Wwww.iscalibrary.com আবারও লক্ষ্য করুন তার ব্যক্তিত্বের মধ্যে এ গুণাবলীর কি কি প্রভাব পরিলক্ষিত হয়? একটি দলের মধ্যে যখন এ গুণাবলী সৃষ্টি হয় তখন তার দ্বারা কি কি কাজ সাধিত হয়? আর গোটা মানব জাতি যখন এ মহৎ গুণাবলীর অধিকারী হয় তখন তারা সম্মিলিতভাবে কি কি ১। ‘যারা তাদের নামাযে (ভয় ভরা মন নিয়ে) বিনয়াবনত’......নামাযে দাড়ানো অবস্থায় যখন তারা মহান আল্লাহর সামনে উপস্থিত বলে মনে করে, তখন তাদের হৃদয়ে প্রচন্ড ভয় জাগে, যার লক্ষণ ফুটে উঠে তাদের প্রতিটি অংগ প্রত্যংগে এবং তাদের প্রতিটি নড়া চড়ায়, প্রতিটি মুহূর্তে । মহান আল্লাহর সামনে দজ্ডায়মান থাকার চেতনা তাদের আত্মার ওপর পরিব্যাপ্ত থাকে। এর ফলে তাদের মন-মস্তি্ক থেকে অন্য সকল চিন্তা চেতনা ও ব্যস্ততা দূর হয়ে যায়। এ সময়ে থাকার অনুভূতি তাকে সংগোপনে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্যে উদ্ধুদ্ধ করে এবং সে তখন মনে মনে মোনাজাত করতে থাকে। এ ধরনের একান্ত সান্নিধ্য লাভের পবিত্র অনুভূতি তাকে আশে-পাশের সব কিছু ভুলিয়ে দেয় এবং তার মনকে অন্য সবার থেকে সরিয়ে নেয়। তখন তারা আল্লাহ তায়ালা ছাড়া আর কিছুই দেখতে পায় না, হৃদয়ের গভীরে তাকে ছাড়া তারা আর কাউকে অনুভব করে না, এ বিশ্বের অস্তিত্বের সব কিছুই তখন তাদের কাছে অর্থহীন হয়ে যায়, তখন যাবতীয় ক্লেদ থেকে মুক্ত হয়ে তাদের হৃদয়গুলো পবিত্রতায় ভরে যায় এবং তাদের মনমগয পৃথিবীর যাবতীয় সংকীর্ণতা ও আত্মন্তরিতার আবর্জনা থেকে পরিষ্কার হয়ে ধুয়ে মুছে যায়, এসময় তাদের অন্তরের মধ্যে আল্লাহর অনুভূতি.ছাড়া আর কারো কথাই থাকে না দেহের প্রতিটি অণু-পরমাণু তখন যেন মূল উৎসের সাথে সম্মিলিত হয়ে যায় এবং তাদের উদভ্রান্ত-বিভ্রান্ত ও দিশেহারা আত্মাগুলো তাদের বাঞ্ছিত পথ খুঁজে পায়, পৃথিবীর ধূম্বজালে আচ্ছাদিত তাদের অস্থির হৃদয় জীবনের আসল ঠিকানাটির সন্ধান পেয়ে ধন্য ও কৃতার্থ হয়ে যায়, তখন তার কাছে পৃথিবীর বস্তুবাদী মূল্যমান স্নান হয়ে যায়। ২। ‘যারা যে কোনো বে-ফায়দা জিনিস থেকে মুখ ফিরিয়ে নেয় ।' বে-ফায়দা, অর্থহীন বা মানব জীবনের জন্যে সত্যিকারে যার কোনো প্রয়োজন নেই এমন যা কিছু, তা কথা হোক, কাজ হোক, মূল্যায়ন হোক বা চেতনা হোক, একজন মোমেন অবশ্যই এগুলো থেকে দূরে থাকে । আবার এটাও একজন মোমেন খেয়াল করে যে, মানুষ যে কোনো কথা কাজ ও ব্যবহার করবে তাতে দুনিয়াবী কল্যাণ বেশী না আখেরাতের কল্যাণ বেশী । এ হিসাবে অবশ্যই সে আখেরাতের কল্যাণকে অগ্রাধিকার দেবে, আল্লাহর স্মরণ এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার প্রত্যাশা তাকে সদা-সর্বদা সতর্ক করে রাখবে । তার মন-মগযে মানুষের অস্তিত্ব ও দিগন্ত ব্যাপী ছড়িয়ে থাকা প্রাকৃতিক দৃশ্যাবলী ও বস্তু নিচয়ের মধ্যে পরিব্যাপ্ত মহান আল্লাহ রব্বুল আলামীন-এর মহিমা বিরাজ করবে, সুনিপুণ ও বিস্ময়কর পরিচালনার কথা তার যুক্তি বুদ্ধির ওপর নিরন্তর প্রভাব বিস্তার করবে, আল্লাহর রাজ্যের সর্বত্র ছড়িয়ে থাকা সকল রহস্যরাজি এবং তার চিন্তা স্রোতকে সৃষ্টিজগতের মধ্যে বিরাজিত এই মহাবিশ্বের বিশালত্ব ভীষণভাবে আন্দোলিত করবে । ধরার সব কিছু তার হৃদয়াবেগকে প্রচন্ডভাবে নাড়া দেবে, তার আকীদাকে নিয়ন্ত্রিত করবে তার গোটা সত্ববাকে পবিত্র করার ক্ষেত্রে এবং তার বিবেককে সকল প্রকার আবিলতা মুক্ত করতে গিয়ে তার ব্যবহারকে সুন্দর করবে। পরিপূর্ণ ঈমানী জীবন গড়ে তোলার লক্ষ্যে যেসব গুণাবলী প্রয়োজন সেগুলোকেও নিশ্চিত করবে, তাকে ‘আমর বিল মারুফ’ (অর্থাৎ শক্তি ক্ষমতার অধিকারী
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।