরূপ যারা আল্লাহদ্রোহী গোষ্ঠীর নানা ধরনের অবজ্ঞা, অবহেলা ও অগ্রাহ্যতার শিকার হয়েছেন। আগের আয়াতে সেই সব লোকদের কথা বলা হয়েছিলো, যারা ‘দয়াময় আল্লাহ’কে চিনেনা বলে জানিয়েছিলো । আর এখন বলা হচ্ছে সেসব লোকদের কথা যারা ‘দয়াময় আল্লাহর বান্দা’ এবং যারা ‘দয়াময় আল্লাহ’কে চিনে ও জানে। কাজেই তাদেরকে ‘আল্লাহর বান্দা’ বলেই আখ্যায়িত করা হয়েছে। এই বিশেষণে বিশেষিত হওয়ার উপযুক্তই তারা । এখানে তাদের আচার আচরণ ও স্বভাব-চরিত্রের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে। তাদেরকে আদর্শ হিসেবে তুলে ধরা হচ্ছে। কারণ, তাদের মতো লোকজনই হচ্ছে ইসলামের কাম্য, এরাই হচ্ছে ইসলামী নৈতিকতার মানদন্ড ৷ পৃথিবীর বুকে একমাত্র এরাই আল্লাহর বিশেষ অনুগথহ ও নেকদৃষ্টির উপযুক্ত । পৃথিবীর বুকে এরা যদি না থাকতো, এরা যদি আল্লাহকে না ডাকতো তাহলে আল্লাহ তায়ালা পৃথিবীর ‘দয়াময় আল্লাহর’ বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, তারা পৃথিবীর বুকে নম্ভাবে ও বিনয়ীভাবে .[ কৃত্ৰিমতা নেই, জড়তা নেই, ভনিতা নেই এবং নেই কোনো শিথিলতা । কারণ, হাটা-চলার মধ্যেও মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায়, তার মন-মানসিকতা প্রকাশ পায়। কাজেই সহজ, সরল, শাস্ত, প্রত্যয়ী ও প্রত্যাশী মনের অধিকারী ব্যক্তির হাটা-চলার মাঝে এসব গুণের বহিপ্রকাশ ঘটবে সেটাই স্বাভাবিক । তাই তার চলাফেরার মাঝে থাকে গান্টীর্য ও ধিরস্থিরতা । তার মাঝে থাকে প্রত্যয় ও শক্তি । নমৃভাবে চলার অর্থ এই নয় যে, মাথা নুইয়ে, শরীর ঢিলেঢালা করে রোগীর মতো করে হাঁটতে হবে। অনেকেই তাকওয়া পরহেযগারী দেখাতে গিয়ে এভাবে হাঁটেন। অথচ এটা ঠিক নয়। কারণ, খোদ রসূলুল্লাহ (স.) এভাবে হাঁটতেন না । তিনি বেশ দ্রুত হাঁটতেন। কিন্তু তারপরও তার চলার ভংগি ছিলো শান্ত ও সুন্দর ৷ এ সম্পর্কে বিশিষ্ট সাহাবী আবু হোরায়রা (রা.) বলেন, ‘আমি রসূলুল্লাহ (স.)-এর তুলনায় সুন্দরতম কোনো কিছু দেখিনি । মনে হতো যেন সূর্যটা । তার চেহারার মধ্যে ভেসে বেড়াচ্ছে। আমি রসূলুল্লাহ (স.)-এর চেয়ে দ্রুত কাউকে হাটতে দেখিনি। মনে হতো যেন জমিটা তার জন্যে ভাজ হয়ে আসতো । আমরা ক্লান্ত হয়ে পড়তাম অথচ তার কোনো কষ্টই হতো না। হযরত আলী (রা.) বলেন, ‘রসূলুল্লাহ (স.) যখন হাঁটতেন তখন বীরদর্পে হাঁটতেন। মনে হতো যেন তিনি কোনো উচু জায়গা থেকে নামছেন।’ এই বর্ণনার ব্যাখ্যায় বিশিষ্ট মোহাদ্দেস আল্লামা ইবনুল কায়্যিম আল জাউযিয়া (র.) বলেন, ‘অর্থাৎ রসূলুল্লাহ (স:)-এর চলা ফেরার মাঝে শোৌর্য বীর্ষ ও বীরত্বের ভাব প্রকাশ পেতো ৷’ (যাদুল মা’আদ) ' "দয়াময় আল্লাহর’ বান্দারা যখন চলাফেরা করে তখন তাদের মনযোগ নিবদ্ধ থাকে গুরুত্বপূর্ণ বিষয়াদির প্রতি । তাই চলার পথে নির্বোধ ও মূর্খরা কী বললো বা কী মন্তব্য ছুঁড়ে দিলো সে দিকে তাকাবার মত সময় ও সুযোগ তাদের থাকে না । তারা কখনো এসব মূর্খদের সাথে অহেতুক তর্ক বিতর্ক ও ঝগড়া-ঝাটিতে লিপ্ত হয় না। এদের খপ্পর থেকে বাঁচার জন্যে ‘সালাম’ বলে পাশ কাটিয়ে চলে যায়। তবে এ পাশ কাটিয়ে যাওয়া দুর্বলতার কারণে নয়, অক্ষমতার কারণে নয়, বরং অনর্থক ঝগড়া ফ্যাসাদ থেকে বাঁচার জন্যে এবং মূল্যবান সময়ের অপচয় রোধ করার জন্যে। কারণ একজন ভদ্র ও দায়িত্বশীল লোক কখনো অনর্থক ঝগড়া-ফ্যাসাদে লিপ্ত হয়ে নিজের গুরুত্বপূর্ণ কাজের ক্ষতি করতে পারে না।
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।