Wwww.iscalibrary.com কিন্তু সেই কোরায়শই তার নবুওত লাভের পর এবং তিনি কোরআন নিয়ে আসার পর তাকে উপহাস করে বলতে লাগলো, ‘তিনিই কি সেই ব্যক্তি, যাকে আল্লাহ্ তায়ালা রসূল বানিয়ে পাঠিয়েছেন? এটা আসলে প্রচন্ড বিদ্বপাত্মক ও নিন্দাসূচক কথা ছিলো। কিন্তু এ ধরনের বিদ্রপাত্মক কথা বলার কারণ কি এই ছিলো যে, তারা তীর মতো মহৎ ব্যক্তিকে এ ধরনের ব্যংগ বিদ্বপের উপযুক্ত বলে যথার্থই মনে করতো? অথবা তাঁর দাওয়াতকে যথার্থই বিদ্রুপের যোগ্য বলে তারা মনে করতো? না, কখনো নয়। এটা ছিলো আসলে জনসাধারণের ওপর রসূল (স.)-এর বিরাট ও বিশাল ব্যক্তিত্বের ও কোরআনের অপ্রতিরোধ্য প্রভাবকে কিছুটা কমানোর লক্ষ্যে শীর্ষস্থানীয় কোরায়শ নেতাদের তৈরী করা একটা পরিকল্পনা । যেহেঙু রসূল (স.) পরিচালিত এই নতুন দাওয়াত ও আন্দোলন তাদের প্রচলিত সামাজিক ও.' | অৰ্থনৈতিক জীবনের অস্তিত্বকে হুমকির সম্মুখীন করেছিলো এবং যে সব ভ্রান্ত ধ্যান ধারণা ও আকীদা বিশ্বাসের ওপর তাদের সমগ্র সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি দাড়িয়েছিলো, সেগুলোকে ধ্বংস করে দিচ্ছিলো, তাই এই দাওয়াতকে প্রতিহত করার একটা উপায় ও মাধ্যম মনে করে তারা এর বিরুদ্ধে ব্যংগ বিদ্ধূপ ও ঠাট্টা উপহাস চালাতো। " ব্লকমারি ফন্দি ফিকির ও ষড়যন্ত্র উদ্ভাবনের জন্যে তারা নিয়মিত সলাপরামর্শও করতো এবং এ ধরনের কোনো না কোনো ফন্দি ফিকির তারা তৈরীও করতো । অথচ তারা সুনিশ্চিতভাবেই জানতো যে, তাদের এসব ফন্দি ফিকির সঠিক নয়। ইবনে ইসহাক এমনি এক ফন্দি ফিকিরের বর্ণনা করেছেন একবার হজ্জের মওসুম সমাগত হলে প্রবীণ কোরায়শ নেতা, ওলীদ ইবনুল মুগীরার কাছে কিছু লোক সমবেত হলো। ওলীদ তাদেরকে সম্বোধন করে বললো, হে কোরায়শ জনমন্ডলী, এবার হজ্জের মওসুম তো এসে পড়লো । এ সময় তোমাদের কাছে আরবের দূর দূরাসন্ত থেকে বহু হজ্জ প্রতিনিধি দল আসবে ।, ইতিমধ্যে তোমাদের স্বগোত্রীয় মোহাম্মদের কথা তারা শুনেছে। এ ব্যাপারে তোমরা একটা এক্যমতে উপনীত হও এবং মতভেদ সৃষ্টি করে এমন পরিস্থিতির সৃষ্টি করো না যে, তোমাদের এক একজন এক এক রকম কথা বলবে এবং একজন যা বলবে, অন্যজন তা খন্ডন করবে। সমবেত সকলে বললো, ‘ওহে আব্দুশ শমসের পিতা, আপনিই বলুন, আপনিই আমাদের জন্যে একটা মত ঠিক করে দিন, যা আমরা সবাই ধারণ ও প্রচার করবো’ ওলীদ বললো, “বরঞ্চ তোমরাই বলো, আমি শুনি৷’ কয়েকজন বললো, ‘আমরা তো মনে করি, সে একজন জ্যোতিষী ৷’ ওলীদ বললো, না, আল্লাহর কসম, সে জ্যোতিষী নয়। আমরা বহু জ্যোতিষী দেখেছি । জ্যোতিষীরা যে ধরনের ছকবাধা ও সুরেলা ক্ঠে কথা বলে থাকে, তা মোহাম্মদের মধ্যে নেই। এবার সবাই বললো, ‘তাহলে আমাদের ধারণা, সে পাগল ।' ওলীদ বললো, ‘কত পাগলই তো দেখেছি এবং পাগলামী কী জিনিস, তা আমাদের কাছে সুপরিচিত কিন্তু তার কোনো লক্ষণ মোহাম্মদের মধ্যে নেই ৷’ সবাই বললো, ‘তাহলে আমরা বলবো, সে কবি৷’ ওলীদ বললো, না, সে কবিও নয়। আমরা সব রকমের কবিতা ও তার রকমারি ছন্দ চিনি। মোহাম্মদ (স.) যা বলে তা কবিতা নয়!’ তারা বললো, ‘তাহলে আমরা বলবো, সে যাদুকর ৷’ ওলীদ বললো, ‘না সে যাদুকরও নয় । যাদুকর ও যাদু অনেক দেখেছি । যাদুর কোনো লক্ষণ এতে নেই ৷’ সকলে বললো, ‘ওহে আব্দুশ শামসের পিতা, তাহলে আপনি কী বলতে চান? ওলীদ বললো, মোহাম্মদ (স.)-এর কথা বড়ই মনোহর, তার মূল খেজুর গাছের মতো শক্ত এবং তার শাখা প্রশাখা ফলে ভর্তি ।' তোমরা যেটাই বলবে, তা বাতিল বলে গণ্য হবে। তবে তোমরা তাকে যাদুকর বলতে পারো । এটাই প্রকৃত সত্যের কাছাকাছি হবে। কেননা সে এমন বাণী নিয়ে এসেছে, যা একজন মানুষকে তার পিতা, ভাই, স্ত্রী ও আত্মীয়স্বজন থেকে বিচ্ছিন্ন ও পর করে দেয়। এরপর সবাই ওলীদের কাছ থেকে চলে গেলো।
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।