তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com হয়ে ভালো কাজের নির্দেশ দান) করতে এবং মন্দ কাজকে নিষেধ করতে উদ্বুদ্ধ করবে নামাযের মাধ্যমে গড়ে ওঠা এসব মহামূল্যবান গুণ দলীয় জীবনকে মতভেদ, বিশৃংখলা ও আনুগত্যহীনতার কলুষতা থেকে মুক্ত করে। আল্লাহর পথে দৃঢ়তার সাথে টিকে থাকতে এবং এ দ্বীনকে বিজয়ী করার জন্যে সকল প্রকার দুঃখ কষ্ট ও কঠোরতা স্বীকার করতে উদুদ্ধ করে। সকল প্রকার চেষ্টা সংগ্রামে লিপ্ত হয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করার কাজে সাহায্য করার জন্যে, সকল প্রকার ঝুঁকি নিতে এবং শত্রুর যে কোনো আক্রমণ প্রতিহত করে দ্বীনকে মযবুত বানাতে তাকে উৎসাহিত করবে। এ কঠিন দায়িত্্‌ মোমেনের ঘাড় থেকে কখনো নেমে যায় না এবং সে কখনো এ দায়িত্ব থেকে উদাসীন হয় না, আর তার মনও কখনো তাকে এ দায়িত্‌ থেকে রেহাই দেয় না। এ মহান ও কঠিন দায়িত্ব পালনকে সে ফরযে আইন অথবা ফরযে কেফায়া বলে বুঝে । ফরযে কেফায়া এই জন্যে মনে করা যায় যে মানুষ তো তার মানবীয় সীমাবদ্ধ প্রচেষ্টাই চালাতে পারে, যেহেতু তার বয়স সীমাবদ্ধ এবং তার শক্তিও সীমিত ৷ তার নিজের জীবন দিয়ে সময় ও শ্রম দিয়ে যতোখানি সংশোধনী প্রচেষ্টা চালানো তার পক্ষে সম্ভব ততোখানিই সে করতে পারে, আর প্রত্যেক মোমেন ব্যক্তি তার সকল সম্পদ, শ্রম ও চূড়ান্ত প্রচেষ্টা দ্বারা তার আদর্শ কায়েম এর কাজ করার জন্যে আল্লাহ রব্বুল আলামীনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ । অবশ্য মাঝে মাঝে মোমেন ব্যক্তি একটু ঢিল হয়ে যেতে পারে- বা সে একটু আমোদ আহল্লাদ করতে পারে, বিচ্ছিন্ন এসব সম্ভাবনাকে মানুষের জন্যে একেবারে নাকচ করে দেয়া যায় না, কিন্তু সামগ্রিকভাবে তারা ‘ফুযুল’ বা নিরর্থক কাজে জড়িয়ে পড়বে এবং তারা তাদের সমস্ত শ্রম ও অর্থ বে-ফায়দা কোনো কিছুর জন্যে ব্যয় করবে এটা আশা করা যায় না। ৩। মোমেনদের তৃতীয় গুণ হচ্ছে ‘তারা রীতিমতো যাকাত আদায় করবে অর্থাৎ আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার পর অবশ্যই তারা বাজে কথা এবং বে-ফায়দা কাজ ও ব্যবহার পরিহার করে এবং এইভাবে তাদের অন্তর ও সম্পদকে তারা পবিত্র করবে। অন্তরের পবিত্রতা অর্জন করবে, যাবতীয় সংকীর্ণতা পরিত্যাগ করবে এবং মানবতাকে সমুন্নত করার জন্যে তারা সর্বদা সচেষ্ট থাকবে, শয়তান মানুষকে দারিদ্রের ভয় দেখিয়ে যে ওয়াসওয়াসা দেয় সেই মরদূদ শয়তানের ওপর অবশ্যই তারা বিজয়ী হবে, তারা আল্লাহর কাছেই প্রতিদান ও পুরস্কার পাওয়ার জন্যে আশান্বিত থাকবে । হালাল পথে অর্জিত অর্থ সম্পদের পবিত্রতা তাদের জীবনের বাকি সব কিছুকে পবিত্র করে তুলবে জরুরী অবস্থা ছাড়া তারা নিজেদের স্বার্থের কথাটাকে মোটেই বড় করে দেখবে না এবং সব সময় শুধু নিজেদের অধিকার আদায়ের জন্যেই সংগ্রাম করবে না- অন্যদের কথাও মনে রাখবে । মোমেনদের পারস্পরিক সম্পর্ক হবে এতো মধুর, এতো সহানুভূতিপূর্ণ এবং পরস্পরের প্রতি এতো আস্থাপূর্ণ যে কারো সততা ও বিশ্বস্ততা সম্পর্কে তারা কোনো সন্দেহ পোষণ করবে না । প্রকৃত ঈমানদার মুসলমানরা অবশ্যই তাদের দলীয় জীবনের সংহতি বজায় রাখার জন্যে পরস্পর দরদী এবং আস্থাভাজন হবে, তারা হবে সুখে ও দুঃখে, £কটে সমস্যায় দারিদ্র ও সচ্ছলতার সময়ে ও আনন্দঘন মুহূর্তে ও বেদনায় পরস্পরের প্রতি দরদী, প্রত্যেক ব্যক্তির স্বার্থ যাতে অক্ষুন্ন থাকে তার জন্যে গোটা সমাজের মধ্যে এক তীব্র অনুভূতি বজায় থাকবে, অক্ষমদের সমস্যাকে গোটা দলের সামষ্টিক সমস্যা বিবেচনায় তার সমাধানের জন্যে তারা সামগ্রিকভাবে চেষ্টা চালাবে এবং বিচ্ছিন্নতা ও ভাংগন থেকে তার দল ও দলীয় যিন্দেগীকে রক্ষা করা হবে গোটা দলের যৌথ দায়িত্ব ৷

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।