Wwww.iscalibrary.com মানুষ যখন এভাবে আল্লাহর সৃষ্টি করা এই বিশ্বে.জীবন যাপন করে, তখন এক ধরনের ‘| আল্লাহভীতি, সম্প্রীতি ও আত্মবিশ্বাসের মিশ্র মনোভাব তার সমগ্র চেতনায়, অন্তরাত্মায় ও সমগ্র সত্বায় ছড়িয়ে পড়ে । আর এর ফলে সে যতোদিন এই গ্রহে বেঁচে থাকে, এক বিশেষ ধরনের স্বচ্ছতা, ভালোবাসা ও স্বস্তি তার ব্যক্তিতুকে অনন্য রূপ দান করে এবং সে সৃষ্টির সেরা জীবে পরিণত হয় । প্রাকৃতিক দৃশ্যের আাঝ্যে আল্লাহুক্কে খুঁজে পাওয়া এই অধ্যায়ে প্রথমে পৃথিবীতে শান্ত সুশীতল ছায়ার বিস্তৃতি ও আল্লাহর হাত দিয়ে তাকে সহজে ও শান্তভাবে ছোট ও বড় করার বিষয়টা আলোচিত হয়েছে। অতপর রাত ও রাতের বেলার ঘুম, দিনের বেলার কর্মব্যস্ততা, দয়া ও অনুগ্রহের শুভ আভাস দানকারী বাতাস এবং মৃত ভূমিকে পুনরুজ্জীবনকারী পানি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর আলোচনা করা হয়েছে মিঠে পানি ও লোনা পানির দুই সমুদ্র সম্পর্কে । এই দুটো সমুদ্র পাশাপাশি অবস্থান করলেও একটার সাথে অপরটার কোনোই মিশ্রণ ঘটে না। তারপর আকাশের পানি থেকে শুরু করে বীর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই বীর্য থেকে বিশ্ব পরিচালনাকারী মানুষের সৃষ্টি হয়েছে। তারপর ছয় দিনে সৃষ্টি হয়েছে আকাশ ও পৃথিবী । তারপর আকাশের বুরুজ তথা রাশি চক্র, দীপ্তিমান সূর্য ও চন্দ্র এবং রাত ও দিনের আবর্তন সম্পর্কে আলেচনা করা হয়েছে। এসব বিষয় আলোচনার মাঝে মাঝে আল্লাহর সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তা-গবেষণা করার জন্যে মন ও বিবেককে উদ্বুদ্ধ করা হয়েছে, তার শক্তি ও পরিকল্পনার প্রশংসা করা হয়েছে, তার সাথে অন্যান্য বস্তুকে শরীক করার যে রীতি মোশরেকরা অনুসরণ করে চলেছে, যে বস্তু তাদের লাভ ক্ষতি কিছুই করতে পারে না । তার দাসত্ব ও পূজা এবং আল্লাহ তায়ালা সম্পর্কে তাদের অজ্ঞতা, ওুদ্ধত্য ও অস্বীকৃতির কঠোর নিন্দা ও সমালোচনা করা হয়েছে। এ সমালোচনার মাধ্যমে স্পষ্ট করে দেয়া হয়েছে যে, আল্লাহর এতো সব নিদর্শন ও তীর এতো সব বিচিত্র সৃষ্টি দেখার পরও তাদের এসব আচরণ অত্যন্ত বিস্ময়কর । এবার আল্লাহ তায়ালা তার যে বিচিত্র সৃষ্টিজগত নিয়ে সারা জীবন চিন্তা গবেষণা করার আহ্বান জানিয়েছেন, আসুন, অন্তত কিছুক্ষণ তা নিয়ে চিন্তা ভাবনা করি । আল্লাহ তায়ালা বলেন, “তুমি কি দেখনি, তোমার প্রভু কিভাবে ছায়াকে প্রলম্বিত করেছেন? .....' (আয়াত ৪৫-৪৬) শীতল ছায়া একজন শ্ৰান্ত ক্লান্ত মানুষের মনে যেশাস্তি, নিরাপত্তা ও স্বস্তি এনে দেয়, তা সত্যিই অবর্ণনীয় । কিন্তু কাফেরদের বিদ্রপ ও উপহাসে জর্জরিত হওয়ার পর বান্দাকে আল্লাহ তায়ালা যে ছায়ার কথা স্মরণ করিয়েছেন, তার মর্ম কি এটাই? আল্লাহর দ্বীনের প্রচার ও প্রতিষ্ঠার প্রাণান্তকর সংগ্রামে শ্রান্ত-ক্লান্ত বান্দার মনকে তিনি যে সাস্তবনা দিচ্ছেন, সংখ্যাগরিষ্ঠ মোশরেক ও ।' সংখ্যালঘু মোমেনদের অধ্যুষিত মক্কায় মোশরেকদের কুফরী, অহংকার, ৬গুদ্ধত্য ধোঁকা ও হঠকারিতায় বি্বিত বান্দাকে তিনি যে প্রবোধ দিচ্ছেন, তার অর্থ কি শুধু এতোটুকুই? যে বান্দাকে তখনো পর্যন্ত মোশরেকদের আক্রমণাত্মক আচরণ, বিদ্বপ ও উপহাসের জবাবে একই ধরনের আচরণের অনুমতি দেয়া হয়নি । তাকে এই ছায়ার কথা স্মরণ করিয়ে দিয়ে আসলে তিনি কী বুঝাতে চাইছেন? আসলে রসূল (স.)-এর কাছে নাযিল হওয়া এই কোরআনই হচ্ছে সেই শান্তিদায়ক, সুশীতল ছায়া । এই কোরআনই কুফরী ও নাফরমানীর উষর মরুতে প্রাণ সঞ্চারক পানি। তাই সমগ্র সূরার বক্তব্য ও মর্মবাণীর সাথে এই ছায়ার অপূর্ব সামঞ্জস্য রয়েছে-বিশেষত আরনরের মরু প্রধান দেশে।
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।