তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com বস্তুত এই কোরআনে এতো শক্তি ও প্রতাপ রয়েছে এবং এতো গভীর প্রভাব ও এতো মোহনীয় আকর্ষণ রয়েছে, যাকে প্রতিহত করা যায় না, যা তাদের মনকে প্রচন্ডভাবে কাপিয়ে, ঝাকিয়ে ও নাড়িয়ে দেয় । ফলে তার প্রভাব প্রতিপত্তি সর্বজয়ী হয় এবং কুফরী শক্তি কোনোভাবেই তাকে ঠেকাতে পারেনা । | শীর্ষস্থানীয় কোরায়শ নেতারা সাধারণ মানুষকে বলতো, ‘এই কোরআন তোমরা শুনো না, বরং তা পাঠকালে হৈ চৈ করো। হয়তো তোমরা বিজয়ী হবে’ তাদের এই উক্তিই প্রমাণ করতো কোরআনের প্রভাব তাদের ও তাদের অনুসারীদের হৃদয়ে কি সাংঘাতিক আতংকের সৃষ্টি করতো । তারা দেখতো, তাদের অনুসারীরা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ (স.)-এর মুখ থেকে একটা দুটো আয়াত কিংবা একটা দুটো সূরা শুনে ক্ষণেকের মধ্যেই যেন যাদু প্রভাবিতের ন্যায় প্রভাবিত হয়ে যায় এবং মোহাম্মদ (স.)-এর অনুগত হয়ে যায়। কোরায়েশ নেতারা তাদের অনুসারীদেরকে কোরআন পাঠের সময় হৈ চৈ করার যে নির্দেশ দিয়েছিলো, সেটা তাদের কোরআনের প্রভাব থেকে মুক্ত থাকা অবস্থায় নয়। নেতারা যদি অন্তরের অস্তস্থল থেকে অনুভব না করতো যে, জনগণ কোরআনের প্রভাবে অস্থির ও দিশেহারা অবস্থায় রয়েছে, তাহলে এমন নির্দেশ কখনো দিতো না এবং এই সতর্কবাণী কখনো উচ্চারণ করতো না। কেননা খোদ এই সতর্কবাণী অন্য যে কোনো কথার চেয়ে অধিকতর অকাট্যভাবে প্রমাণ করে যে, কোরআনের প্রভাব অপ্রতিরোধ্য । ইবনে ইসহাক বর্ণনা করেন যে, একদিন গভীর রাতে আবু সুফিয়ান, আবু জাহল ও আখনাস বিন শোরায়ক- এই তিনজন শীর্ষস্থানীয় নেতা আলাদা আলাদাভাবে রসূল (স.)-এর কোরআন পাঠ শুনতে বের হলো। তিনি রাতের বেলা নিজের বাড়ীতে বসে নামাযে কোরআন পাঠ করতেন। এই তিনজনের প্রত্যেকে সুবিধাজনক জায়গা দেখে বসে পড়লো । তিনজনের কেউই অপর দু'জনের কথা জানতো না । এভাবে সারা রাত কোরআন শোনার পর ফজরের সময় যখন তারা ফিরে যেতে যাগলো, তখন পথে তাদের পরস্পরের সাথে দেখা হয়ে গেলো । প্রত্যেকে প্রত্যেককে তিরস্কার করলো এবং বললো, খবরদার, আর কখনো এখানে এসোনা ৷ তোমাদের নির্বোধ অনুসারীদের কেউ যদি তোমাদেরকে দেখে ফেলে, তাহলে তাদের মনে খুবই খারাপ ধারণা জন্ নেবে। তারপর তারা চলে গেলো, পরের দিন রাতে আবার তারা এলো এবং রাতভর কোরআন শুনে সকালে বাড়ী ফেরার পথে আবার তাদের দেখা হয়ে গেলো । আবারো আগের দিনের মতো কথাবার্তা হলো এবং সবাই চলে গেলো । তৃতীয় দিনও একই ঘটনার পুনরাবৃত্তি হলো । তারা সারা রাত কোরআন শুনে সকালে পথে আবার মিলিত হলো। এবার তারা বললো, আর এখানে আসবো না- এই মর্মে অংগীকারাবদ্ধ না হয়ে এবার আমরা যাবো না। অতপর তারা অংগীকারে আবদ্ধ হলো এবং ফিরে গেলো। সকালে বাড়ীতে গিয়ে আখনাস বিন শোরায়ক নিজের লাঠিতে ভর করে বের হলো । প্রথমে আবু সুফিয়ানের বাড়ীতে গিয়ে তাকে বললো, ‘মোহাম্মদ-এর ওখানে গিয়ে যা শুনলে, সে সম্পর্কে তোমার মতামত জানাও ৷’ আবু সুফিয়ান বললো, ‘ইতিপূর্বে যা যা শুনেছি, তা তো আমার জানা ছিলো এবং তার অর্থ ও মর্ম কিছুই বুঝলাম না । আখনাস বললো, আমার অবস্থাও তদ্রূপ ৷ এরপর সে আবু সুফিয়ানের কাছ থেকে বেরিয়ে আবু জাহলের কাছে গেলো । তাকে বললো, | ওহে আবুল হেকাম (প্রাজ্ঞ ব্যক্তি) মোহাম্মদ (স.)-এর কাছে যা শুনলে, সে সম্পর্কে তোমার মত কীঃ - : |

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।