তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

WwWww.iscalibrary.com যুদ্ধের নির্দেশ দেয়া হয়েছিলো মদীনায় যাওয়ার পর । এর পেছনে যে কী মহৎ উদ্দেশ্য রয়েছে, তা একমাত্র আল্লাহ তায়ালাই ভালো জানেন। আমার ধারণা, ইসলামের একনিষ্ঠ অনুসারীরা যাতে ংঘবদ্ধ হয়ে একটা স্থীতিশীল ইসলামী রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে পারে, তারা এমন খুনের প্রতিশোধের চক্রে জড়িয়ে না পড়ে, যা কোরায়শদেরকে ইসলাম থেকে দুরে সরিয়ে রাখে এবং ইসলামের বিরুদ্ধে তাদের দীর্ঘস্থায়ী বিদ্বেষ সৃষ্টি না করে, সে জন্যেই মক্কায় জেহাদ ফরয করা হয়নি ৷ বিশেষত আল্লাহ তায়ালা তো জানেন, কোরায়শদের অনেকেই হিজরতের আগে এবং তাদের সবাই মক্কা বিজয়ের পরে ইসলামে প্রবেশ করবে । আর তখন আল্লাহর ইচ্ছায় তারাই হবে ইসলামের শাশ্বত আকীদা বিশ্বাসের রক্ষক ও অভিভাবক । তবে রেসলাতের মূল কাজ মদিনায়ও যথারীতি বহাল ছিলো। সেই মূল কাজ হলো সুসং দান ও সতককী্করণ ৷ যুদ্ধের অনুমতি শুধু দাওয়াতের বাধা অপসারণের, দাওয়াতের স্বাধীনতা নিশ্চিত করার ও মুসলমানদেরকে তাদের শত্রুদের পক্ষ থেকে সৃষ্টি করা যাবতীয় বাধাবিপত্তি থেকে মুক্ত করার জন্যেই দেয়া হয়েছিলো । সুতরাং, ‘তোমাকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবেই পাঠিয়েছি’ এই কথাটা মক্কা ও মদীনা উভয় জায়গাতেই সমভাবে প্রযোজ্য ও কার্যকর ৷ ‘তুমি বলো, আমি এ কাজের জন্যে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, তবে যে ইচ্ছা করে, সে তার প্রভুর পথ অবলম্বন করুক ।' (আয়াত ৫৭) অর্থাৎ ইসলামের পথ অবলম্বনকারীদের কাছ থেকে কোনো পারিশ্রমিক বা পার্থিব স্বার্থ অর্জনের মোহে রসূল আক্রান্ত নন। একজন মুসলমানকে ইসলামের কালেমা উচ্চারণ ও তাতে বিশ্বাস স্থাপনের জন্যে কোনো নযর নেয়ায়, কোরবানী বা ভেট দিতে হয় না । এটাই ইসলামের বৈশিষ্ট্য । এখানে কোনো ব্রাহ্মণ বা পুরোহিত নেই, যে তার পৌরহিত্যের মজুরি আদায় করবে । এখানে কোনো ভর্তি ফি’ নেই, যা কোনো বরকত বা ফয়েয লাভের জন্যে দেয়া লাগে মনমগয যখন ঈমান আনতে প্রস্তুত, তখন ঈমান আনার পথে কোনো বাধা থাকে না- এটাই ইসলামের বৈশিষ্ট্য । আল্লাহ তায়ালা ও তীর বান্দার মাঝে কোনো পীর পুরোহিত আড় হয়ে দাড়াতে পারে না । রসূল (স.) কেবল একটা মজুরীই পান৷ সেটা হলো, একজন মানুষের আল্লাহর পথ অবলম্বন তথা ইসলাম গ্রহণ ও স্বতস্কুর্তভাবে তার নৈকট্য লাভে সচেষ্ট হওয়া । ‘তবে যে ইচ্ছা করে, সে আপন প্রভুর পথ অবলম্বন করুক ৷’ এটাই তার একমাত্র পারিশ্রমিক । তার পবিত্র মন এতেই সন্তুষ্ট এবং তার মহানুভব হৃদয় এতেই খুশী যে, আল্লাহর একজন বান্দাকে তিনি হেদায়াত লাভ করতে দেখেন, তীর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হতে দেখেন এবং তার পথ অবলম্বন করতে দেখেন। ‘আর সেই চিরঞ্জীব সত্ত্বার ওপর নির্ভর করো, যিনি কখনো মারা যান না এবং তার প্রশংসা সহকারে তাসবীহ করো ৷’ (আয়াত ৫৮) বস্তুত আল্লাহ তায়ালা ছাড়া আর সব কিছুই মৃত, কেননা সবাই মরণশীল ও ধ্বংসশীল। |. একমাত্র তিনিই চিরঞ্জীব, অমর ও অক্ষয় ৷ তিনি ছাড়া আর কেউ বা কিছুই টিকে থাকবে না। কোনো মরণশীল চাই সে দীর্ঘজীবী হোক বা ক্ষণজীবী হোক তার ওপর নির্ভর করা একটা ভংগুর খুঁটির ওপর ভর দেয়ারই শামিল । নির্ভর করা যায় শুধু চিরঞ্জীব মাবুদের ওপর । ‘এবং তার প্রশংসা সহকারে তাসবীহ করো!’ কেননা তিনিই সীমাহীন নেয়ামত দাতা । আর সেই সব কাফেরকে চিরঞ্জীব আল্লাহর হতে সমর্পণ কর, যাদেরকে সতর্কীকরণ ও সুসংবাদ দানে কোনো লাভ হবে না। কেননা তিনিই তাদের পাপের খবর রাখেন। ‘তিনিই তার বান্দাদের গুণাহ সম্পর্কে যথেষ্ট অবগত !' সালন ১ সলামল 5

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।