Wwww.iscalibrary.com সৰ্বশক্তিমান আল্লাহ তায়ালা জীবন জগতকে যে বিস্ময়কর বৈশিষ্ট্যসমূহ দান করেছেন, তার আলোচনার আপাতত এখানেই ইতি টানছি। আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমার প্রভু সর্বশক্তিমান ।' SU ER UEC VD HEE EEE TE TENE EE সৃষ্টি ও সৃষ্টিজগত পরিচালনার এই প্রেক্ষাপটে, আকাশ থেকে আগত পানি ও বীর্ষের পানি থেকে সৃষ্ট জীবনের এই সব তথ্যের প্রেক্ষাপটে, বিশেষত বীর্যের পানির সেসব বৈশিষ্ট্যের প্রেক্ষাপট-যা বিশেষ বিশেষ কোষকে সংশ্লিষ্ট যাবতীয় বৈশিষ্ট্য ও উত্তরাধিকারসহ পুরুষে ও বিশেষ বিশেষ কোষকে একইভাবে নারীতে পরিণত করে- আল্লাহ তায়ালা ছাড়া অন্য কিছুর বা অন্য কারো এবাদাত ও দাসত্্ করা একটা চরম ঘৃণ্য ও ধিক্কারযোগ্য কাজ বলে প্রতীয়মান হয়। এটা যে কোনো সুস্থ বিবেকের কাছে অসহনীয় ও অবাঞ্ছিত ব্যাপার। এই প্রসংগেই মোশরেকদের আল্লাহ তায়ালা ছাড়া অন্যান্য বস্তু বা প্রাণীর এবাদাতের বিষয়টা আলোচনা করা হচ্ছে, ‘তারা আল্লাহ ছাড়া এমনসব বস্তু বা প্রাণীর এবাদাত করে, যা তাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আর যে ব্যক্তি কাফের, সে তো তার প্রতিপালকের প্রতি বিদ্রোহী ।' (আয়াত ৫৫) | এখানে প্রত্যেক কাফেরের কথাই বলা হয়েছে। মক্কার মোশরেকরা এবং আইন রচনার অধিকার মানুষের ওপর ন্যস্ত করার মধ্যে দিয়ে যারা আল্লাহর সাথে শেরেক করে তারা সবাই তাদের অন্তর্ভুক্ত । তারা আল্লাহর সাথে যুদ্ধরত । অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে সুঠাম গঠন দান করেছেন ও ভারসাম্যপূর্ণ করেছেন । এটা কিভাবে সম্ভবপর হতে পারে? সে তো আল্লাহর সামনে এতো ক্ষুদ্র নগণ্য যে, ‘আল্লাহর সাথে তার যুদ্ধ করার প্রশ্নই ওঠে না। সে যে বিদ্রোহী সুলভ আচরণ করে, সেটা তার ধর্মের বিরুদ্ধে, তার জন্যে আল্লাহ তায়ালা যে জীবন ব্যবস্থা মনোনীত করেছেন তার বিরুদ্ধে । আসলে এ কথা দ্বারা তার অপরাধের বিশালত্বই ফুটিয়ে তোলা হয়েছে এবং তার অপরাধকে আল্লাহর সাথে যুদ্ধ করার সমতুল্য আখ্যায়িত করা হয়েছে। বস্তুত কোনো ব্যক্তি যখন আল্লাহর রসূলের সাথে শত্রুতা করে, আল্লাহর রসূলের আনীত জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো মতবাদে বিশ্বাসী হয়। তখন সে প্রকৃতপক্ষে আল্লাহর সাথেই শত্ৰুতা করে। সুতরাং তার ব্যাপারে রসূলের উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই । তার যুদ্ধ তো আল্লাহর সাথে । কাজেই তিনিই তাকে দেখে নেবেন এবং তিনিই এজন্যে যথেষ্ট । নবীর দায়িত্ব ও কর্তব্য এরপর আল্লাহ তায়ালা তার নবীকে প্রবোধ ও আশ্বাস দিচ্ছেন পরবর্তী আয়াতে ৷ তার বোঝা হালকা করে দিচ্ছেন এই বলে যে, তিনি যখন সুসংবাদ দান ও সতকীর্করণের মাধ্যমে এবং কোরআনের সাহায্যে কাফেরদের সাথে সংগ্রাম করার মাধ্যমে নিজের দায়িত্্ পালন করে যাচ্ছেন, তখন তার বিরুদ্ধে কাফেরদের শক্রুতায় তার উদ্বিগ্ন হবার কোনোই কারণ নেই। কেননা তার শত্রুদের সাথে তার পক্ষ হয়ে লড়াই করার দায়িত্ব আল্লাহ তায়ালা নিজেই গ্রহণ করেছেন। অতএব তীর উচিত আল্লাহর ওপর ভরসা করা । তিনিই তার বান্দাদের গুনাহ সম্পর্কে অবহিত । আল্লাহ তায়ালা বলছেন, 'আমি তোমাকে কেবল সুসংবাদদাতা ও সত্ককারী হিসেবে পাঠিয়েছি। ৫৬, ৫৭ ও ৫৮) এভাবে রসূল (স.) এর দায়িত্ব ও কর্তব্য নিদিষ্ট করে দেয়া হচ্ছে। সেটা হলো সুসংবাদ BE ES CU AR UE TO RA হয়নি । বরং সুসংবাদ দান ও সতকীর্কিরণের মধ্যেই দাওয়াতী কাজ সীমাবদ্ধ করা হয়েছিলো।
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।