তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com আবু জাহল বললো, কী আর শুনবো? আমরা ও বনু আবদ মানাফ সব সময়ই সুনাম কুড়ানোর প্রতিযোগিতা করতাম । তারা যদি লোকজনকে দাওয়াত করে খাওয়াতো, আমরাও খাওয়াতাম । তারা যদি দান করতো, আমরাও করতাম । তারা যদি পরোপকার করতো, আমরাও করতাম । এক সময় তারা বলে বসলো, আমাদের মধ্যে একজন নবী আছে যার কাছে আকাশ থেকে ওহী আসে। এ ধরনের জিনিস আমরা কোথা থেকে পাবো? আল্লাহর কসম, তার ওপর কখনো ঈমান আনবো না এবং তাকে কখনো বিশ্বাস করবো না ।’ এরপর আখনাস সেখান থেকে বিদায় হলো!” এভাবেই তারা নিজেদের মনকে জোর করে কোরআন থেকে ফিরিয়ে রাখতো ৷ তারা পরস্পরে অংগীকারাবদ্ধ না হলে তাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে এমন জিনিস কোরআনের মধ্য থেকে আবির্ভূত হবে বলে তারা আতংকগ্রস্ত ছিলো । অথচ কোরআন তাদেরকে যাদুর মতো প্রভাবিত ও সনম্মোহিত করে ফেলেছিলো। কোরআনে এমন সহজ সরল সত্য রয়েছে, যা সরাসরি অন্তরের অনস্তস্থলে প্রবেশ করে এবং যাকে প্রতিহত করার শক্তি কারো নেই । এতে উপস্থাপিত কেয়ামতের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, কেসসা কাহিনী, ধ্বংসপ্রাপ্ত অতীত জাতিগুলোর ইতিহাস, এবং সমস্যা চিহ্নিতকরনের শক্তি মানুষের মনকে এমনভাবে নাড়া দেয় যে, তা আর স্থির থাকতে পারে না। একটা মাত্র সূরা মানুষের সমগ্র. সত্বাকে এমনভাবে আলোড়িত ও আন্দোলিত করতে পারে যা একটা প্রবল শক্তিধর সশস্ত্র সেনাবাহিনীও করতে পারেনা । সুতরাং আল্লাহ তায়ালা তীর নবীকে কাফেরদের আনুগত্য না করতে, তীর দাওয়াতের কাজে শৈথিল্য প্রদর্শন না করতে এবং তাদের সাথে এই কোরআনের সাহায্যে জেহাদ করতে যে আদেশ দিয়েছেন, তাতে অবাক হবার কিছু নেই । কেননা কোরআনের সাহায্যে জেহাদ করার অর্থ এমন শক্তির সাহায্যে জেহাদ করা, যার সামনে কোনো মানুষ বা অন্য কোনো শক্তি টিকে থাকতে পারে না। আল্লাহর সক্ষমতার নিদৰ্শন এরপর পুনরায় প্রাকৃতিক দৃশ্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে সৃষ্টির সুসংবাদবাহী EMC AAR UL HOME LSU Ll LSE মধ্যবর্তী প্রতিবন্ধকের দৃশ্য উপস্থাপনের মাধ্যমে । বলা হয়েছে, ‘তিনি সেই সত্বা, যিনি দুই সমুদ্বকে পৃথক করে রেখে দিয়েছেন, একটা মিষ্টি এবং অপরটা লবণাক্ত ও তিক্ত ৷ দুটোই পাশাপাশি সমাস্তরালভাবে প্রবাহিত হয়, অথচ একটা অপরটার সাথে মিশ্রিত হয়না ৷’ উভয়ের মাঝখানে একটা আড়াল অবস্থা বিরাজ করে এবং আল্লাহ তায়ালা একটা বিশেষ প্রকৃতি দিয়েই তা সৃষ্টি করেছেন। যেমন নদ নদীকে আল্লাহ তায়ালা প্রধানত সমুদ্পৃষ্ট থেকে উচ্চস্তরে সৃষ্টি করেছেন। এ জন্যে মিষ্টি পানির নদী লবনাক্ত সাগরে গিয়ে পড়ে- লবনাক্ত সাগরের পানি মিষ্টি নদীতে গিয়ে পড়ে না। এর ব্যতিক্রম অত্যন্ত বিরল । এই প্রাকৃতিক নিয়মের কারণেই সাগর অনেক বড় ও শক্তিধর হওয়া সত্তেও নদীর ওপর আগ্রাসন চালায় না। কেননা এই নদীর | পানিই মানুষ পশু ও উদ্ভিদের জীবন রক্ষা করে। তাই আল্লাহ তায়ালা প্রাকৃতিক নিয়মের অধীনে স্থায়ীভাবে এই ব্যবস্থা করেছেন।

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।