তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com আয়াতের ভাষায় ছায়ার পাশাপাশি আল্লাহর কুশলী হাতের ছবিও এঁকে দেয়া হয়েছে, যা অতি সংগোপনে ছায়াকে ছোট ও বড় করে থাকে। দিনের বেলায় সূর্যের কিরণ বিভিন্ন বস্তুর আড়ালে গেলে যে হালকা অন্ধকারের সৃষ্টি হয়, তাকেই ছায়া বলে। সূর্যের সামনে থেকে পৃথিবী যতোখানি দূরে সরে, ছায়াও ততোখানি সরে ও লম্বা হয়। সূৰ্য নিজের আলো ও উত্তাপ দিয়ে তাকে পথ প্রদর্শন করে এবং তার আকৃতি, প্রসার ও প্রত্যাবর্তনকে নিয়ন্ত্রণ করে। আর ছায়ার ক্রম-বৃদ্ধি ও ক্রমূহাস মানুষের মনে যেমন এক ধরনের স্বস্তি ও সিপ্ধতার বিস্তার ঘটায়, তেমনি এক ধরনের সুক্ষ্ম ও স্বচ্ছ চেতনাও উজ্জীবিত করে। এর মধ্য দিয়ে মানুষের মন মহাশক্তিশালী ও অতীব সুক্ষদর্শী সৃষ্টার সৃষ্টি নৈপুণ্য প্রত্যক্ষ করে। ছায়া ও সূর্য কিরণ কখনো একই অবস্থায় থাকে না বরং ক্রমেই অদৃশ্য হতে থাকে ছায়া ক্রমেই লম্বা হতে থাকে। অবশেষে এক সময়ে তাকালে তা আর মোটেই দেখা যায় না। এক সময় সূর্য ও ছায়া দুটোই অদৃশ্য হয়ে যায়। কোথায় যায়? সেই গোপন হাতই তাকে মুঠোর মধ্যে গুটিয়ে নেয়, যা এক সময় তাকে প্রসারিত করেছিলো । রাতের গভীর ছায়ায় ও ঘন তমসায় এক সময় তা হারিয়ে যায়। এ হচ্ছে অসীম শক্তিধর সৃষ্টার সুনিপুণ হাত । মানুষের চারপাশে বিরাজমান সৃষ্টিজগতে এই হাতের যে তৎপরতা আবহমান কাল ধরে চলছে, কখনো তাতে স্থবিরতা আসে না । ‘তিনি যদি চাইতেন তবে এই ছায়াকে স্থির করে দিতে পারতেন!” অর্থাৎ গোটা বিশ্ব নিখিলের বর্তমান অবস্থা ও অবকাঠামো এবং সৌরমন্ডলের চলমান সমন্বয় প্রক্রিয়াই ছায়াকে এরূপ মৃদুভাবে সচল রেখেছে। এই সমন্বয় প্রক্রিয়ায় যদি সামান্যতম বৈকল্য বা ব্যত্যয় ঘটতো, তাহলে দৃশ্যমান ছায়াতে তার প্রভাব পড়তো । পৃথিবী যদি স্থির থাকতো, তাহলে তার ওপরের সকল ছায়াও স্থির থাকতো এবং ছোট বড় হতো না। আর যদি পৃথিবীর গতি আরো ধীর বা দ্রুত হতো, তাহলে ছায়াও বর্তমানের চেয়েও ধীর কিংবা দ্রুতগতিতে কমতো ও বাড়তো। মোট কথা, বর্তমান প্রাকৃতিক নিয়মে বিশ্ব ব্যবস্থা পরিচালিত হওয়ার কারণেই ছায়ার আকৃতিতে সেসব তারতম্য ঘটে, যা আমরা প্রতিনিয়ত দেখতে পাই । আমাদের প্রতিনিয়ত দেখতে পাওয়া এই প্রাকৃতিক দৃশ্য, যা আমরা দেখেও না দেখার ভান | করে উদাসীনভাবে চলে যাই । এটাকে আমাদের বিবেকে জাগরূক করাই কোরআনের অন্যতম লক্ষ্য । এ দিকে দৃষ্টি আকর্ষণ করে সে পারিপার্শ্বিক জগত সম্পর্কে আমাদেরকে সচেতন ও সচকিত করে, আমাদের সেই সুপ্ত ও অচেতন অনুভূতিকে জাগিয়ে তোলে । কেননা দীর্ঘদিন ক্রমাগতভাবে প্রাকৃতিক দৃশ্যাবলী দেখতে দেখতে তার বিশ্ময়কর বৈশিষ্ট্যগুলো আমাদেরকে আর বিমোহিত করে না এবং এ সবের মধ্যে কোনো চিন্তা-ভাবনার ও শিক্ষার বিষয় আছে বলে আমাদের মনে হয় না। তাই এভাবেই কোরআন এই বিস্ময়কর প্রকৃতির সাথে আমাদের বিবেক ও মনের যোগাযোগ পুনস্থাপন করে। ছায়া সংক্রান্ত আলোচনার পর আচ্ছাদনকারী রাত, স্বস্তিদায়ক ঘুম এবং কর্মব্যস্ত দিন সম্পর্কে আলোচনা আসছে, “নিই সেই সত্বা, যিনি রাতকে পোশাক, ঘুমকে বিশ্রাম ও দিনকে প্রাণ চাঞ্চল্যের আধার বানিয়েছেন ৷’ রাত পৃথিবীর যাবতীয় বস্তু ও প্রাণীকে এমনভাবে ঢেকে দেয় যে, তখন মনে হয়, গোটা পৃথিবীই যেন রাতকে পোশাক হিসেবে গহণ করে পরিধান করেছে এবং তার অন্ধকারে নিজেকে le Si NBA ol Se Ul CEE

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।