Wwww.iscalibrary.com কারণ কি। এরপর আসছে আদ, সামুদ, রসবাসী (১) ও এদের মধ্যবর্তী অন্যান্য জাতির প্রসংগ । সবার একই পরিণতি হয়েছে। কেননা তাদের সবাইকে সদুপদেশ দেয়া হয়েছিলো কিন্তু কেউ তা শোনেনি এবং নিজেদের অনিবার্য ধ্বংস থেকে তারা আত্মরক্ষা করেনি । এই দৃষ্টান্তগুলো হচ্ছে হযরত মূসা ও নৃূহের জাতি, আদ, সামুদ, ‘রস’বাসী । মধ্যবর্তী অন্যান্য জাতি এবং হযরত লূতের জাতি সংক্রান্ত । সবারই ছিলো একই চরিত্র এবং সবারই একই পরিণতি হয়েছিলো শিক্ষা ও উপদেশ লাভের জন্যে ‘সকলকেই আমি উদাহরণ হিসেবে পেশ করেছি’ ‘আর সবাইকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করেছি’ : - j অর্থাৎ নবীদের দাওয়াত প্রত্যাখ্যানের পরিণামেই তাদেরকে ধ্বংস করা হয়েছিলো। এই দৃষ্টান্তমূলক ধ্বংসের ঘটনাগুলোকে. অতি সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। সবার শেষে এসেছে লূতের জাতির ঘটনা । এটা সদোম নামক স্থানে সংঘটিত হয়েছিলো । আরবের লোকেরা গ্রীশ্মকালে সিরিয়া সফরে যাওয়ার সময় এই এলাকার পাশ দিয়ে চলাচল করে থাকে । আল্লাহ্ তায়ালা সদোমকে আগ্নেয়গিরির গ্যাস ও পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। উপসংহারে মন্তব্য করা হয়েছে যে, যেহেতু তারা পরকালে বিশ্বাস করে না, তাই তাদের মন এ সব ঘটনা থেকে কোনোই শিক্ষা গ্রহণ করে না। কোনো শিক্ষামূলক ঘটনাতেই যে তাদের মন গলে না, তার কারণ এটাই । কোরআন ও রসূল' সম্পর্কে তাদের সমস্ত আপত্তি, উপহাস ও খারাপ ধারণার উৎসও এখানেই নিহিত । - স্বার্থর ্ষ্ষার জন্যেই সমাজ্ঞ পতিরা বিরোধীতা করে এই সংক্ষিপ্ত বিবরণগুলোর পর রসুল (স.)-এর প্রতি তাদের করা ব্যংগ বিদ্রপের বর্ণনাও দেয়া হচ্ছে । ইতিপূর্বে তাদের দম্ভ, অহংকার ও কোরআন এক সাথে নাযিল না করে টুকরো টুকরো আকারে নাযিল করায় তাদের আপত্তি তুলে ধরা হয়েছে। কেয়ামতের ময়দানে তাদের কেমন শোচনীয় দশা হবে এবং তাদের মতো অন্যান্য কাফেরদের পরিণামই বা কেমন হবে, তাও বর্ণনা করা হয়েছে। এসব বর্ণনার উদ্দেশ্য শুধু রসূল (স.)-এর মনকে তার সাথে কৃত ব্যংগ বিদ্রপের উল্লেখের আগেই প্রবোধ দান করা । অতপর তাদেরকে কঠোর হুশিয়ারী জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে পশুর চেয়েও নিন্নস্তরের প্রাণী র সাথে ব্যংগ বিদ্বূপ করে। ওরা বলে আখ্যায়িত করা হয়েছে । বলা হয়েছে, ‘ওরা যখনই তোমাকে দেখতে পায় তখন , বরং পর তার চেয়েও বিপথগামী ৷” (আয়াত ৪১-৪৪) এ কথা সুবিদিত যে, মোহাম্মদ (স.) নবুওত লাভের পূর্বে তার জাতির কাছে অতি প্রিয়পাত্র ছিলেন বংশগতভাবে তিনি তাদের কাছে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন বনু হাশেমের শ্রেষ্ঠ সন্তান, আর তারা ছিলো কোরায়শের শ্রেষ্ঠ সন্তান নিঙহ্কলুষ চরিত্র । সততার জন্যেও তিনি ছিলেন বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত ও ‘আল আমীন’ খেতাবে ভূষিত ৷ নবুওত লাভের অনেক আগে হাজরে আসওয়াদ স্থাপনের ব্যাপারে তীর মধ্যস্থতা ও মীমাংসায়ও তারা খুবই খুশী ছিলো। একদিন তিনি তাদেরকে সাফা পর্বতের ওপর ডাকলেন এবং জিজ্ঞেস করলেন যে, এই পাহাড়ের অপর পার্শে একটা বাহিনী ওঁৎ পেতে আছে এ কথা যদি তিনি বলেন, তবে তারা বিশ্বাস করবে কিনা । তারা বললো, হা তুমি আমাদের কাছে কখনো অভিযুক্ত ছিলে না ৷' (১) অর্থাৎ একটা অদৃশ্য প্রাচীর বিশিষ্ট পুক্করিনীর অধিবাসীরা । কেউ কেউ বলেন, এই পুস্করিনীর অধিবাসীরা ইয়ামামার একটা গ্রামে বাস করতো । তারা তাদের নবীকে হত্যা করেছিলো। ইবনে জারীরের মতে, এরা হচ্ছে উখদুদবাসী, যাদের কথা সূরা ‘বুরুজে’ বর্ণনা করা হয়েছে। তারা একদল মোমেনকে পুড়িয়ে মেরেছিলো।
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।