তাফসীরে ফী যিলালিল কুরআন (১০ম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ — তাফসীরে ফী যিলালিল কুরআন (১৪ তম খণ্ড) সাইয়েদ কুতুব শহীদ
/ ৩২৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.iscalibrary.com কাজে কোনো ক্রটি রাখেননি । যুক্তি প্রমাণ পেশ করতে কোনো কসুর করেননি । তিনি এমন কিছু ' করেননি, যার জন্যে তাদের দুর্ব্যবহার ও গুদ্ধত্যপূর্ণ আচরণের কোনো যৌক্তিকতা থাকতে পারে। এই গুদ্ধত্যের কারণ একান্তভাবে তাদের নিজস্ব । তারা তাদের খেয়ালখুশী ও ভাবাবেগকেই দেবতার আসনে বসিয়ে রেখেছে। কোনো যুক্তি প্রমাণের ধার ধারেনি। আর যারা নিজের ভাবাবেগের গোলাম হয়ে যায়, তাদের ব্যাপারে নবী রসূলের কিছুই করার থাকে না। ‘তুমি কি সেই ব্যক্তির ব্যাপারটা ভেবে দেখেছো, যে নিজের ভাবাবেগকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে? তুমি কি তার কোনো দায় দায়িত্‌ নিতে পারবে?’ এটা একটা চমকপ্রদ জিজ্ঞাসা । এ জিজ্ঞাসার মধ্য দিয়ে একটা বিশেষ মানসিক অবস্থার সুগভীর অভিব্যক্তি ঘটেছে। কোনো মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে আসা যাবতীয় রীতিনীতি, আইন কানুন ও যাবতীয় যুক্তি প্রমাণকে অথাহ্য করে নিরেট নিজের ভাবাবেগ ও কামনা বাসনার দাসত্ব করতে থাকে এবং নিজেকে ও নিজের খেয়াল খুশীকে মাবুদের আসনে বসায় । তখনকার অবস্থাই এখানে ফুটে উঠেছে। এ অবস্থায়ও মহান আল্লাহ তায়ালা তীর বান্দাকে পরম স্নেহ, মমতা ও সহানুভূতির সাথে এই শ্ৰেণীর মানুষের সম্পর্কে জিজ্ঞেস করছেন, ‘তুমি কি-ভেবে দেখেছো?’ অতপর এর পরবর্তী অং সে শ্রেণীর মানুষের একটা চিত্র তুলে ধরা হয়েছে। এ শ্রেণীটির সামনে কোনো যুক্তি প্রমাণ পেশ করা একেবারেই নিরর্থক ও বৃথা । তাঁর কাছে কোনো যুক্তি, তত্ত্ব বা তথ্যের কোনো গুরুত্ব বা মূল্য নেই এবং এসব তাকে হেদায়াতের পথে আনতে সাহায্য করে না। এ শ্রেণীটি হেদায়াতের ‘অধৌগ্য। আর এ কারণে রসূল (স.)-এর পক্ষে তার দায় দায়িত্ব খহণওঁ অসম্ভব । বলা হয়েছে, ‘তুমি কি তার দায় দায়িত্ব গ্রহণ করতে পারবে?’ অতপর এসব প্রবৃত্তির গোলামদের নিন্দায় আরো একধাপ এগিয়ে গিয়ে তাদেরকে বিবেক বিবেচনা বর্জিত পশুর সমান বলা হয়েছে। তারপর আরো একধাপ এগিয়ে তাদেরকে পশুর চেয়েও অধম ও বিপথগামী বলে আখ্যায়িত করা হয়েছে, তুমি কি মনে করো যে, তাদের অধিকাংশই বিবেকবান ও শ্রবণশক্তি সম্পন্ন? তারা তো পশুর সমান বরঞ্চ তারা পশুর চেয়েও বিপথগামী ৷” (আয়াত ৪৪) আয়াতের ভাষায় যথেষ্ট সতর্কতা অবলম্বন করা ও সুবিচার করা হয়েছে বলা হয়েছে ‘তাদের অধিকাংশ’ । সবাইকে পাইকারিভাবে দোষারোপ করা হয়নি। কেননা তাদের একটা ক্ষুদ্র অংশ হেদায়াতের পথে চালিত হয়েছিলো, অথবা সে ব্যাপারে চিন্তা-ভাবনা করেছিলো। পক্ষান্তরে তাদের অধিকাংশ ছিলো প্রবৃত্তির দাস তারা যুক্তি প্রমাণের ধার ধারতো না। সুতরাং তারা পশুর সমান। কেননা বিচার বিবেচনা ও সত্যোপলন্ধি, সেই সত্যোপলন্ধির ভিত্তিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং যুক্তি প্রমাণের আলোকে যাবতীয় কাজ করা এগুলোই মানুষকে পশু থেকে পৃথক ও স্বতন্ত্র প্রাণী রূপে চিহ্নিত করে। শুধু তাই নয়, এসব গুণাবলী থেকে বঞ্চিত মানুষ পশুর চেয়েও অধম । কেননা পশু আল্লাহ তায়ালা প্রদত্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে জীবনের সঠিক পথের সন্ধান পায় এবং নিজের যা যা করণীয়, তা যথাযথভাবে সম্পাদন করে। অথচ মানুষ আল্লাহর দেয়া | ক্ষমতা ও যোগ্যতাকে কাজে না লাগিয়ে নিক্ৰিয় করে রাখে এবং পশু যেমন তা দ্বারা উপকৃত হয়, সেভাবে সে উপকৃত হয় না। তাই তাদের ‘পশুর চেয়েও ‘অধম’ বলা হয়েছে। এভাবে রসূল (স.)-কে যারা উপহাস ও ব্যংগবিদ্বপ করে, তাদেরকে এতো ঘৃণ্য ও তুচ্ছ বলে আখ্যায়িত করা হয়েছে যে, তারা মানুষই নয়, পশুর সমান, এমনকি পশুর চেয়েও অধম । এভাবে সূরার দ্বিতীয় অধ্যায়টা শেষ হলো । ;

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।